নিজের লিঙ্গ পরিবর্তন করা এবং বিপরীত লিঙ্গের মত মত আচরণ করা এখন যে কেবল গ্রহণযোগ্য হিসেবেই বিবেচিত হচ্ছে তা নয়, বরং একে দেখানো হচ্ছে সাদরে বরণ করে নেওয়া এবং উদযাপন করার মত একটা বিষয় হিসেবে। যারা একে উদযাপন করে তারা এর সাথে দুনিয়ার যাবতীয় সংস্কৃতি ও নৃগোষ্ঠীর উদযাপনকে মেলায়। সহজ ভাষায়, তাদের কাছে কোনো ট্রান্সজেন্ডার “নারী” কে নারী হিসেবে মেনে না নেওয়া বর্ণবাদের সাথে তুল্য, যদিও বা সেটা বায়োলজিকাল ফ্যাক্টের সাথে সাংঘর্ষিক।
একসময় যা পরিচিত ছিল ‘লিঙ্গ-পরিচয় ব্যাধি’ হিসেবে, এখন তাকে বলা হয় ‘লিঙ্গ-অসন্তোষ’ (জেন্ডার ডিসফোরিয়া) এবং ‘লিঙ্গ অসঙ্গতি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন একে কোনো মানসিক সমস্যা বলেও মনে করে না। এর পরিবর্তে একে তারা এখন শ্রেণীবদ্ধ করে ‘যৌন-স্বাস্থ্য সম্পর্কিত (বিশেষ) অবস্থা’ হিসেবে।
এর পরিবর্তে একে তারা এখন শ্রেণীবদ্ধ করে ‘যৌন-স্বাস্থ্য সম্পর্কিত (বিশেষ) অবস্থা’ হিসেবে। যখন একে একটি মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করার কথা, যাতে আক্রান্ত ব্যক্তি তার প্রকৃত লিঙ্গ গ্রহণ করে নিতে পারে, তার বদলে এখন লক্ষ্য হল ‘লিঙ্গ-ইতিবাচক স্বাস্থ্যসেবা’-র (Gender-affirmative Health Care) মাধ্যমে ব্যক্তির পছন্দনীয় লিঙ্গ গ্রহণ করতে তাকে সাহায্য করা।
আমরা (লিঙ্গ-বিষয়ক বিভ্রান্তিকর চিন্তাভাবনার দিকে ফোকাস না করে) ট্রান্সজেন্ডার লাইফস্টাইল গ্রহণ করে নেওয়াকে পশ্চিমা সেকুলার আইডিয়াগুলোর একটি ফসল হিসেবে বুঝে থাকি। এটা অবশ্যই একটা যুক্তিসঙ্গত উপলব্ধি।
তবে, এর বাইরে একটা প্রাচীন ধর্মে আমরা এই লাইফস্টাইলের একটা গ্রহণযোগ্যতা দেখতে পারি – হিন্দু ধর্ম।
হিন্দু ধর্ম অনুযায়ী মানুষের তিনটা লিঙ্গ পরিচয় আছে – যার একটি হল এই বর্ণনাগুলো সবচেয়ে পুরোনো কিছু হিন্দু ধর্মের গ্রন্থে আছে। হিজড়া – অর্থাৎ পুরুষ যারা নারীর মত পোশাক পরে এবং আচরণ করে – এদের বিষয়েও প্রাচীন হিন্দু গ্রন্থাবলিতে উল্লেখ আছে।
প্রাসঙ্গিকহিন্দুধর্ম এবং নবজাতক মেয়েশিশু হত্যা
তৃতীয় লিঙ্গের ধারণা অনুযায়ী এ অবস্থার শুরু হয় গর্ভধারণের সময়ই। বিষয়টা বোঝার জন্য হিন্দুধর্মের এই বিষয়ক আলোচনার অন্যতম প্রাথমিক উদাহরণগুলির একটা দেখা যাক, যা ‘শুশ্রুষা সংহিতা’ নামক একটা প্রাচীন হিন্দু চিকিৎসাগ্রন্থে আছে:
“একটা লিঙ্গবিহীন শিশু তখনই তৈরি হয় যখন ডিম্বাণু এবং শুক্রাণু গুণে এবং পরিমাণে সমানভাবে থাকে।”[1]
“একজন …[pregnant woman] যার দুপাশ উঁচু হয়ে গিয়েছে এবং যার পেটের অগ্রভাগ ফুলে উঠেছে, সে লিঙ্গবিহীন সন্তানের জন্ম দেবে।”[2]
প্রাচীন হিন্দু মহাকাব্য যেমন রামায়ণ এবং মহাভারতেরও এমন সংস্করণ আছে যেখানে হিজড়া এবং/অথবা নপুংসকদের কথা আছে।[3]
অস্পষ্ট/দ্ব্যর্থক লিঙ্গপরিচয়ের বিষয়টি হিন্দু ধর্মে নতুন কিছু নয়, এমনকি একে সংশোধনযোগ্য বা সংশোধন প্রয়োজন এমন বিষয় হিসেবেও দেখা হয় না। হিজড়াদের যৌন-আচরণের হয়তো শাস্তি দেওয়া হতে পারে, তবে এটি স্পষ্টভাবে নিষিদ্ধ নয়। এখানে কিছু শাস্তির উদাহরণ আছে যেগুলো “মনু স্মৃতি” নামক প্রাচীন হিন্দু আইনগ্রন্থে পাওয়া যায়ঃ
