বিশ্ব একদল স্বৈরশাসক ও নিপীড়কদের দেখেছে, যারা মানবজাতিকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য নানাভাবে চেষ্টা করে গিয়েছে। তারা মানুষকে জোর করে তাদের উপাসনা করানোরও চেষ্টা করেছে। ফিরআ’উন এবং নমরুদ হল এই ধরনের উন্মাদের উদাহরণ।
এটি খুব বেশি আগের কথা নয়। যখন উসমানী সাম্রাজ্যের মুসলিমরা মুস্তাফা কামাল আতাতুর্কের ভয়ঙ্কর ইসলামবিরোধী নীতির শিকার হয়েছিল। এখনও ইসলামকে ধ্বংস করার চেষ্টাকারী এই মহাপাপীর ছবি তুরস্কের প্রায় সমস্ত রাস্তায় এবং চত্বরে দেখতে পাওয়া যায়। সরকারি ভবন, বিশ্ববিদ্যালয়, স্কুল সবগুলোতেই তার আবক্ষ মূর্তি রয়েছে। মুসলিম এবং অমুসলিমদের আদেশ করা হয়েছে তাকে শ্রদ্ধা ও সম্মান করার জন্য, যেন সে এক অতিমানব।
বাহ্যিকভাবে, তাকে একজন মহান নেতা হিসাবে চিত্রিত করা হয়েছে যে, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। যাইহোক, এটি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু নয়। বাস্তবতা হল তিনি তুরস্কে এবং বহির্বিশ্বে, ধর্মনিরপেক্ষতা ও আধুনিকতার অগ্রদূত হিসেবে পরিগণিত। জাতীয়তাবাদ এবং স্বাধীনতার ছদ্দবেশ ধারণ করে, তিনি ইসলাম এবং উসমানী সাম্রাজ্যের মুসলমানদের উপর অগণিত আক্রমণ করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, ইসলামী বই পুড়িয়ে দিয়েছিলেন এবং মসজিদ ধ্বংস করেছিলেন।
এই নিবন্ধে, আমরা ইসলামকে ধ্বংস করার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তিনি যে ভয়ঙ্কর ও বীভৎস পরিণতির মুখোমুখি হয়েছিলেন, তার উপর মনোনিবেশ করব। তার কুকীর্তিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারব যে, প্রকৃতপক্ষে সে একজন ইসলামের শত্রু, আল্লাহর শত্রু এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শত্রু।
এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যও বেশ স্পষ্ট: ইসলামফোবিয়া অর্থাৎ ইসলামভীতি, বিশ্বের অনেক জায়গায় এটি চরমভাবে বিরাজ করছে, যার শিকড় এবং ভিত্তি এই ধরনের লোকদের দ্বারা স্থাপিত হয়েছে।
প্রথমত, ইসলামকে আক্রমণ ও নিশ্চিহ্ন করতে চায়, এমন নেতা ও শাসকদের জন্য মুস্তাফা কামাল আতাতুর্কের ভয়াবহ পরিণতি একটি অনুকরণীয় পাঠ্য হিসেবে দাঁড় করানো উচিত। দ্বিতীয়ত, যে সমস্ত মুসলিমরা আতাতুর্কের মতবাদকে গলাধঃকরণ করেছে এবং গ্রহণ করেছে এবং এটিকে তাদের হৃদয় ও মনে শিকড় গাড়তে দিয়েছে, তাদের অবশ্যই চোখ মেলে উপলব্ধি করতে হবে – সেই বিপর্যয়কর পরিণতি ধর্মনিরপেক্ষতা আমাদের মুসলিম সমাজে নিয়ে এসেছে।
তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন স্থানে এমন নেতা ও শাসক রয়েছে যারা ইসলাম ও মুসলমানদের ওপর হামলার সঙ্গে জড়িত। মনে হচ্ছে যেন ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করছে। মানুষ যেন ফেরাউন, নমরুদ এবং তার সহচারীদের কাহিনী থেকে কোন শিক্ষাই নেয়নি। চতুর্থত, মুসলিমরা যারা ধর্মনিরপেক্ষতা এবং আধুনিকতাবাদের প্রতি সম্মতি জানায়, এগুলো যে আসলে আবর্জনার স্তুপ ছাড়া আর কিছু নয়, তাদের এটা উপলব্ধি করার সময় এসে গেছে।
প্রাসঙ্গিক: আধুনিকতা কিভাবে মানুষের মন এবং ফিতরাকে বিকৃত করে।
কিন্তু তার ব্যাপারে এমন অজ্ঞতার কারন কি?
