কে বলেছে গৃহিণীরা ঘরে বসে কিছু করেনা?

    Date:

    Share post:

    আমি সবসময় আমার ও আমার পরিবারের মানুষদের জীবন উন্নত করার জন্য নিত্যনতুন বিষয় নিয়ে জানার চেষ্টা করে যাচ্ছি।

    একজন স্ত্রী ও মা হিসেবে আমি আরো যোগ্য ও উত্তম হতে চাই। পরিবারের ম্যানেজার হিসেবে, বাচ্চাদের তারবিয়াহ (প্রতিপালন) ও হোমস্কুলিং এর ক্ষেত্রে এবং ঘর সংসারের তদারকির ক্ষেত্রে আমি আরো গুনী ও বিজ্ঞ হতে চাই।

    অনেক কিছু আছে যা আমি এখনো জানিনা! একজন স্ত্রী এবং মা হিসেবে নিজেকে পরিপূর্ণতা দিতে আমার এখনো অনেক কিছু শেখা বাকি!

    যেমন এইতো কিছুদিন হলো আমি খাদ্য ও পুষ্টি নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেছি। আমি সাধারণত পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারই রান্না করতাম। কোমল পানীয় বা বেভারেজ আইটেম, জাংক ফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত কম সময়ে বানানো যায় এমন খাবার (highly processed insta-meals) কখনো দিতাম না।

    কিন্তু এই বিষয়ে পড়াশোনা শুরুর পর আমি বুঝতে পারলাম বিভিন্ন খাদ্য ও তাদের পুষ্টিমান নিয়ে আমি কতটা কম জানতাম! আমাদের শরীরের জন্য কতটুকু ভিটামিন, মিনারেল, এন্টিঅক্সিডেন্ট ও উদ্ভিদজাত পুষ্টি দরকার আমি জানিনা। দৈনিক চাহিদা মেটানোর জন্য কোন কোন খাবারে আমি এসব উপাদান পাবো তাও আমি জানিনা। প্রাণীর বিভিন্ন অঙেগর মাংস (organ meats), চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ, কপি প্রজাতির সবজি (cruciferous vegetables) এগুলো যে সুস্বাস্থ্যের জন্য কত গুরুত্বপূর্ণ এবং উপকারী তা আমি কিছুদিন হলই জানতে পেরেছি।

    আরেকটি বিষয়ে আমার গভীরভাবে জানার খুব ইচ্ছা তা হলো বিভিন্ন ভেষজ উপাদান ও তাদের গুনাগুন। আমি আরো জানতে চাই প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরের বিভিন্ন রোগ বালাইয়ের প্রতিকার, বাড়ন্ত বয়সে বাচ্চাদের শরীরের চাহিদা এবং পূর্ণবয়স্কদের শারীরিক সুস্থতা ও শক্তি বজায় রাখার উপায় – যাতে করে শক্ত সামর্থ্য ও সুস্থ থেকে সবাই সুন্দর ও মনোযোগের সাথে ইবাদাত করতে পারে।

    RELATED: The GMO Debate in Food and Agriculture: What Do Muslims Say?

    এখান থেকে আমার আরেকটা বিষয়ের প্রতি আগ্রহ জন্মেছে৷ তা হলো: ঘরে বা আঙিনায় বাগান করে পরিবারের জন্য কিছু খাদ্য নিজেই উৎপাদন করা৷ এভাবে ফলমূল, শাকসবজি ও বিভিন্ন ভেষজপাতা উৎপাদন করা যাবে। বাচ্চাদেরও বাগান করা ও তার পরিচর্যার মূল্য শেখানোর মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা দেয়া যাবে৷ আমি বাগান করা নিয়ে আসলে কিছুই জানিনা। তবে আমি এ ব্যাপারে শিখতে চাই ইনশাআল্লহ।

    বিগত বছরগুলোতে আমি যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি তা হলো বাচ্চাদের মনস্তত্ত্ব ও শৈশব বিকাশ (Psychology and childhood development)। এর সাথে জেনেছি তাদের শিক্ষা ও তারবিয়াহ নিয়ে৷

    তবু জানার এখনো অনেক কিছু বাকি!

    আমি যখন এগুলো নিয়ে ভাবছিলাম যে কিভাবে নিজের জ্ঞানকে পরিবারের উপকারে কাজে লাগানো যায় এবং জানার পরিধিকে আরো গভীরে নেয়া যায়, তখন মাথায় আসলো এই আধুনিক সমাজ একজন মায়ের ভূমিকাকে কেমন তীব্রভাবেই না অবমূল্যায়ন করছে! এটা মারাত্মক ভুল!