“… ধর্মশাস্ত্রে এমন কোনো শ্লোক নেই যা সুনির্দিষ্টভাবে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যৌন আচরণকে নিষিদ্ধ করে। দুটি শ্লোক সাধারণ পুরুষদের মধ্যে যৌন-সম্পর্কের বিষয়ে সতর্ক করে… তবে এর প্রায়শ্চিত্যের অনুষ্ঠান হল কেবল (বিশেষ) আচার স্নান এবং এবং সেটাও কেবল ব্রাহ্মণ অথবা দ্বিজ (দু’বার জন্ম নেওয়া) শ্রেণির জন্যঃ
একজন দ্বিজ পুরুষ যে কোন পুরুষের সাথে বা স্ত্রীলোকের সাথে গরুর টানা গাড়িতে, পানিতে, অথবা দিনের বেলায় সঙ্গমে লিপ্ত হয়, সে তার পোশাক পরে স্নান করবে।” (মনু স্মৃতি ১১.১৭৫)
আরেকটি শ্লোকে আছেঃ
“কোনো ব্রাহ্মণকে আঘাত করা, অপ্রীতিকর জিনিস যেমন মদের ঘ্রাণ নেওয়া, প্রতারণা এবং পুরুষের সাথে সহবাসের মতো কাজ জাত(বর্ণ) হারানোর কারণ বলে ঘোষণা করা হয়। (মনু স্মৃতি ১১.৬৮)”
“এই বর্ণমর্যাদা হারানো কোনো স্থায়ী বিষয় নয়, কারণ এটার প্রায়শ্চিত্যের সুযোগ ছিল, তবে এটা সাধারণভাবে গ্রহণযোগ্য ছিল যে অবিবাহিত ব্রাহ্মণদের ব্রহ্মচর্য পালন করা উচিৎ।”[4]
তৃতীয় লিঙ্গ বনাম ট্রান্সজেন্ডার
অনেকে যুক্তি দেন যে তৃতীয় লিঙ্গ আর হিজড়া হওয়া এক জিনিস নয়, যেমনটা এখানে ব্যাখ্যা করা হয়েছেঃ
” [for ‘hijra’ into English]কোন সহজ ইংরেজি অনুবাদ নেই। ভারত এবং বাইরের সকল ইংরেজি আলাপে [পরিপূর্ণ ভাবপ্রকাশে অক্ষম] “ট্রান্সজেন্ডার” শব্দটি [হিজড়ার] সবচেয়ে কাছাকাছি অনুবাদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে…”[5]
এই যুক্তির মূলকথা হল পাশ্চাত্য সমাজের ট্রান্সজেন্ডার লোকেরা স্পষ্টভাবে একটি লিঙ্গ পরিচয় ধারণ করে, যেটা হিজড়ারা করে না। কিন্তু, বাস্তবতা ভিন্ন।
পশ্চিমে এমন ট্রান্সজেন্ডার মানুষ আছে যারা হিজড়াদের মত “নারীও নয় পুরুষও নয়” এমন দাবি করে থাকে, এবং তারা “জেন্ডারকুইয়ার” (Genderqueer) বা “নন-বাইনারী” (Non-binary) এসব শব্দ ব্যবহার করে।
এত সূক্ষ্ম বিষয় ঘাটার দরকার কী? কারণ আছে। এর উদ্দেশ্য এটা দেখানো যে “তৃতীয় লিঙ্গ” এর ধারণা মুসলিমদেরকে হিজড়া লাইফস্টাইল গ্রহণ করে নেওয়ার কোনো কারণ হতে পারে না। এমনকি এই ধারণাটি ট্রান্সজেন্ডার লাইফস্টাইল থেকে খুব বেশি আলাদা কিছু নয়, এবং ট্রান্সজেন্ডারের ধারণাও মুসলিমদের গ্রহণ বা সহ্য করা উচিৎ নয়।
প্রাসঙ্গিক : মুসলিম বিশ্বে এলজিবিটি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র [WATCH]
হিন্দু বনাম মুসলিম হিজড়া
যদিও এই ধারণাটির উৎপত্তি হিন্দুধর্ম থেকে, দেখা যায় উপমহাদেশে মুসলিমদের মধ্যেও কিছু মানুষ হিজড়া হিসেবে জীবনধারণ করে (পাকিস্তানে এটি “খাজা সিরা” নামে পরিচিত)। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার এটাই প্রাথমিক কারণঃ আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যে এমন কিছু প্রচেষ্টা দেখতে পাই যেখানে একে স্বাভাবিকীকরণ করা এবং ইসলামের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চলছে।
