যে মুসলিম সত্যিকার অর্থে ‘হায়া’ এবং ইসলামে হিজাবের উদ্দেশ্য বোঝে সে এটাও বোঝে সোচ্চার হওয়ার গুরুত্ব কতখানি। এটাই ইসলাম শিক্ষা দেয়।
এই কথাগুলো চিন্তা করেনঃ
১। “আমর বিল মা’রুফ ওয়া নাহি আ’নিল মুনকার” কেবল পুরুষের জন্য সীমাবদ্ধ না। কোন অযোগ্য ইমাম যদি দ্বিমত পোষন করে, প্রমান দাবি করেন। এসব দাবি আধুনিক জেন্ডার স্টাডি থেকে এসেছে, কুরআন সুন্নাহ থেকে নয়।
২। ‘হায়া’ কমে গেলে সমাজে যিনা-ব্যভিচার বৃদ্ধি পায়। এটা কমন সেন্স। আক্কেল থাকলেই বোঝা যায়। যাদের আক্কেল নাই তাদের জন্য প্রমানস্বরূপ নিচের লিংকে পরিসংখ্যান দেওয়া আছে।
৩। যিনা মানুষের আত্নাকে ধ্বংস করে দেয়, চরিত্র নষ্ট করে, পবিত্রতা আর নীতি-নৈতিকতা নষ্ট করে।
৪। যিনা পরিবার ধ্বংস করে দেয়।
৫। পরিবার হল যে কোন সুস্থ সমাজের গাঁথুনি বা মূল ভিত্তি।
৬। যিনা তাই সমাজের স্থায়িত্ব এবং মানুষের চরিত্রের উপর আঘাত।
৭। সুতরাং হায়া না থাকা হল সমাজের উপর আঘাত।
৮। অতএব, এটা একটা ভয়াবহ ঝুঁকি আর আমরা এখানে চুপ করে বসে থাকতে পারি না। যেমন একটি সহীহ হাদিসে আল্লাহ’র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমাদের মধ্যে যদি কেউ মন্দ কাজ দেখতে পায়, সে যেন তা হাত দিয়ে বাধা দেয়; আর যদি সে তা করতে না পারে, তাহলে জবান দিয়ে [বাধা দেয়]; এবং যদি সে তা-ও করতে সক্ষম না হয় [let him change it] তাহলে তার হৃদয় দিয়ে [ঘৃণা করে] – এবং এটাই ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা।”
৯। কেউ যিনার বিরোধিতা করছে বলে দাবি করে অথচ একই সাথে বলে বেড়ায় যে ‘নিসা’রও (নারীদের) ‘যানিয়া’র (ব্যভিচারিনীর) মতো করে পোশাক পরার অধিকার আছে এবং এতে কেউ আপত্তি করতে পারবে না – এরকম হতে পারে না। এর কোন মানেই হয় না। যারা দাবি করে যে, নারীদের বেশ্যাদের মতো পোশাক পরার অধিকার আছে এবং কোন রাজুল (পুরুষ) তাতে আপত্তি করতে পারবে না, তারা বুঝে বা না বুঝে যিনা প্রচার করছে।
১০। ‘হায়া’ বজায় রাখার একটি সিস্টেম হিসেবে হিজাব ব্যবহারের একমাত্র উদ্দেশ্যই হল যিনা প্রতিরোধ করা। কিন্তু এই সিস্টেমটা কাজ করবে না যদি নারীদেরকে ইচ্ছামত হিজাব লঙ্ঘন করতে দেওয়া হয় কোন বাধা-বিপত্তি ছাড়া।
১১। হিজাব ব্যবস্থা বজায় রাখার একটি প্রধান অংশ হল ‘হায়া’র সংস্কৃতি; নোংরামি-ফাহেশা ও ‘হায়া’র অভাবকে তীব্রভাবে নিন্দা করে এমন একটি কালচার তৈরির জন্য *পুরুষদের* সোচ্চার হয়ে কথা বলা আবশ্যক।
