“সবাই বায়াসড বা প্রভাবিত” মডার্নিষ্ট(আধুনিকতাবাদী) মিথের স্বরুপসন্ধান

    Date:

    Share post:

    কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনার ইসলামের বুঝ সংস্কৃতি, বেড়েওঠা,পরিবেশ দ্বারা বায়াসড বা প্রভাবিত না?

    প্রথমত, এটা চিহ্নিত করতে হবে যে আনবায়াসড বা প্রভাবিত না হওয়াও সম্ভব। আধুনিক একাডেমিক ধারণা ‘প্রত্যেকে কোনো না কোনাভাবে বায়াসড বা প্রভাবিত’ এটা মোটেই সত্য না এবং পুরো ধারণাটাই অবান্তর ও ইসলামের সাথে সম্পুর্ণ সাংঘর্ষিক।

    ‘জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে আমাদের বুঝতে পারার সক্ষমতা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত’ এ কারণে সত্য বা বাস্তবতাকে পুরোপুরিভাবে জানা সম্ভব না। এটাই হলো বায়াসড বা প্রভাবিত হবার অর্থ। সবাই কোনো না কোনো ভাবে বায়াসড এরকম দাবি করলে সেটা স্ববিরোধী কারণ এক্ষেত্রে যে দাবি করছে,তার নিজের মতেই, সে নিজেই বায়াসড, এজন্য এমন দাবি আসলে সত্য বা বাস্তবতার প্রতিফলন ঘটায় না। মানে এটাও মিথ্যা। দাবিটি “সকল কথাই, বাণীই মিথ্যা” এমন স্ববিরোধী বিবৃতির মতো।

    আর আল্লাহ কুরআনে বারবার বলেছেন সত্য মিথ্যা থেকে আলাদা ও স্পষ্ট হয়ে গেছে, আর হেদায়েত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। ওয়াহীর মূল ভাষ্য হচ্ছে, এটিই নিরেট সত্য আর বাস্তবতা পরিষ্কার করে। আল্লাহর বাণীসমূহই হচ্ছে হেদায়েত যা এত সহজেই বোধগম্য যে, যার মাধ্যমে হক বা সত্যকে মানবজাতির কাছেও জানান দেয়া সম্ভব। কুরআন সুন্নাহ সেই প্রদীপ যা সরল পথকে আলোকিত করে আর দুনিয়ার বাস্তবতাকে প্রকাশ করে। সবাই বায়াসড এমনটা বলা মানে সত্য ও মিথ্যার পার্থক্য করা অসম্ভব এবং কারো পক্ষে সত্যমিথ্যা আলাদা করাও অসম্ভব। আর এও যে, কেউই আসলে জেনে-বুঝে কুরআন সুন্নাহর হেদায়েতের অনুসরণ করতে পারেনা কারণ সবার দৃষ্টিভঙ্গি এরকম যে সত্যের উপলব্ধি আসলে বায়াস দ্বারা বাধাগ্রস্ত এবং এটা এড়ানোর কোনো সুযোগ নেই।

    প্রসঙ্গক্রমে, কিছু মানুষ যে বায়াসড বা প্রভাবিত হতে পারে এমনটা ইসলামও স্বীকৃতি দেয়। কামনা বাসনা বায়াসের একটা বড় উৎস। অহংকারী নফস আরেকটি দুনিয়ার মরিচীকা আরেকটি গো ধরে অধিকাংশের বা বাপদাদার অন্ধ অনুসরণও আরেকটি বড় উৎস। শয়তানের প্রভাব যা আমাদের সত্যের বুঝকে বিকৃত করতে পারে এটাও একটা বড় উৎস। এ-সব থেকে বাঁচার জন্য একটি সমাধান ইসলামে আছে এবং বলা আছে আমাদের অন্তরগুলোকে মরিচা থেকে পরিশুদ্ধ না করলে আমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে যাবে এবং নিরেট সত্যকে দেখা থেকে আমাদের বিরত রাখবে। এটির জন্য নিরন্তর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রয়োজন, কিন্তু এটি এমন কিছু যার জন্য আমাদের সকলকে অবশ্যই চেষ্টা করতে হবে।