মানুষের লিঙ্গ-বিভ্রান্তিকে গুরুত্ব সহকারে দেখা হয়তো এ সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে, কিন্তু একে কেবল স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া এবং ইসলামের সাথে এর বিরোধকে অস্বীকার করা একটা মারাত্মক ভুল পদক্ষেপ।
প্রাসঙ্গিক : ট্রান্স-অধিকার বনাম কমনসেন্সঃ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা
যদিও তারা তাদের বিভিন্ন কাজে মুসলিম পরিচয় বজায় রাখে, যেমন হিজড়াদের হিন্দু দেবী বহুচরা মাতার পূজা না করা, তবু এদের মধ্যে নবজাতক ও নববিবাহিতদের আশীর্বাদ করা, হিজড়া এবং অন্যান্য পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সাধারণভাবে নারীদের মত পোশাক পরিধান ও ব্যবহার দেখা যায়। এমনকি কেউ কেউ নিজেদের খোজা করে ফেলে।
কেন এই জীবনধারাটি ইসলামের দৃষ্টিতে সমস্যাজনক এ বিষয়ে এখানে কিছু বেসিক পয়েন্ট তুলে ধরা হলঃ
- মানুষের খোজাকরণ (যা অনেক হিজড়ারাই করে থাকে) ইসলামে নিষিদ্ধ।
- বিপরীত লিঙ্গের মত পোশাক পরিধান, আচার-ব্যবহার নিষিদ্ধ।
- মানুষের কোনো বিশেষ ক্ষমতা আছে এবং তারা আমাদের আশীর্বাদ বা অভিশাপ দিতে পারে – এ ধরনের বিশ্বাস রাখা শিরক। অনেক মানুষই হিজড়াদের ব্যাপারে এ ধরনের বিশ্বাস রাখে, যা আমরা সামনে আলোচনা করব।
বলে রাখা ভাল, ইসলাম ‘ইন্টারসেক্স’ মানুষের অস্তিত্ব স্বীকার করে (কিছু হিজড়া ইন্টারসেক্স হতে পারে, অর্থাৎ দু ধরনেরই যৌনাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ যৌনাঙ্গ নিয়ে জন্ম, তবে এটা বলা যায় যে অধিকাংশই এমন নয়)- আলেমরা এ বিষয়টা আলোচনা করেছেন – এদেরকে কোনো আলাদা লিঙ্গ পরিচয় দেওয়া হয় না।
হিজড়াদের জীবনধারা
অধিকাংশ হিজড়াই আসলে পুরুষ যারা পরবর্তীতে নারীত্বের প্রবণতা অনুভব করে। এ অবস্থায় তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং তারা এরপর অন্যান্য হিজড়াদের মধ্যে বসবাস করতে শুরু করে, যাদের নিজেদের আলাদা সমাজ এবং জীবনধারা আছে।
নারীদের মত পোশাক পরা এবং নারীসুলভ আচরণের পাশাপাশি তাদের কেউ কেউ বিভিন্ন ধরনের লিঙ্গ পরিবর্তনের (sex change) ভেতর দিয়ে যায় – খোজাকরণ, স্তন বৃদ্ধির জন্য হরমোন, এমনকি অণ্ডকোষ এবং/অথবা পুং-যৌনাঙ্গের পূর্ণ অপসারণও ঘটায়।
কিছু খোজা হিন্দু হিজড়া বলে, দেবতারা তাদের কাছে স্বপ্নের মাধ্যমে এসেছে এবং তাদেরকে খোজা হতে আহ্বান জানিয়েছে। কিছু মুসলিম হিজড়াকে বলতে শোনা গেছে যে এটা তাদের উপর আল্লাহর ইচ্ছা।[6]
এ সমাজের অংশ হওয়ার প্রক্রিয়া হিসেবে, হিজড়ারা কিছু দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সাধারণত কোনো পৃষ্ঠপোষক বা গুরুর সাথে যুক্ত করে দেওয়া হয়, যে কিনা কমবয়সী হিজড়াদের পথ দেখায়। তবে এটা মানসিক সমর্থন দেওয়া বা তাদের সমাজে স্বাগত জানানোর মত সহজ কোনো বিষয় নয়।