১২। কুরআনে আল্লাহ বলেনঃ “এবং মুমিন নারীদের বলুন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে এবং তাদের সাজ-সজ্জা প্রকাশ না করে…” [24:31] আল্লাহ আমাদেরকে (পুরুষদেরকে) নির্দেশ দিয়েছেন নারীরা কি পরিধান করবে তা বলে দিতে – এজন্য তিনি স্পষ্টভাবে ব্যবহার করেছেন “আমর” — কুল। এই আদেশবাচক শব্দটি নারী-পুরুষের জন্য আলাদা নয়। (দ্রষ্টব্যঃ কুল হল রাসূলের প্রতি একটি আদেশ তাই এটি লিঙ্গবাচক। কিন্তু এটি সমস্ত বিশ্বাসীদের জন্য প্রসারিত, বিশেষ করে যাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ রিজাল বা পুরুষ।)
১৩। হ্যাঁ, দৃষ্টি নিচু রাখা পুরুষের জন্যও ফরয। কিন্তু তাতে কোন কিছুর এক ফোঁটাও পরিবর্তন হয় না।
১৪। হিজাবের আয়াতের শানে-নুযুল পড়েন। উমর রাদিআল্লাহু আনহু প্রায়শই মহিলাদেরকে পর্দার কথা বলতেন, এর মধ্যে সেসব মহিলাও আছে যাদের সাথে তার কোন সম্পর্ক ছিল না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেননি যে নারীদের কীভাবে পোশাক পরতে হবে তা বলার অধিকার তার নেই। বরং এরপরই হিজাবের আয়াত নাজিল হয়। এটা সেইসব অযোগ্য ইমাম এবং তাদের নারীবাদী অনুসারী – যারা এসব নারীবাদী কথাবার্তা বলে বেড়ায় তাদের বিরুদ্ধে সবচেয়ে স্পষ্ট প্রমান।
১৫। যেসব পুরুষ হায়া বজায় রাখা এবং যিনা ও যিনার দিকে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দায়িত্ব পালন করে না এবং নিজ পরিবারে যিনার পথ প্রশস্ত করে তারা হল দাইয়্যুস। হাদিসে বলা হয়েছে, দাইয়্যুসের জন্য জান্নাত হারাম।
১৬। যেসব পুরুষের ‘গায়রত’ নাই এবং যারা অশ্লীলতা, নোংরামি, ফাহেশা ছড়িয়ে পড়তে দেখেও নীরব থাকে তারা দায়িত্বজ্ঞানহীন এবং আজকের এ সমস্যা সৃষ্টির পিছনে তাদেরও অবদান আছে।
১৭। মুসলিম নারীরা যারা বিষয়গুলো জানে বোঝে, কিন্তু চুপ থাকে বা সহমর্মিতা জানানোর জন্য নারীবাদীদের সাথে যোগ দেয় তাদের উচিত আল্লাহকে ভয় করা।
তাহলে কি করা উচিত? সোচ্চার হন। কথা বলেন। যদি আমরা সোচ্চার হয়ে কথা বলি তাহলে আমরা কমপক্ষে মুসলিম সমাজের অবস্থাটা বদলাতে পারব। ভালো করে সিদ্ধান্ত নিন। বাবা আর ভাইদের সাথে তাদের দায়িত্ব-কর্তব্য নিয়ে কথা বলেন। তারা পরিবর্তন না হলেও সাথে লেগে থাকুন।
আমি কোন মজা করছি না। এসব শয়তান এবং শয়তানের অনুসারীরা যারা নিজেদেরকে সকল প্রকার জবাবদিহিতা আর তিরস্কারের ঊর্ধ্বে মনে করে তারা আমাদের ভবিষ্যৎটা নষ্ট করছে।
যতক্ষন পর্যন্ত আমরা আমাদের দ্বীনের প্রতি সৎ থাকব এখলাসের সাথে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন।
“হে মু’মিনগণ! সবর [patient perseverance] ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” – কুরআন ২:১৫৩