    আধুনিক সেক্যুলার চশমায় একজন গৃহিণী স্ত্রী ও মা হলো অবলা, অলস, দায়িত্বহীন এবং অযোগ্য। যে কিনা স্বার্থপরের মতো বাসায় বসে বসে স্বামীর টাকা উড়ায়।

    তার উপর এমন নারীরা তো আছেই যারা ঘরে থাকা নারীদের নিচু চোখে দেখে৷ প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা মরিয়া হয়ে চাকরির জন্য ঘরের বাইরে যায়৷

    গৃহিণী স্ত্রী ও মায়েদের যেন কোনো সম্মান নেই। মর্যাদা নেই। তাদের যেন বুদ্ধি ও সৃজনশীলতা নেই।

    তাদেরকে অকর্মণ্য ভাবা হয়৷ শুধু শুধু জায়গা দখল করে বসে আছে এমন ভাবা হয়!

    অথচ বাস্তবতা তার ধারের কাছেও না!

    একজন গৃহিনী ঘরকে গড়ে তোলে, সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখে।

    RELATED: Why Do Some Muslims Under Prioritize the Role of a Wife/Mother?

    ঘরে থাকা একজন স্ত্রী এবং মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। তার দায়িত্বসমূহ অনেক বড় ও কঠিন৷

    সে পরিবারের জন্য যা সিদ্ধান্ত নেয় তা সরাসরি তার স্বামী এবং সন্তানদের উপর প্রভাব ফেলে৷ অনেক সিদ্ধান্ত আছে যেগুলোর তাৎক্ষনিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব পরিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল৷ যেমন কয়েকটি উল্লেখ করি : বাজারের লিস্ট, সারাদিনের খাবারের মেন্যু, রান্নার তৈজসপত্র, ঘরবাড়ি পরিষ্কারের সরঞ্জাম, বাচ্চাকে দুধ খাওয়ানো হবে নাকি না, বাচ্চাদের কী শিখানো হবে ও কিভাবে শিখানো হবে, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও চেতনা কিভাবে গড়ে তোলা হবে, তাদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, তাদের সাথে কিভাবে কথা বলা উচিত, কিভাবে তাদের নিয়মকানুন মেনে চলা শেখানো হবে, তাদের কিভাবে শাসন করা হবে, তাদের কিভাবে অনুপ্রাণিত করা হবে, আদর করা হবে ইত্যাদি৷

    তবে এই ভূমিকার তাৎপর্য আধুনিক সমাজের অনেকেই বুঝতে ব্যর্থ।

    তারা মনে করে গৃহিণীরা সারাদিন বাসায় পায়ের উপর পা তুলে দিয়ে সিরিয়াল দেখে আর পাড়া পড়শির সাথে আড্ডা দিয়ে বেড়ায়৷ তাদের চোখে গৃহিণীরা হলো স্বার্থপর অলস মানুষ যারা সমাজে কোনো ভূমিকাই রাখছেনা৷

    ভাবখানা এমন যেন বাচ্চা জন্ম দেয়া, বাচ্চাকে দুধ খাওয়ানো, তাদের আত্নিক, মানসিক, শারীরিকভাবে সুস্থ একজন মানুষ হিসেবে গড়ে তোলা কোনো কাজই না! এটা যেন সমাজের কোনো অংশ না! এ যেন হাতের মোয়া!

    কিন্তু আমরা মুসলিমরা সত্যটা জানি। কুরআন এবং সুন্নাহ থেকে একজন স্ত্রী এবং মায়ের গুরুত্ব আমরা উপলোব্ধি করতে পারি৷ আল্লহ এবং তার রাসূল صلى الله عليه وسلم মাতৃত্বকে সম্মানিত করেছেন, তাই আমরাও মাতৃত্বকে সম্মান করবো। আধুনিক সমাজ আমাদের এর বিপরীতে টানতে চাইলেও আমরা তা অনুসরণ করবোনা৷

    আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের কাছে সত্যটা স্পষ্ট করে দিয়েছে৷

    RELATED: Disagree with Feminism? Be Prepared to Hear These 16 Accusations

    spot_img
    Umm Khalid
    Umm Khalid
    Hafiza of the Quran and Muslim homeschooler, focusing on children’s education, Muslim marriage, family, and feminism

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    “বিয়ের জন্য যতটা প্রস্তুতি, তালাকের জন্যও সমান প্রস্তুতি নিয়ে রাখো” – উপদেশটা ভালো?

    সেদিন হুট করে একটা টুইট চোখে পড়ল আমার, যেখানে...

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...