কমবয়সী হিজড়াদের তাদের আয়ের একটা অংশ গুরুর ভাগে যায়। এ কারণে হিজড়া এবং তার গুরুর সম্পর্ক সবসময় সুখকর হয় না। তার উপর তাদের আয়ের উৎস হলো কিছু নিম্নমানের কাজ যেমন ভিক্ষাবৃত্তি, অনুষ্ঠানে নাচা, বিয়েতে এবং বাচ্চা গোসল করানোর অনুষ্ঠানে আশীর্বাদ দেওয়া, এবং বেশ্যাবৃত্তি।
কুসংস্কার আছে যে হিজড়াদের কোনো বিশেষ ক্ষমতা আছে, তাই তাদেরকে রাগালে দুর্ভাগ্য আসবে। যেমন নববিবাহিত এবং নবজাতকদের আশীর্বাদের ক্ষেত্রে হিজড়ারা যে টাকা চায় তা না দিলে বন্ধ্যা হয়ে যেতে হয়। [7] অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছু কুসংস্কারকে বিশ্বাস করে নেওয়া এবং এমন ক্ষমতা তাদের আছে বলে মনে করা যা শুধুমাত্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলারই আছে। আ’উযুবিল্লাহ।
যৌন সম্পর্ক
হিজড়ারা যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তা মূলত তাদের নিজেদের মধ্যে একে অপরের সাথে অথবা/এবং অ-হিজড়া (স্ট্রেইট) পুরুষের সাথে হয়। যেহেতু হিজড়ারা “তৃতীয় লিঙ্গ” বলে বিবেচিত হয়, তারা বা তাদের সঙ্গীরা কেউই ভাবে না যে তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে। বাস্তবতা হল, কিছু পুরুষ হিজড়াদের সাথে সম্পর্কে জড়ায় অথচ তার নিজের স্ত্রীও আছে।[8]
কারও পুরুষ বা মহিলা হওয়ার ব্যক্তিগত বিভ্রান্তিকে উসকে দেওয়ার পাশাপাশি হিজড়া লাইফস্টাইল গ্রহণ করে নেওয়ার মাধ্যমে যৌন সম্পর্কের ট্র্যাডিশনাল মূল্যবোধসমূহকে ধ্বংস করে দেওয়া হয়।
এখানেএকজন হিজড়ার “তার”(স্ত্রী) যৌন সম্পর্কসমূহ নিয়ে বক্তব্য তুলে ধরা হলঃ[9]:
“মেহভিশ জন্মগ্রহণ করেছিল পুরুষ হিসেবে, কিন্তু এখন সে নিজেকে নারী বলে পরিচয় দেয় – এবং সমকামী পুরুষ হিসেবে নয়, যা সে ইসলামের দৃষ্টিতে গুনাহ মনে করে।[10]
‘আমার শুধু একজন বয়ফ্রেন্ড আছে, কোনো গার্লফ্রেন্ড নেই। তাই আমি সমকামী নই,’ তার ভাষ্যমতে।”
এটা দৈনন্দিন জীবনের একটা ভয়ঙ্কর জটিলতা; লিঙ্গ বলতে আসলে কী বোঝায় এবং কোন বিষয়টা অনুমোদিত (হালাল) আর কোনটা অনুমোদিত না এসব বিষয়ে বিভ্রাট তৈরি করে। কিন্তু একে এভাবে পেঁচানোর কোনো প্রয়োজন নেই। একজন পুরুষ – এমনকি একজন নপুংসক – নারীর মত পোশাক পরে এবং ব্যবহার করে, এরপর কোনো পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলে তা সমকামী আচরণ হিসেবেই গণ্য হবে, যা ইসলামে খুবই মারাত্মক এবং কবিরা গুনাহগুলোর একটি।
লিঙ্গ-রাজনীতি এবং উপনিবেশবাদ
অনেক হিন্দু বর্তমানে ট্রান্সজেন্ডার আচরণকে প্রত্যাখ্যান করে, যাদের মতে এটা পাশ্চাত্য থেকে আমদানি করা। অন্যদিকে, বাকিরা দাবি করে যে ট্রান্সজেন্ডার-বাদের প্রতি অসহিষ্ণুতাই বরং পাশ্চাত্যের মতবাদ।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে পায়ুকামকে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হত।
এটা হিজড়াদের উপর আরোপিত হয় কেননা ব্রিটিশরা হিজড়াদের যৌন-আচরণকে সমকামী আচরণ হিসেবে দেখত। এখানেএর একটা ব্যাখ্যা আছে:
“…কর্তৃপক্ষ ১৮৯৭ সালে ‘নপুংসকদের’ একটি ঘোষিত গোষ্ঠী হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জন্য আইনটি সংশোধন করে। একজন নপুংসককে মনে করা হত এমন সব পুরুষ যারা নিজেরা স্বীকার করে, অথবা মেডিক্যাল নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত, যে তারা [সন্তান জন্মদানে] “অক্ষম”। বাস্তবে এর অর্থ দাঁড়ায় ভারতের হিজড়ারা অনৈতিকতা এবং পায়ুকামের অপরাধে দোষী ছিল।”
ব্রিটিশরা হিজড়াদের আচরণ অসহনীয় মনে করত, একইভাবে ব্রিটেনেও এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য ছিল।
অর্থাৎ হ্যাঁ, পায়ুকামের বিরুদ্ধে আইনটি ঔপনিবেশিক যুগের আইন। এর মানে সংজ্ঞা অনুসারে এ আইন ব্রিটিশ উপনিবেশবাদের প্রোডাক্ট। কিন্তু এটা ঔপনিবেশিক যুগের আইন, এটাই কি যথেষ্ট এই আইনকে ভুল প্রমাণ করার জন্য?
এমনকি কিছু প্রো-এলজিবিটিকিউ এক্টিভিস্ট স্বীকার করে যে ৩৭৭ ধারা উপনিবেশ আমলের কিনা সেটা আসলে কোনো ব্যাপার নয়। চলুন এমনই একজনের কাছ থেকে সরাসরি জানা যাক:
“বর্তমানে এসে মানুষের ব্যক্তিগত বিষয়ে ব্রিটিশদের এই হাস্যকর আইনী অনুপ্রবেশকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা আমাদের বিষয় সামলানোর ব্যাপারে অনেক আগে থেকেই স্বাধীন এবং ব্রিটিশরা তাদের আইন বই থেকে একই আইন বহু আগেই সরিয়ে ফেলেছে।”
এছাড়াও, এমন তো না যে পায়ুকামের প্রতি ঘৃণা উপমহাদেশে পুরোপুরি ভিনদেশি কোনো বিষয়। ইসলামী মুঘল সাম্রাজ্যের সময়েও (১৬-১৭দশ শতাব্দী), অনেক হিন্দু এ ধরনের কাজের বিরুদ্ধে ছিল।[11]
এ আইনটি ভারতে ২০১৮ সালের সেপ্টেম্বরে বাতিল করা হয়, এবং “ট্রান্সজেন্ডার পার্সনস এক্ট” আইন হিসেবে পাশ হয়েছে ২০১৯ সালে। ভারত যেহেতু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ, এটা অবশ্যই বেশ বড় একটা ঘটনা। বাস্তবিকই এলজিবিটি কমিউনিটি সেটা বুঝতে পেরেছিল।
২০১৮ সালে পাকিস্তানেও ট্রান্সজেন্ডার পার্সনস (প্রটেকশন অফ রাইটস) আইন পাশ হয়, যার দ্বারা নিশ্চিত করা হয় যে হিজড়ারা যাতে শুধু হিজড়া হওয়ার কারণে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়।
এই আইনগুলো তাদের শিকড় গেড়েছিল অন্তত আরও এক দশক আগে। ২০০৯ সালে পাকিস্তান একটি আইন পাশ করে যাতে “তৃতীয় লিঙ্গ” এর লোকেদের জন্য তাদের জাতীয় পরিচয়পত্রে সেভাবেই পরিচয় দেওয়ার অবকাশ থাকে।
প্রাসঙ্গিক: পাকিস্তানের ঘরোয়া-সহিংসতা আইন ইসলামের উপর একটি আঘাত
বাংলাদেশেও একই ধরনের একটি আইন পাশ হয়েছে ২০১৪ সালে, যেখানে অফিশিয়াল কাগজপত্রে লিঙ্গ-পরিচয়ের ঘরে “অন্যান্য” অপশনটিও বৈধ করা হয়েছে। এটি ২০১৮ সালে আপডেট করে জাতীয় পরিচয়পত্রে “হিজড়া” অপশন আনা হয়। ২০১৪ সালে ভারতও আইনি কাগজপত্রে “তৃতীয় লিঙ্গ” এর সমর্থনে আইন পাশ করে।
মজার ব্যাপার হলো, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে যদিও দণ্ডবিধি ৩৭৭ বাতিল করা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানে তা করা হয়নি। অতএব, হিজড়াদের যদিও অফিশিয়াল স্বীকৃতি দেওয়া হয়েছে, পায়ুকাম এখনো অবৈধ।
ইসলামের ইতিহাসে নপুংসক: হিজড়া জীবন ব্যবস্থা সমর্থনে ভুল যুক্তি