মোস্তফা কামাল আতাতুর্কের বাস্তবতাকে ঘিরে ব্যাপক অজ্ঞতার একটি প্রধান কারণ হল তার সম্পর্কে কটু কথা বলা বা তার সমালোচনা করা অবৈধ। তুর্কি আইন ৫৮১৬ এ বিষয় নিশ্চিত করেছে যে, কোনো তুর্কি নাগরিক যেন আতাতুর্কের স্মৃতি ও ছবিকে অসম্মান করতে না পারে। তাই ‘জাতির পিতা’ আসলে কী করেছিলেন – এটি তুর্কি জনগণের পক্ষে বোঝা কঠিন করে তোলে। এইভাবে, লক্ষ লক্ষ লোককে তার বাস্তবতা সম্পর্কে অজ্ঞতার অন্ধকারে রাখা হয়েছে, যারা তার আসল চেহারা দেখতে পেলে তারা আঁতকে উঠবে। আমরা এই আইনের বিরুদ্ধে দু’আ করি, যেন মুসলিমদের বিরুদ্ধে সমস্ত নিপীড়নমূলক আইন অপসারণ করা হয়।
পটভূমি
মোস্তফা কামাল আতাতুর্ক ডনমেহ নামক এক ক্রিপ্টো-ইহুদিদের দলের অন্তর্ভুক্ত ছিলেন- যারা প্রকাশ্যে ইসলামে ধর্মান্তরিত হয়েছিল কিন্তু গোপনে তাদের বিশ্বাস ও ধর্মচর্চা বজায় রেখেছিল। তিনি ১৮৮১ সালে থেসালোনিকিতে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি দ্রুত উচ্চ সামরিক পদে উন্নীত হন এবং সুলতানের প্রতি একাত্ত্বতা পোষণ করেন। বিপুল সংখ্যক মানুষ তাকে এই ভেবে সমর্থন দিয়েছিল যে, তিনি তাদের ধর্মীয় পরিচয় রক্ষার জন্য লড়াই করছেন। তিনি উসমানী সাম্রাজ্যের মাঝে বিভিন্ন মুসলিম সংখ্যালঘুদের ঐক্যের ধারণা প্রচার করেছিলেন।
মোস্তফা কামাল আতাতুর্কের ব্যক্তিগত জীবন ছিল রহস্যময়। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু খুব দ্রুতই এর বিচ্ছেদ ঘটে। আদালতের আদেশে তার প্রাক্তন স্ত্রীর ডায়েরি এবং চিঠিপত্র প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে, যা তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারতো। এই চিঠিগুলো টার্কিশ হিস্ট্রি ফাউন্ডেশন সংরক্ষণ করেছে। অন্যান্য সূত্র জানায় যে তিনি একজন সমকামী ছিলেন এবং সমকামিতার একজন বিশিষ্ট সমর্থকও ছিলেন।
প্রাসঙ্গিক: সমকামিতার প্রতি বিতৃষ্ণামূলক প্রতিক্রিয়া দেখালো একটি গবেষণা।
মুস্তাফা কামাল আতাতুর্কের “সংস্কারসমূহ”
(উৎস এবং তথ্যসূত্র শেষে উল্লেখ করা হয়েছে)
- তিনি সেই ব্যক্তি যিনি ১৯২৪ সালে খিলাফাহ বিলুপ্ত করেছিলেন। সাইয়্যিদুনা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এই ব্যবস্থা চালু ছিল। খিলাফত বিলুপ্ত করার পর তিনি তৎকালীন খলিফা ও তার পরিবারকে নির্বাসনে যেতে বাধ্য করেন।
- উসমানী সাম্রাজ্যের সরকারী ধর্ম ছিল ইসলাম। আতাতুর্ক সরকারী ধর্ম হিসাবে ইসলামকে সরিয়ে দেন। এবং ইতালীয় এবং সুইস সিস্টেমের উপর ভিত্তি করে পশ্চিমা আইনগুলোকে প্রতিস্থাপন করেন।
- আতাতুর্ক শায়খুল ইসলাম পদবীর পদমর্যাদা এবং এর প্রভাব সমাজে নিষিদ্ধ করেছিলেন।
- তিনি ইসলামী উত্তরাধিকার আইন বাতিল ঘোষণা করেন।
- তিনি ইসলামী নীতিতে নিকাহের (বিয়ে) প্রচলন বন্ধ করেন এবং মহিলাদের পুনরায় বিবাহের জন্য ইদ্দতকাল পালনে নিষেধ করেন।
- তিনি হিজাব পরিধান করাকে অপরাধ হিসেবে ঘোষনা দেন।
- আতাতুর্কের আগে, সরকারি অফিসে আল্লাহর নামে শপথ নেওয়া হত। তিনি এতে পরিবর্তন আনেন এবং সরকারি কর্মকর্তাদের তুরস্ক এবং তার নিজের নামে শপথ নিতে বাধ্য করেন।
- আতাতুর্কের সরকার ছেলেদের সুন্নতে খৎনা নিষিদ্ধ করে। যদিও পরে এই আইন তুলে নিতে সে বাধ্য হয়।
