হ্যাঁ, নিশ্চয়, ইসলামে বাক স্বাধীনতা নেই, কিন্তু সেকুলারিজমের টিকে থাকতে প্রয়োজন নিশ্রংস সেন্সরশিপ।

    Date:

    Share post:

    “সেক্যুলার গণতন্ত্রই শ্রেষ্ঠ কারণ এটি বাক স্বাধীনতা রক্ষা করে, কিন্তু ইসলাম তা করে না (এবং এটা সঠিক যে ইসলাম করে না)।”— লিবারেল, সেক্যুলার এবং নাস্তিকরা প্রায়শই এই দাবি করে থাকে।

    এর(সেকু-গনতন্ত্রের বাক স্বাধীনতা রক্ষার)প্রমাণস্বরূপ তারা বলে যে, লিবারেল রাষ্ট্রে জনগণ রাষ্ট্রযন্ত্রকে সমালোচনা করতে স্বাধীন।

    তাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় যেন বিষয়টি এতই সরল যে—

    যদি কেউ কোনো দেশের শাসকগোষ্ঠীর স্বাধীনভাবে সমালোচনা করতে পারে তাহলেই বুঝি সেই দেশে বাক স্বাধীনতা আছে।

    কিন্তু এধরনের দৃষ্টিভঙ্গি সেক্যুলার গণতন্ত্রের একটি প্রশ্নবিদ্ধ সত্যকে গোপন করে।

    সেক্যুলার গণতন্ত্র রাষ্ট্রযন্ত্রকে সমালোচনার অনুমতি দেয় ততক্ষণ, যতক্ষণ না সেই সমালোচনা রাষ্ট্রযন্ত্রের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। যদি সেই সমালোচনা রাষ্ট্রযন্ত্রের জন্য কোনোরূপ হুমকি হয়ে দাঁড়ায় তবে সেই মন্তব্যকে অতিসত্বর দমন করা হয়।

    পাশ্চাত্যের ইতিহাসে এমনকি লিবারেল চিন্তাবিদ JS Mill এর লেখায়ও এটি খুবই স্পষ্ট। Mill বলেছে:

    “বর্বরদের সাথে বোঝাপড়া করতে স্বৈরতন্ত্র সরকারের জন্য একটি বৈধ পদ্ধতি, হেতু শেষ পর্যন্ত এটির মাধ্যমে তাদের উন্নতিই হয়। ”

    Mill এবং অন্যান্য সেকুলারদের সংজ্ঞা অনুযায়ী, যে বা যারাই লিবেরালিসমের মহিমান্বিত মূলনীতির সাথে একমত হয় না তারা সামগ্রিকভাবেই বর্বর। আর লিবারেল রাষ্ট্রের জন্য এরূপ বক্তব্য বা সমালোচনাকে সেন্সর করা, অনির্দিষ্টকালের জন্য আটক করা বা “নিষ্ক্রিয়” করা অর্থাৎ হত্যা করা বৈধ।

    আর গোটা উপনিবেশ জুড়েই ঔপনিবেশিক শক্তিরা মুসলিমদের সাথে এভাবে ব্যাবহার করে এসেছে। যে কেউ ব্রিটিশ, ফ্রেঞ্চ বা ডাচদের বিরোধিতা করেছে তাকেই “উগ্র ধর্মান্ধ” ট্যাগ দিয়ে চুর্ন বিচুর্ণ করেছে। আবারো, এই কলোনিগুলো কিন্তু লিবারেল সেকুলারদের দ্বারাই পরিচালনা করা হতো। JS Mill, alexixs de Tocqueville এবং অন্যান্য সেক্যুলারিজমের “পিতারা” হয় নিজেরাই প্রশাসনের অন্তর্ভুক্ত ছিলেন নাহয় ছিলেন ঔপনিবেশিক প্রকল্পের পরামর্শদাতা।

    সম্পর্কিত: [WATCH] Does Liberalism Require Domination of Islam? DEBATE

    আজকের দিন পর্যন্তও তারা এই কৌশল অনুশীলন করে। আমরা মুসলিমদের উপর চালানো CVE/prevent program নিয়ে কথা বলি অথবা সরকারি বিভ্রান্তিমূলক বোর্ড নিয়ে কথা বলি অথবা প্রযুক্তির সেন্সরশিপ নিয়ে বলি— এই কৌশল অবলম্বন করে সেকুলাররা আমাদের বক্তব্যকে দমন করে দেয়।

    সত্যিকার অর্থে, লিবারেল রাষ্ট্রের এরূপ বক্তব্য সেন্সর এবং অ-উদার কণ্ঠকে নিরব করার ক্ষমতায় অত্যন্ত পটু হয়ে উঠেছে। আবারও, এটা কিন্তু নতুন কোনো ঘটনা না।

    লিবারেল রাষ্ট্রসমূহ বরাবরই বক্তব্য/সমালোচনা নিয়ন্ত্রনের বেলায় পটু ছিল আর এর কারণ হলো লিবেরালিসমের অস্তিত্বকে টিকিয়ে রাখতেই ব্যাপক সেন্সরশিপের প্রয়োজন। লিবেরালিসম মৌলিক মানব প্রকৃতির সাথে এতটাই সাংঘর্ষিক যে এর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য জনগণের উপর ব্যাপক প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রয়োজন।

    আর এটা কতই না হাস্যকর যে সেকুলার, লিবারেল এবং নাস্তিকরা দাবি করে যে এই অত্যাচারী ব্যাবস্থাই নাকি মানব জাতিকে মুক্তি দিবে!

    RELATED: France Shuts Down Muslim Publishers – No “Free Speech” for Muslims

    spot_img
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou (pronounced: Ha-qee-qat-joo) was born in Houston, Texas. He attended Harvard University where he majored in Physics and minored in Philosophy. He completed a Masters degree in Philosophy at Tufts University.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    নেটফ্লিক্সের অশুভ উদ্দেশ্য এবং ভয়াবহ আর্থিক পরিণাম

    হলিউড ইন্ডাস্ট্রি মূলত লিবারেল প্রপাগান্ডার এক আখড়া যা শিশুকিশোর...

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...