কিছু মানবতাকর্মী এই আইনকে উপনিবেশিক আইন বলে চালিয়ে দেওয়ার পাশাপাশি এই যুক্তিও দিয়ে থাকে যে নপুংসকরা কার্যত পুরো ইতিহাস জুড়েই ছিল এবং দক্ষিণ এশিয়াও এর ব্যতিক্রম নয়-সুতরাং, হিজড়াদের অবশ্যই সমাজে গ্রহণ করতে হবে(যদিও সকল হিজড়াই নপুংসক নয়)।
এই যুক্তিকে খণ্ডন করা খুবই সহজ। মানুষের ইতিহাসে অনেক কিছুই বিদ্যমান- মাদকদ্রব্য, ব্যভিচার, সমকামী আচরন- কিন্তু কোন কিছুর ইতিহাসে অস্তিত্ব থাকা সেই কাজের বৈধতা দেয়না। এই ধরনের যুক্তি দিয়েই আজ ‘woke culture’ এর বাস্তবতা আমাদের ওপর জেঁকে বসেছে। এই ধরনের যুক্তির ওপর ভিত্তি করেই গবেষক ও তথাকথিত মানবতা কর্মীরা বিচ্যুত(deviant) আচরনের বৈধতা দেওয়ার চেষ্টা করে।
তাদের তর্কের মৌলিক ভিত্তি হল: ইতিহাসে এই জিনিসটির চর্চা ছিল, এটা বুঝতে হবে যেন আমরা এটার বৈধতা দিতে পারি। এটিই হল তথাকথিত নিরপেক্ষ অবস্থান। এই একই অবস্থান আমরা বিভিন্ন বিখ্যাত একাডেমিক ও মুসলিম ব্যক্তিত্বদের নিতে দেখি যারা এধরনের সামাজিক বিচ্যুতিকে মুসলিমদের মধ্যে বৈধ করতে চায়।
আসুন আমরা ইসলামের ইতিহাসে একটু আলোকপাত করি নপুংসকদের অস্তিত্বের প্রকৃতি জানতে। একটি ইসলামিক দৃষ্টিকোণ রয়েছে যার ব্যাখ্যা অনুযায়ী খোজাদের (নপুংসক) তাদের গায়রে মাহরাম মেয়েদের দেখার বৈধতা আছে। একারণে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কর্তৃত্বের অবস্থানে খোজাদের যাওয়ার সুযোগ ছিল যেখানে অধিকাংশ পুরুষেরই যাওয়ার কোন সুযোগ ছিল না।[12] একই সাথে, অনেকক্ষেত্রে তারা তাদের গায়রে মাহরাম মহিলাদের সামনে যাওয়ার সুযোগ পেত কারণ তারা ওই মহিলাদের দাস ছিল।
একারণেই আমরা ইসলামী সাম্রাজ্যে রাজসভায় বা অন্দরমহলে খোজাদের অবস্থানের নজির পাই । সাধারণত তাদের মুসলিম হওয়ার আগেই খোজা করা হত(যদি তারা পরবর্তীতে মুসলিম হতো) উদাহরণ টানলে বলা যায়, তাদের কেউ কেউ পূর্বে দাস ছিল যাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হত (যেমন পশ্চিম আফ্রিকা) এবং তারা পরবর্তীতে মুক্ত হয়েছিল এবং কোন না কোন ভাবে মুসলিম ভূমিতে এসেছিল।[13]
তাদের খোজাকরণ কোন পর্যায়ের (অণ্ডকোষ/শিশ্ন বা উভয়ই) তার উপর ভিত্তি করে তাদের সামাজিক অবস্থান কি হবে এবং তারা তাদের গায়রে মাহরাম দের দেখতে পারবে কি পারবে না এই বিষয়গুলো নিয়ে আলেমরা আলোচনা করেছেন, যেমন অষ্টম শতাব্দীর শাফাঈ’ল আলেম তাজ উদ্দিন আস-সুবকি। তাদের আলোচনা কোনভাবেই খোজাকরণের বৈধতা দেয়নি, যার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে:
“হিজড়ারা জন্মগত ভাবে হিজড়া কিন্তু খোজারা জন্মগতভাবে খোজা নয়।. ইসলামী আইনে কাউকে খোজাকরণ নিষিদ্ধ ছিল এবং আছে। দাস ব্যবসায়ীরা দাস বালকদের ইসলামী সাম্রাজ্যে আমদানির আগেই রাজ্যের সীমানায় তাদের খোজা করত। কিন্তু এই বিষয়ের শরীয়াগত দিক, অনেক ধার্মিক আলেমদের কাছে দুর্বোধ্য ছিল। আল-সুবকি তার অধ্যায়ের শেষে উল্লেখ করেন, খোজাদের দাস হিসেবে গ্রহন করা নিন্দনীয়(ইয়ুকরাহ) কিন্তু নিশিদ্ধ(ইয়ুরহাম) নয়, কারণ খোজাদের দাস হিসেবে ব্যবহার করা পরোক্ষভাবে তাদের খোজারণে ইন্ধন যোগায়, যা একটি নিষিদ্ধ কাজ। অধ্যায়টি আবু হানিফার প্রতিষ্ঠিত হানাফি ফিকহের বই সমুহে পাওয়া যাবে। [act]।”[14]