    বায়াস থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে ইখলাস। আমাদেরকে যথেষ্ট আন্তরিক হতে হবে আল্লাহকে পেতে। যদিও করার চেয়ে বলা অনেক সহজ। যদি আপনি গোপন শিরক দ্বারা আক্রান্ত হন, তাহলে ইসলামের ব্যাপারে আপনার বায়াস না হয়ে উপায় নেই। আপনি কি আসলেই নিয়তকে পরিশুদ্ধ করেছেন? আপনি কি চিনতে পেরেছেন যে ইসলামই পরম সত্য, সবার উপরে একমাত্র সত্যি?

    এখন আপনি হয়তো ভাবছেন কিভাবে আমরা নিশ্চিত হবো যে আমাদের নিয়তকে আমরা পরিশুদ্ধ করেছি। সত্যি বলতে, এটা নিশ্চিতভাবে জানার সুযোগ নেই। উমার রাঃ আনহুর মত বড় সাহাবারা ভীত ছিলো যে তারা নিজের অজান্তেই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন কিনা। অন্তরের প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানেন। ‘আন্তরিকতা ও কবুল হওয়া’কেই আমাদেরকে শুধু দুআর মাধ্যমে চাইতে হবে।

    আমরা গোপন মুনাফিকি দ্বারা আমরা আক্রান্ত কিনা এটা জানার জন্য একটা প্রাকটিক্যাল মানদণ্ড আছে। এটাকে বলে সুন্নাহ। সুন্নাহকে আমরা কিভাবে জানবো? এজন্য আমাদেরকে রাসূল(সাঃ) এর উত্তরসূরীদের দিকে তাকাতে হবে যারা ইতোমধ্যে গত হয়ে গেছেন ও যেসকল হকপন্থী সিনিয়র উলামা এখনো আমাদের মাঝে আছেন। উভয়ের দিকেই তাকাতে হবে। সুন্নাহকে বুঝতে, আমাদের দেখতে হবে তারা কোন অবস্থান বা মতামতের দিকে ঝুঁকেছেন। আবশ্যিকভাবেই, ইসলামি জ্ঞানের সিলসিলা তথা পরম্পরা বেশ বৈচিত্র্যপূর্ণ। তবুও এখানে একমত হওয়ার অনেক উপায় আছে। যদি কোন বিষয় ইজমা নাও থাকে, তবুও কিছু ঝোঁকপূর্ণ অভিমত ও ঐক্যমতের ক্ষেত্র থাকে যার মাধ্যমে একটি উত্তম উপসংহারে আসা যায়।

    বায়াস থেকে বাঁচার অর্থ হচ্ছে উলামাদের মাধ্যমে কুরআন সুন্নাহর সাথে আমাদের নিজেদেরকে যুক্ত করা। যদি এমন হয় যে আমরা তাদের সাথে একমত হতে পারছি না অথবা তার চেয়েও খারাপ, তাদের অবস্থানগুলো আমাদের কাছে অপছন্দনীয় এবং আমরা তাদের খন্ডন করতে চাই অথবা তাদের ছড়ানো ছিটানো বিবৃতি নিয়ে এমন মতামত বা মাসায়েল বের করি যা কিনা পূর্ববর্তী উলামাদের সামগ্রিক অবস্থানের বিপরীত, তাহলে এগুলো অবশ্যই খারাপ ইঙ্গিত। আমাদের বায়াসড হওয়ার প্রবণতা যা আমাদেরকে সত্য বুঝতে বাঁধা দেয় এটা তারাই আমাদেরকে দেখিয়ে দেন।

    আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন ও অন্তরসমূহে অবিচলতা দান করুন।

    spot_img
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou (pronounced: Ha-qee-qat-joo) was born in Houston, Texas. He attended Harvard University where he majored in Physics and minored in Philosophy. He completed a Masters degree in Philosophy at Tufts University.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...

    কুরআনের মাধ্যমে ব্যথা, হতাশা ও দুঃখ থেকে আরোগ্য।

    জীবনের একটা পর্যায়ে কুরআন শ্রবণ ছাড়া কোন কিছুই আমাকে...