ডারইউনিজম সহজাত নয়

    Date:

    Share post:

    অনেকের কাছে ডারউইনিজম তথা ন্যাচারাল সিলেকশন আকর্ষণীয় মনে হয় কারণ তা সহজাত। নিচে এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হলো:

    ন্যাচারাল সিলেকশনেরমাধ্যমে জটিল জীবের বিকাশকে একটি টর্নেডো কর্তৃক আবর্জনার স্তূপে আঘাতের ফলস্বরূপ একটি সম্পূর্ণ কার্যকরী বোয়িং ৭৪৭ জেটকে তৈরি হওয়ার সাথে তুলনা করা হয়। এই উপমাটি খুবই দুর্বল, কেননা, মানুষ বোয়িং ৭৪৭ জেট তৈরি করতে সক্ষম হলেও গোড়া থেকে একটি সাধারণ এককোষী প্রাণীর নকশা তৈরি ও নির্মাণ করতে অক্ষম।

    এটিই বিবর্তনবাদের সহজাতবিরোধী হওয়ার সুস্পষ্ট প্রমাণ। কেন? ডারউইনিয়ান ন্যাচারাল সিলেকশনকে লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা একটি সম্পূর্ণ এলোমেলো, অনিয়ন্ত্রিত প্রক্রিয়া বলে ধরে নেয়া হয়, আবার একই সাথে এই দাবিও করা হয় যে, এই প্রক্রিয়ার ফলস্বরূপ বাঘ, ভাল্লুক, ছত্রাক, মানুষ ইত্যাদি বিবর্তিত হয়েছে! মানব-নির্দেশিত প্রক্রিয়া, যেমন পশু প্রজনন, জৈব-প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি একটি নতুন প্রজাতির উদ্ভবের কাছাকাছিও যাওয়ার সক্ষমতা রাখে না

    সেখানে কল্পিত ডারউইনিয়ান ফ্যান্টাসি কীভাবে অনিয়ন্ত্রিত ও আকষ্মিকভাবে বহুবার নতুন প্রজাতির উদ্ভাবন করতে সক্ষম হলো? এটি কীভাবে সম্ভব যে একটি অজ্ঞাত, আকষ্মিক প্রক্রিয়া মানুষের মনের মত বুদ্ধিমত্তা তৈরি করতে পারে অথচ বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী এবং তাত্ত্বিকদের দ্বারা ১০০ বছরেরও বেশি সময়ের সমন্বিত প্রচেষ্টা সবচেয়ে প্রাথমিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে পারেনি?

    অন্যভাবে বললে বলা যায়, যদি একটি সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ দাবা বোর্ড রাখা হয় এবং সমুদ্রের বাতাসকে দাবার গুটিগুলো চালাতে দেয়া হয় তাহলে যথেষ্ট সময় অপেক্ষা করার পর সেগুলি আসল একটি খেলার ন্যায় চলতে থাকবে। এটি অবশ্যই সম্ভব, তবে এর জন্য কোটি কোটি বছর অপেক্ষা করতে হবে। কিন্তু একই কাজ দুজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৫ মিনিটেই করে ফেলতে সক্ষম। টর্নেডো উপমা অনুসারে, আপনার কাছে যদি পর্যাপ্ত টর্নেডো, পর্যাপ্ত আবর্জনার স্তূপ থাকে তাহলে, লক্ষ লক্ষ বা বিলিয়ন বছর পরে, তাদের মধ্যে একটি কার্যকরী বোয়িং ৭৪৭ তৈরি হবে। কিন্তু, আবার ঠিক একই জিনিস প্রকৌশলীদের একটি দল ১০ বছরের প্রচেষ্টায় করতে সক্ষম। প্রকৌশলীদের বুদ্ধিমত্তা, সুচিন্তিত পরিকল্পনা ও তাদের ইচ্ছাশক্তি এই প্রক্রিয়ার সময়কে কয়েক যুগ থেকে এক দশকের নিচে নিয়ে এসেছে।

    মোটকথা, যে বিষয়গুলি নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বুদ্ধিমত্তার মাধ্যমে বাস্তবায়ন করা হয় তা সর্বদাই এলোমেলো, বিশৃঙ্খল প্রক্রিয়াগুলোর তুলনায় অধিকতর দক্ষ, কার্যকরী এবং আরো বেশি সৃজনশীল হয়ে থাকে। যদি দ্বিতীয় প্রক্রিয়াটির বাস্তবায়নে একশ কোটি বছরও বিবেচনা করা হয়, তাও তা ফলাফলে কোন পরিবর্তন আনতে পারবে না। কিন্তু বিবর্তনবাদই একমাত্র বিষয় যেখানে এই সহজ সত্যিটাকে কি কারণে যেন মানা হয় না। বিবর্তনবাদই একমাত্র বিষয় যেখানে ভাগ্যের খেলা নাকি সমগ্র মানববুদ্ধির চেয়েও বহু বহুগুন্ বেশি কার্যকরী।

    সমস্ত মানুষের বুদ্ধিদীপ্ত প্রচেষ্টা যেখানে একটিও নতুন প্রজাতি উদ্ভব করতে পারেনা সেখানে কল্পিত ডারউইনিয়ান ফ্যান্টাসি কীভাবে অনিয়ন্ত্রিত ও আকষ্মিকভাবে বহুবার নতুন প্রজাতির উদ্ভাবন করেছে তা একজন বুদ্ধিমান ব্যক্তির মনে গুরুতর সন্দেহ জাগাতে বাধ্য।

     

    https://www.facebook.com/haqiqatjou/posts/1630723817146334

    spot_img
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou (pronounced: Ha-qee-qat-joo) was born in Houston, Texas. He attended Harvard University where he majored in Physics and minored in Philosophy. He completed a Masters degree in Philosophy at Tufts University.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    ইসলামি ‘স্বর্ণযুগ’ মিথের বিনাশকরণ

    এই লেখার শিরোনাম একটু অতিরঞ্জিত বা প্রলুব্ধকর লাগতে পারে,...

    ধর্ম এবং বিবর্তনবাদ-বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্য সাধনঃ আত্মার সূচনা (Ensoulment) তত্ত্ব নিয়ে কিছু কথা

    (প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ জুন, ২০১৪)“তুমি যা, তা-ই থাকবে”...

    বিজ্ঞান বনাম ধর্মের বিতর্কে প্রচলিত বিকৃতিসমূহ

    প্রচুর পরিমাণ বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় অতিরঞ্জন, ব্যংগাত্নক উপস্থাপনা...

    পরম সত্য এবং ধর্ম

    পরম সত্য এবং ধর্মধর্মীয় বিশ্বাসের ব্যাপারে অন্তরে গভীরতম সংশয়...