পঞ্চাদশ শতাব্দীতে কায়রোতে মামলুক শাসনামলের সম্পর্কে বলা যায়ঃ
“সুলতান বা অন্য বিত্তবানদের গৃহে, খোজারা রাজকীয় হারেমের তত্ত্বাবধান করতো এবং অন্দরমহলের সীমানা পাহারা দিত”।[15]
তাত্ত্বিকভাবে বলতে গেলে, যদিও খোজারা মুসলিম হওয়ার পরে এমন গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত হয়েছে তবুও রাতারাতই ইসলামে খোজাকরণের কোন বৈধতা পাবেনা।
এসব কিছুর অর্থ একত্র করলে এমনটাই দাঁড়ায়।
ট্রান্সজেন্ডার, হিজড়া, জেন্ডার কুইয়ার- এসব কিছুই বিচ্যুত সামাজিক আচরণেরই বিভিন্ন রূপ যার কোনটারই বৈধতা বা প্রহনযোগ্যতা ইসলামে নেই। কারোও মনে নিজের আত্মপরিচয় নিয়ে এসব নিয়ে এরকম বিভ্রান্তিকর উদ্ভট চিন্তা আসা অবাস্তব নয়।
এধরণের বিভ্রান্তিকে সত্য বলে মেনে নেওয়া এখন অনেক একাডেমিক ব্যাক্তিত্ব দ্বারা সমর্থিত হচ্ছে এবং সমাজের একটি বিরাট অংশ তাদের সমর্থনে অবস্থান নিচ্ছে যেন এগুলো অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু এটি এমন একটি অবস্থান যা একাডেমিক ব্যক্তিত্বরাও ধারাবাহিকভাবে ধরে রাখতে পারবেন না কারণ, তা ধরে রাখতে হলে সকল নীতি নৈতিকতাকে বর্জন করতে হবে এবং নিজেকেই নিজের বিরুদ্ধে বলতে হবে। যেমন AOC(অ্যামেরিকান রাজনীতিক), একই বাক্যে গভর্নর গ্রেগ অ্যাবোটকে প্রাথমিক জীববিজ্ঞান শেখাতে চায় আবার ‘people who menstruate’ দের কথা বলে (woman/মহিলা শব্দ ব্যবহার না করে)।
এই পর্যায়ে বিষয়টি একটি কৌতুকে পরিণত হয়েছে। পারফরমেটিভ পলিটিক্স, মেন্টাল জিমন্যাস্টিক্স।
বিষয়টি মজার এই দিক থেকে যে, যেসকল মানবতা ধারক নেতা কর্মীরা মানুষের অধিকার নিয়ে সোচ্চার, আবার তারাই হিজড়া এবং তাদের জীবন পদ্ধতির সমর্থন যোগায় যেখানে তাদের বাধ্য হয়ে একজন হিজড়া গুরুর দাসত্ব করতে হয়। তারা যুক্তি দেয় যে সমাজ যদি হিজড়াদের গ্রহণ করে তবে তাদের চাকুরী পাওয়া সহজ হবে এবং তারা নাচানাচি বা পতিতাবৃত্তির দিকে যাবে না। কিন্তু এতে কি তারা তাদের গুরুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে? যেখানে হিজড়া সঙ্ঘে যোগ দেওয়ার পূর্ব শর্তই হলো গুরু আনুগত্য মেনে নেওয়া।
এমনকি হিজড়াদের যদি তৃতীয় লিঙ্গ হিসেবে অনুমোদন দেওয়াও হয়, তবুও তারা আদতপক্ষে মেয়েলী পোশাকে পুরুষ ছাড়া অন্য কিছু তো নয়। তার চেয়ে বড়ো সমস্যা হলো, পুরো ধারণাতাই হিন্দু ধর্ম থেকে আগত। তার চাইতেও বড় সমস্যা হলো, অনেক মুসলিম বিশ্বাস করে যে হিজড়াদের রোগ ভাল করার ক্ষমতা আছে বা তারা সৌভাগ্য বয়ে আনে।
আমাদের নিজেদের এধরণের চিন্তা-ভাবনা থেকে রক্ষা করতে হবে এবং যারা নিজেদের ‘জেন্ডার আইডেন্টিটি’ বা লিংগ পরিচয় নিয়ে বিভ্রান্ত তাদের সাহায্য করতে হবে। ‘Wokeism’ এর যতই উত্থান হবে, এধরণের সমস্যা ততোই গুরুতর হয়ে উঠবে।
