এটাকে বলে কমন সেন্স বা আক্কেল।
আর এটা দ্রুত বিলীন হয়ে যাচ্ছে।
নারী-পুরুষের সঠিক মেলামেশার ব্যাপারে ইসলামের দেওয়া নির্দেশনাগুলো সর্বজনীন জ্ঞান এবং মানব-সত্ত্বা ও মানব জীবনের গভীর উপলব্ধির উপর ভিত্তি করে প্রদত্ত।
এই অমুসলিম লোকটির পর্যবেক্ষন দেখুনঃ
“একজন পুরুষ ও একজন নারীকে যখন একা থাকতে দেওয়া হয় তখন ভেতরে কি ঘটে তা নিয়ে বাইরের মানুষ সহজেই অনুমানভিত্তিক কটাক্ষ করতে পারে।” – বলেছেন ক্রিস্টোফার মৌল্ডিন; Rialto, Calif এলাকার একজন নির্মান শ্রমিক।
“কখনো কখনো মিথ্যা অপবাদ সুনাম নষ্ট করতে পারে যা অপূরনীয় ক্ষতি।” তিনি বলেন যে তিনি অন্য মহিলার সাথে একাকী অবস্থান বা একাকী কোন যোগাযোগ এড়িয়ে চলেন, এমনকি ডাইনিং বা ড্রাইভিং এর সময় হলেও; তার গার্লফ্রেন্ডও পরপুরুষের বেলায় একই কাজ করেন। যখন তার কর্মক্ষেত্রে বা চার্চে মহিলাদের সাথে দেখা করার প্রয়োজন হয়, তখন তিনি নিশ্চিত করেন যে দরজা খোলা রাখা আছে এবং আরো কেউ সাথে উপস্থিত আছে। অন্যরাও অনুরূপ কৌশল বর্ণনা করেছেন যেমন, কাঁচের দেয়ালওয়ালা কনফারেন্স রুম ব্যবহার এবং সহকর্মীদের সাথে আলাপের সময় অ্যালকোহল এড়িয়ে চলা ইত্যাদি।
“কাম আকাঙ্ক্ষা সব সময়ই একটি বিষয়।” বলেন ২৯ বছর বয়সী মিঃ মৌল্ডিন।
“খালওয়া” – আরবি শব্দ, যার অর্থ নারী পুরুষ পৃথক রাখা – এর ব্যবহারিক তাৎপর্য খুবই স্পষ্ট। বিপরীত লিঙ্গের সাথে একাকী একসাথে বসে সাথে খাবার খাওয়ার সামাজিক এবং ব্যক্তিগত বিপদগুলো সহজেই বোধগম্য।
যে কোন যৌক্তিক মানুষ তার ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন এই বাস্তবতাগুলো মুহুর্তেই ধরতে পারে। পরিহাসের ব্যাপার হল, যারা নিজেদেরকে “মুসলিম যুক্তিবাদী” এবং “প্রগতিশীল” বলে দাবি করে তারাই ইসলামী আইন ও ইসলামী শালীনতার এই বিধানসমূহকে বাতিল করার চেষ্টা করে, এগুলোকে অযৌক্তিক গোঁড়ামি এবং পশ্চাদপদতা হিসেবে আখ্যা দেয়।
নারীবাদীরা যেমন যুক্তি দেয় যে, বিপরীত লিংগের সাথে ওঠাবসা বন্ধ করে দেওয়া নারীদের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথে অন্তরায় – পুরাই বোগাস কথাবার্তা। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সমীক্ষার ফলাফলগুলো দেখুনঃ

প্রতিটি বিবেচনায় দেখেন বেশি সংখ্যক পুরুষেরা মনে করে মেয়েদের সাথে একা চলাফেরা করতে সমস্যা নেই। প্রতিটি বিবেচনায় পুরুষদের তুলনায় বেশি সংখ্যক নারীরা ধারাবাহিকভাবে পুরুষদের সাথে একাকী চলাফেরা করাকে খারাপ হিসেবে বলে আসছে। আপনি যদি মোহাচ্ছন্ন না হয়ে থাকেন তাহলে এর কারণ খুবই স্পষ্ট। অথবা আপনি হয়তো মনে করেন নারীরা তাদের নিজেদের স্বার্থ বোঝে না।

