আল্লাহ যদি আমাদের ভালোই বাসেন তাহলে পরীক্ষা কেন নেন?
এই প্রশ্নটা আসলে মূলত “অশুভ বা মন্দের অস্তিত্ব” নিয়ে।
এই সপ্তাহে প্রায় ৩ জনের কাছ থেকে তিন তিন বার এই প্রশ্ন পেয়েছি,সবাই মুসলিম যুবকদের ঈমান নিয়ে শংকাগ্রস্ত ভাইদের পক্ষে প্রশ্ন করেছিলো।
বর্তমানে তরুণদের মাঝে ‘মন্দ বা অশুভের অস্তিত্ব’ জনিত সমস্যা খুবই কমন। পূর্ববর্তী মুসলিম প্রজন্মগুলোর মধ্যে (এই প্রশ্ন) বা ‘মন্দের অস্তিত্ব’ থাকার কারণে সন্দেহে থাকার প্রবণতা তেমন দেখা যায় না। বিষয়টি তাৎপর্যপূর্ণ কারণ এটা প্রমাণ করে যে পারিপার্শ্বিকতা বা পরিবেশ কিভাবে স্রষ্টা ও ধর্ম নিয়ে কাউকে প্রভাবিত করে এবং কিভাবে পারিপার্শ্বিকতার কারণে সন্দেহের উদ্রেক ঘটে।
সন্দেহের এমন কেনো চিরায়ত তালিকা নেই যা সবাইকে আকৃষ্ট করবে। পরিবেশ বা পারিপার্শ্বিকতার বিশাল প্রভাব আমাদেরকে মাথায় রাখতে হবে আর এমন কোনো পরিস্থিতিতে নিজেদের জড়ানো যাবেনা, যা আামাদের আল্লাহ ও ইসলাম সম্পর্কে সন্দেহের উদ্রেক করে।
এই বিশেষ প্রকার সন্দেহের উৎপত্তি হচ্ছে ‘স্রষ্টার ভালবাসা ও করুনা’ সম্পর্কে আধুনিক পশ্চিমা সভ্যতার অতিরিক্ত গুরুত্বারোপ ও ফাঁপানো- ফুলানো আমিত্ববোধ থেকে। কিছু মুসলিমও এই ফাঁদে আটকা পড়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে, যেখানে ‘ব্যক্তি’র গুরুত্বকে জোরালোভাবে দেখিয়ে বাকি সবকিছুকে শিথিল বা হালকাভাবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যায়।
তরুণদেরকে ধর্মবিমুখতা থেকে বাঁচানোর উপায়স্বরুপ, বেশিরভাগ ইহুদি ও খ্রিষ্টানরা তাদের ধর্মীয় পাঠগুলোর সাথে সাথে আদর্শের প্রশ্নেও শিথিলতা ও ছাড়াছাড়ির পথ অবলম্বন করেছে এই ভেবে যে এতে নতুন প্রজন্ম আকৃষ্ট হবে ও তাদেরকে চার্চ/সিনাগগ ত্যাগ করা থেকে বাঁচাবে। কিছু মুসলিমও এই ভুল উপলব্ধিকে গ্রহণ করেছে।
আর তাই তারা এই ধারণার প্রচার প্রসার ঘটায় যে স্রষ্টা নিঃশর্তভাবে সবাইকে ভালোবাসে এবং আপনি কি করেন বা কি বিশ্বাস রাখেন এতে কিছু যায় আসেনা। স্রষ্টা হলেন, (নাউজুবিল্লাহ) আপনার বিশ্বাস যাই হোক না কেনো, আপনার সবচেয়ে ভালো বন্ধু কারণ আপনি খুবই স্পেশাল ও অসাধারণ সুতরাং স্রষ্টা আপনাকে অবশ্যই ভালোবাসেন।
যদি কারো এমন মানসিকতা বা মেজাজ থাকে, তাহলে আল্লাহ/স্রষ্টা সম্পর্কে তার সারাজীবনের শিক্ষার সাথে এটা সাংঘর্ষিক ও অসামঞ্জস্যপূর্ণ যে,জীবন একটা পরীক্ষা ও আল্লাহ মুমিনদের বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করবেন।
সত্যি বলতে আল্লাহর ভালোবাসা অসীম, কিন্তু নিঃশর্ত না। তাঁর করুনা অসীম কিন্তু নিঃশর্ত না। যারা আল্লাহ’র ক্রোধ, রাগ,শাস্তি, শক্তি,ক্ষমতা,কতৃত্বের শিক্ষাকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা ও করুণার ব্যাপারে এমন অসামঞ্জস্যপূর্ণ দৃ্ষ্টিভংগি শেখায় তারা আসলে বিকৃত একটি ধর্মতত্ত্ব শেখাচ্ছে।
একইভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে উল্টোটাও ঘটতে পারে আল্লাহর ক্ষমা ও করুণাকে উপেক্ষা করে তাঁর ক্রোধ ও রাগকে প্রাধান্য দেয়ার মাধ্যমে। এখন এইক্ষেত্রে মুসলিমরা আবার অন্যরকম সন্দেহের মধ্যে পড়বে যে আল্লাহ কেন যারা গুনাহ করেন তাদের মাফ করে দেন। এই সন্দেহের উৎস আসলে অনুমাননির্ভর বা অমূলক না। খ্রিষ্টানদের মধ্যে বিভিন্ন গ্রুপ এটি নিয়ে বিবাদে লিপ্ত হয় এবং আজব এক উপসংহারে আসে যে,স্রষ্টা তাঁর পুত্রকে আমাদের পাপের জন্য উৎসর্গ না করে কাউকে ক্ষমা করতে পারেনা। subhanAllah `amma yushrikun!
আমাদেরকে ভয় ও আশা একসাথে শেখাতে হবে। এটাই আমরা কুরআন, সুন্নাহ ও আলিমদের শিক্ষায় দেখতে পাই।
” তারা বলে, “দোযখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে শুধুমাত্র কয়েকদিনের জন্য।[Bani Israel] বলো “তোমরা আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার নিয়েছো নাকি, যে তিনি তাঁর অঙ্গীকার ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহর নামে এমন কথা বলছ যা তোমরা জান না।” [Q 2:80]মানুষ কি মনে করে যে, “আমরা ঈমান এনেছি” বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তো তাদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই সত্যবাদী আর মিথ্যাবাদীদেরকে (সুস্পষ্টভাবে) জেনে নেবেন। [Q 29:2-3]
আল্লাহ সকল রাজাদের রাজা, আমরা ধূলো থেকে সৃষ্ট তার দাস মাত্র। আমরা শুধু আশাই করতে পারি যে,আমাদের অবাধ্যতা সত্ত্বেও তিনি আমাদের ভালোবাসেন। সমগ্র সৃষ্টির স্রষ্টা রাজাধিরাজের সামনে ধূলোবালির তৈরি পাপাচারী ক্ষুদ্রকণার ন্যায় মানুষ আর কি? আমাদের অস্তিত্ব না থাকলে কিছুই হতো না। যে কারণে আমরা অস্তিত্ববান, আমাদের রবের ব্যাপারে অল্পবিস্তর ধারণাসম্পন্ন, তাঁর নাম জপার সুযোগ পাই ও তাঁর নাম স্মরণের সুযোগ পাই আমরা আসলে সেটারই উপযুক্ত না, অন্য কিছুর কথা বাদ দিন। যদি তিনি আমাদেরকে এই মুহুর্তেই ধ্বংস করে দিতে চান, তাহলে আমাদের তাতে আপত্তি জানানোর সুযোগ নেই, কারণ তিনিই আমাদের ও সমগ্র অস্তিত্বের মালিক। ক্ষুদ্র ধূলিকণার এই আমরা আসলে অস্তিত্বহীন কিছুর ন্যায়, তাই অস্তিত্বহীনতার এই বলয়ে “পরীক্ষা/বিপদ-আপদে”র আসলে কোনো তাৎপর্য নেই। আমরা কি আমাদের জুতার উপরে পড়া ধুলোবালির একটা কণার জন্য কান্নাকাটি করবো এবং এটাকে পরীক্ষা বলবো? যার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত, তিনি হলেন আমাদের রব, আন্তরিকভাবে তাঁরই ইবাদাত করা।৷ এটাই একমাত্র উদ্দেশ্য ও নিগুঢ় তাৎপর্য।