Notes
- Bhishagratna, Kaviraj Kunja Lal, An English translation of the Sushruta Samhita, Volume II, Calcutta: Published by Author, 1911, p. 135.https://archive.org/details/englishtranslati00susruoft/page/134/mode/2up?q=third+sex ↑
- Ibid., p.142 ↑
- See also: Doniger, Wendy, On Hinduism, Oxford: Oxford University Press, 2014, pp. 355-6 ↑
- Das Wilhelm, Amara. Tritiya-Prakriti: People of the Third Sex: Understanding Homosexuality, Transgender Identity, and Intersex Conditions through Hinduism, Philadelphia: Xlibris, 2017, pp.26-7. https://books.google.de/books?id=gRjGApZVwPIC&pg=PA27&lpg=PA27&dq=manu+smriti+11.175&source=bl&ots=-fQa9uE1Ao&sig=ACfU3U2DcOcaVc6z2KmAyjMZv4Ip7a9k5w&hl=de&sa=X&ved=2ahUKEwjs_or92_TzAhUhgP0HHbziD3MQ6AF6BAgOEAM#v=onepage&q=manu%20smriti%2011.175&f=false ↑
- Syed, Renate, “Hijras. India’s Third Gender, or, Why Hijras Are Not Transgender, but Cisgender,” in Transexualität in Theologie und Neurowissenschaften: Ergebnisse, Kontroversen, Perspektiven [Transexuality in Theology and Neuroscience: Findings, Controversies, and Perspectives], ed. Gerhard Schreiber (Berlin: de Gruyter, 2016), 233-243, p.243. ↑
- Syed, Renate. “Hijras: Nicht Mann, nicht Frau [Hijras: Not man, Not Woman],” Frauenbilder—Frauenkörper: Inszenierungen des Weiblichen in den Gesellschaften Süd- und Ostasiens [Images of Women—Bodies of Women: Staging the Feminine in South Asian and East Asian Societies], ed. Stephan Köhn und Heike Moser (Wiesbaden: Harrassowitz Verlag, 2013) pp.439-458, p.448-9. The author estimated in 2013 that about 10-15 percent of hijras are castrated. ↑
- Ibid., p.450. ↑
- Ibid., p.454-455. ↑
- Even though they say they are “third,” Hindi and Urdu, unlike Sanskirt, do not have a neuter, only a masculine and a feminine. Ibid., p.454-455. ↑
- Notice NPR’s wording about homosexuality, something that is in no way a point about which there is even scholarly discussion regarding permissibility; NPR writes that Mehvish “considers” homosexuality a sin in Islam. ↑
- Eraly, Abraham, The Mughal Life: Life in India’s Last Golden Age, New Delhi: Penguin Books, 2007, p.120 ↑
- Marmon, Shaun. Eunuchs and Sacred Boundaries in Islamic Society, Oxford: Oxford University Press, 1995, p.6-8. ↑
- Ibid., p.7. ↑
- Ibid., p.63. The original refence by Al-Subki can be found here, pp. 37-8: https://archive.org/details/Mueed_Alneam_Wa_Mubeed_Alneqam/page/n35/mode/2up?q=%D8%A7%D9%84%D9%85%D8%AB%D8%A7%D9%84 ↑
- Ibid., p.10-11. ↑