- আতাতুর্ক জুম’আ এবং ঈদে আরবির ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করেন।
- সামরিক বাহিনীর পতাকা থেকে কালিমায়ে শাহাদাত সরিয়ে ফেলা হয়।
- তিনি ইমামদের সৈন্যদের উপদেশ এবং অনুপ্রেরণা দিতে বাধা দেন।
- সকল ইসলামি আলোচনা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, যাতে সাধারণ জনগন ইসলাম সম্পর্কে জানতে না পারে।
- উসমানী শাসনামলে, মসজিদগুলো আল্লাহর, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা (রাঃ) এর নামের ক্যালিগ্রাফির প্লেট দিয়ে সাজানো হতো। আয়া সোফিয়া ব্যতীত অন্য সব জায়গা থেকে এসবকিছু সরিয়ে ফেলা হয়। এর কারণ আয়া সোফিয়ার ক্যালিগ্রাফির প্লেটগুলো এতটাই বড় ছিল যে মূল প্রবেশদ্বার দিয়ে তা বের করে নেওয়া সম্ভব ছিল না।
- যে সকল ঐতিহাসিক স্থানে মহিমান্বিত কুর’আনের বাণী খোদাই করা ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।
- আতাতুর্ক আরবির সাথে সাদৃশ্যপূর্ণ উসমানী তুর্কি বর্ণমালা সরিয়ে ল্যাতিন বর্ণমালার প্রচলন করে।
- মহিমান্বিত কুর’আনের শিক্ষাচর্চা নিষিদ্ধ ছিল। আরবিতে কুর’আন তিলাওয়াত করার অনুমতি ছিল না। আলেমগন পাহাড়ে, খামারে এবং অন্যান্য পরিত্যক্ত এলাকায় কুর’আন শিক্ষা দেওয়ার জন্য পালিয়ে গিয়েছিলেন।
- আতাতুর্ক তুর্কি ভাষায় আজান দেওয়ার প্রবর্তন করেন। দীর্ঘ ১৮ বছর ধরে তুর্কি ভাষায় আজান দেওয়া হয়। ‘আল্লাহ’-র বদলে ‘তানরি’ শব্দ উচ্চারণ করা হতো।
- ইসলামী বই বিক্রয় বা বিতরণ নিষিদ্ধ ছিল।
- তিনি আয়া সোফিয়াকে একটি জাদুঘরে পরিণত করেন। সাম্প্রতিক সময়ে এটিকে মসজিদ হিসেবে পুনরায় উদ্বোধন করা হয়, আলহামদুলিল্লাহ। তার আগ পর্যন্ত এখানে সালাত আদায় নিষিদ্ধ ছিল।
- আতাতুর্ক মসজিদ গুলোকে পশুর আস্তাবল এবং খোঁয়াড়ে পরিণত করেন। কিছু মসজিদকে মদের দোকান, জুয়া খেলার ঘর, এবং সামরিক হোটেলে পরিবর্তন করেন।
- আতাতুর্ক ফেজ/টুপি পরা নিষিদ্ধ ঘোষণা করেন এবং জনগণের জন্য পশ্চিমা পোশাক, টুপি এবং স্যুট পরা বাধ্যতামুলক করেন।
- আলেমরা পশ্চিমা পোশাক পরতে অস্বীকার করায় তাদের হত্যা করা হয়।
- কিছু আলেম আতাতুর্কের বিরুদ্ধে অবস্থান নেন। তারা অন্যান্য দেশের আলেমদের সমর্থনও পেয়েছিলেন। কিন্তু তাদের অনেকেই ধরা পড়েন এবং তাদের ফাঁসিতে ঝুলানো হয়।
- আতাতুর্কের সরকার আলেমদের নিয়ে সংবাদপত্রে কুৎসা রটাতো, তাদের নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকতো এবং তাদের খলনায়ক এবং বিশ্বাসঘাতক হিসেবে জনগনের কাছে উপস্থাপন করতো।
- প্রথমে হজ্জ এবং উমারাহতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
- আতাতুর্ক মুসলিম মহিলাদের অমুসলিম পুরুষদের সাথে বিয়ে করার অনুমতি দেয়।
- তিনি স্কুলে ইসলামের বিরুদ্ধে অপবাদ দেয়ার এবং সমালোচনা করার বৈধতা দেন।
- আতাতুর্ক-বাদীরা আতাতুর্ককে রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও উত্তম ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে, না’ঊযুবিল্লাহ।
- সংবাদপত্রগুলোর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে নিয়ে উপহাস করার অনুমোদন ছিল।
