বিবর্তনীয় যুক্তির মৌলিক ভ্রান্তি

    Date:

    Share post:

    ঐশ্বরিক সৃষ্টির বিপক্ষে নাস্তিকরা বিবর্তনবাদকে ব্যবহার করে যেসব যুক্তি প্রদান করে তার বেশিরভাগই যৌক্তিকভাবে অসামঞ্জস্যপূর্ণ অথবা সম্পূর্ণ মিথ্যা।

    উদাহরণস্বরূপ, রিচার্ড ডকিন্স এবং জেরি কেইন এর মতো নাস্তিকরা দাবি করে যে, ❝যদি পৃথিবীর সমস্ত জীব আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে তিনি একে কেন এমনভাবে সৃষ্টি করলেন যাতে মনে হয় সব জীব একই ফ্যামিলি ট্রির সদস্য? উদাহরণস্বরূপ, তিনি কেন মানুষ এবং শিম্পাঞ্জিকে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যে এত সাদৃষ্ট্য দিয়ে সৃষ্টি করলেন যা ইঙ্গিত করে যে তারা জৈবিকভাবে সম্পর্কিত যেমন বিবর্তন দাবি করে?❞ সংক্ষেপে তাদের দাবি হলো এই যে, ❝সকল জীব একইরকম কারণ তারা একই ফ্যামিলি ট্রি থেকে এসেছে এবং আস্তিকদের দাবিকৃত ঐশ্বরিক সৃষ্টির কোন অস্তিত্ব নেই।❞

    প্রশ্ন উঠতে পারে, আমরা কেন এটিকে মিথ্যা বলছি?

    কারণ, যদি জীব সম্পূর্ণরূপে সম্পর্কহীন এবং ভিন্ন হতো, তাহলে নাস্তিকরা এটিকে বিবর্তনীয় প্রক্রিয়ার এলোমেলো প্রকৃতির জন্য দায়ী করতো। যদি প্রকৃতিতে এমন কোন প্রাণী না থাকতো যা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ, নাস্তিকরা এটিকে বিবর্তনীয় পরিবর্তনের একটি অন্ধ, উদ্দেশ্যহীন, অচেতন প্রক্রিয়ার সুস্পষ্ট ফলাফল হিসাবে নির্দেশ করত এবং সমস্ত মধ্যবর্তী পর্যায় ❝সময়ের সাথে হারিয়ে যাওয়া❞ হিসাবে গণ্য করতো। তখন তারা প্রশ্ন করতো, ❝কেন আল্লাহ এমন এলোমেলো, উদ্দেশ্যহীন এবং সমন্বয়হীনভাবে জীব সৃষ্টি করলেন?❞

    সবক্ষেত্রেই নাস্তিকদের উপসংহার একই থাকবে।

    আমরা দেখতে পাই নাস্তিকরা সব সময় এই ধরনের ❝ঠিক তাই❞ যুক্তি ব্যবহার করে।

    উদাহরণস্বরূপ ভেস্টিজিয়াল অঙ্গের কথা বলা যায়। ডারউইনবাদীরা দাবি করে এগুলো এমন অঙ্গ বা দেহাংশ যার বর্তমান প্রজাতিতে কোন কার্যকারিতা নেই, কেবল অতীত প্রজাতির অবশিষ্টাংশ মাত্র। যেমন, মানুষের লেজের হাড় বা আক্কেল দাঁত। এটা দাবি করা হয় যে, হোমো স্যাপিয়েন্সের অনুমানকৃত বিবর্তনীয় বংশধরদের এই কাঠামোগুলির জন্য একটি ব্যবহার ছিল যা আমাদের নেই। এ নিয়ে নাস্তিকরা কটাক্ষ করে মন্তব্য করে, ❝আল্লাহ কেন মানুষকে এমন অকেজো অঙ্গ দিয়ে সৃষ্টি করবেন? তার মানে তিনি এত ভালো ডিজাইনার না!❞

    কিন্তু বর্তমান বিজ্ঞান ওই অঙ্গগুলির কার্যকারিতা আবিষ্কার করতে পারেনি তার মানে এই নয় যে, বাস্তবে এদের কোন কার্যকারিতা নেই। এপেন্ডিক্সের মতো অঙ্গগুলিকে এক সময় ভেস্টিজিয়াল অঙ্গ বলে মনে করা হত, এখন এটিকে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ধরে নেয়া হয়।

    আরেকটু গভীরভাবে চিন্তা করলে, কে বলে যে মানুষের মন সর্বদা আল্লাহর সৃষ্টির আসল উদ্দেশ্য বুঝতে পারে? আল্লাহ তাঁর ইচ্ছামতো সৃষ্টি করেন, এবং তিনি কোনোভাবেই আমাদের উদ্দেশ্য বোঝার সক্ষমতা এবং ব্যবহারিক ক্রিয়াকলাপের দ্বারা সীমাবদ্ধ নন।

    গভীর পর্যবেক্ষণে বিবর্তনবাদী যুক্তির বিচ্যুতিসমূহ সহজেই ধরা পড়ে কিন্তু তা সত্ত্বেও কেন এই নাস্তিকরা এটিকে পরিহার করে আরও যুক্তিসঙ্গত, সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায় না যে জীবজগতে এত অবিশ্বাস্য, অপ্রাকৃতিকভাবে উচ্চ শৃঙ্খলা-সংগঠন এবং অভূতপূর্ব জটিলতা সত্ত্বেও পারস্পরিক সাদৃশ্য বিদ্যমান কারণ এটি মহাজ্ঞানী, সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ ইচ্ছাকৃতভাবে এভাবেই সৃষ্টি করেছেন?

    বিবর্তনীয় তত্ত্ব এর যেকোনো একটির জন্যও পর্যাপ্ত বা সুসঙ্গত ব্যাখ্যা প্রদান করতে পারে না। আরেকটি বিষয় পরিষ্কার করে দেয়া জরুরি যে, বিবর্তনের ব্যর্থতা আমাদের ঐশ্বরিক সৃষ্টিকে মেনে নেওয়ার কারণ নয়। বরং আমাদের চারপাশের জগতকে পর্যবেক্ষণ করে বিশুদ্ধভাবে এই উপসংহারে আসা সম্ভব যে ঐশ্বরিক সৃষ্টিই হলো বাস্তবতা, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জটিলতা এবং শৃঙ্খলার মূল কারণ হলো এটিই।

    spot_img
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou (pronounced: Ha-qee-qat-joo) was born in Houston, Texas. He attended Harvard University where he majored in Physics and minored in Philosophy. He completed a Masters degree in Philosophy at Tufts University.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...

    কুরআনের মাধ্যমে ব্যথা, হতাশা ও দুঃখ থেকে আরোগ্য।

    জীবনের একটা পর্যায়ে কুরআন শ্রবণ ছাড়া কোন কিছুই আমাকে...