- জনগণকে আতাতুর্কে মহিমান্বিত করার জন্য এতোটাই উৎসাহ দেওয়া হতো যে তারা প্রায় তার উপাসনা(পূজা) করার উপক্রম হয়েছিল।
- আতাতুর্ক দাবি করেছিল যে, মহিমান্বিত কুর’আন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিথ্যা মনগড়া উদ্ভাবন, কোন ঐশী বাণী নয়।
- প্রত্যেক ব্যক্তিকে ‘কামালিজম’ কে স্বীকার এবং অনুসরণ করতে বাধ্য করা হয়েছিল। কামালিজমের ৬টি মূলনীতি হলঃ প্রজাতন্ত্র, পপুলিজম (লোকরঞ্জনবাদ, লোকসাধারণের আবেগ-অনুভূতি বা ভয়ের উপর প্রতিষ্ঠিত রাজনীতি), ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, স্ট্যাটিজম (রাষ্ট্রের হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও পরিকল্পনার ক্ষমতা কেন্দ্রীভূত রাখার নীতি), এবং বিপ্লববাদ।
- আতাতুর্কের সরকার মদের কারখানা খোলে এবং শুকরের মাংস বেচা-কেনা বৈধ করে।
- সাপ্তাহিক ছুটি শুক্রবারের বদলে রবিবার করা হয়। ঈদকে সরকারি ছুটি হিসেবে সরিয়ে ফেলা হয় এবং খ্রিষ্টীয় ছুটির প্রচলন করা হয়।
- হিজরি পঞ্জিকার বদলে গ্রেগরিয়ান পঞ্জিকার প্রচলন করা হয়।
- মহিলাদেরকে শর্ট স্কার্ট এবং দৃষ্টি-আকর্ষক পোশাক পরতে উৎসাহ দেওয়া হত। পুরুষদের বলা হতো আঁটসাট পশ্চিমা পোশাক পরতে।
- নগ্ন অবস্থায় সাঁতার কাটার বৈধতা দেওয়া হয়েছিল এবং আতাতুর্ক নিজেই নগ্ন অবস্থায় সাঁতার কাটতো।
- আতাতুর্ক শক্তহাতে পুরো সকল দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো।
সংশ্লিষ্ট: নাস্তিকতার কোন নৈতিকতা নেই
আতাতুর্ক শক্তহাতে পুরো সকল দেশের ধর্মীয় শিক্ষা আদান-প্রদানকে নিয়ন্ত্রণ করতো। কিছু সূত্রে জানা যায় যে, ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া তার মাংস কুরে খাচ্ছিল এবং তার মৃত্যুর পর তার দেহ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হচ্ছিল। তার মৃত্যুর পর অনেক চেষ্টা করেও তার মৃতদেহ মাটিতে দাফন করা সম্ভব হয়নি। মাটি তার দেহকে গ্রহন করেনি। সবশেষে দুর্গন্ধের তীব্রতা নিয়ন্ত্রণ করতে তার মৃতদেহ একটি মার্বেলের বাক্সে আটকে রাখা হয় এবং মাটির উপর একটি প্লাটফর্মে তা স্থাপন করা হয়।
আল্লাহ তা’লা আমাদের ইসলামের আলো দেখার পথ প্রদর্শন করুক, যেন আমরা ইসলামকে আঁকড়ে ধরতে এবং তা পালন করতে পারি। আল্লাহ তা’লা আমাদের মুস্তাফা কামাল আতাতুর্কের সকল ভাবাদর্শ থেকে নিরাপদ রাখুক। যেসকল নেতা শক্তভাবে এমন ভাবাদর্শের প্রয়োগ করে, আল্লাহ তা’লা তাদের পথ প্রদর্শন করে অত্যাচারী শাসনের ইতি টানুক। আমিন। আমিন।
মুফতি আবদুল্লাহর টুইটার একাউন্ট @MuftiAMoolla
তথ্যসূত্র
- The Turks: From the Unenlightened to the Enlightened, Mufti Abu Lubabah Shah Mansoor, Dar-ul-Ulūm Zakariyya, South Africa
2. https://www.britannica.com/biography/Kemal-Ataturk/The-Turkish-republic
3. https://www.britannica.com/event/Greco-Turkish-wars
4. https://www.youtube.com/watch?v=Q49ONoL0C1s
5. https://dash.harvard.edu/handle/1/42004235
6. https://www.youtube.com/watch?v=7mUPT2NpMj8
7. https://www.youtube.com/watch?v=Hh2rECtQDRg

Tomb of Ataturk: Wikimedia Commons

