আধুনিকতা উত্তর পশ্চিমা-বিশ্বে “মুসলিম অ্যাক্টিভিজম”-এর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো কিছু “মুসলিম নেতা” রাজনৈতিক বাম এবং বিশেষ করে মার্কসবাদের প্রতিনিধিদের সাথে জোটভুক্ত হয়।
এরূপ সম্পূর্ণ বিপরীত বিশ্বদর্শনের মধ্যে মিলন হওয়া কিভাবে সম্ভব?
তা অসম্ভব। এটি এমন একটি বিষয় যা “মুসলিম এ্যক্টিভিস্টরা” নিজেরাই অনিচ্ছাকৃতভাবে স্বীকার করে এবং বলে যে এটি সম্পুর্ণভাবে রাজনৈতিক সমীকরণ এবং এর কিছুই আদর্শিক নয়। হয়ত, তাদের জন্য দুনিয়ায় স্বল্পমেয়াদী প্রাপ্তিগুলো আখিরাতের থেকেও মূল্যবান।
RELATED: The Mantra of Critical Race Theory in the Shadows of Victimhood
তবে, একজন ব্যক্তি ছিলেন যিনি সত্যিকার অর্থে “ইসলামিক মার্কসবাদ”-এর একটি রূপে বিশ্বাস করতেন।
তার নাম মিরসাইদ সুলতান-গ্যালিয়েভ (১৮৯২-১৯৪০)।
তার উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও তিনি বৃহত্তর জনসাধারণের কাছে প্রায় অজ্ঞাত। তাঁর সম্পর্কে লেখা বইয়ের একটিতে, আলেকজান্ডার বেনিগসেন (যাকে মধ্য এশিয়ায় ইসলামের প্রধান সোভিয়েত বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হত) তাকে “তৃতীয়-বিশ্বের বিপ্লবের জনক” বলে অভিহিত করেছেন, “জাতীয় মুক্তি” সম্পর্কে সুলতান-গ্যালিয়েভের ধারণা বিপ্লবী সমাজতন্ত্রের সাথে এবং ঔপনিবেশিক বিরোধী ধারণার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। যা মাও সেতুং, হো চি মিন, চে গুয়েভারা এবং অন্যান্যদের প্রভাবিত করেছিল।
কিন্তু তার “আন্তর্জাতিক” প্রাসঙ্গিকতা এখানে আমাদের বিষয়বস্তুু নয়। বরং, আমরা তার “ইসলামিক মার্কসবাদ” ধারণার অর্থ কী এবং কীভাবে এর ব্যর্থতা আজও আমাদের জন্য শিক্ষার উপকরণ হতে পারে।
আধুনিকতাবাদী-সংস্কারবাদের একটি পণ্য
সুলতান-গ্যালিয়েভ ১৮৯২ সালে রাশিয়ান সাম্রাজ্যে একটি তাতার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
তাতাররা হল একটি তুর্কি গোষ্ঠী যারা রাশিয়ায় রাশিয়ানদের পরে বৃহত্তম জাতিগত সংখ্যালঘু। তারা আজ রাশিয়ার জনসংখ্যার প্রায় ৪-৫% অংশ এবং প্রধানত মুসলিম।
সুলতান-গ্যালিয়েভ প্রাথমিক জীবনে রাশিয়ান সাম্রাজ্যের আধুনিকতাবাদী-সংস্কারবাদী “জাদিদের” দ্বারা অনেকটা প্রভাবিত হয়েছিলেন।
আদিব খালিদ যেমন লিখেছেন, “জাদিদবাদ” আসলে একটি ভিন্নধর্মী গোষ্ঠী তাই তাতারদের গতিশীলতা রাশিয়ান সাম্রাজ্যের অন্যান্য জাতিসত্তা যেমন উজবেকদের মধ্যে জাদিদের গতিশীলতার মতো নয়। তাদের সাধারণ উদ্দেশ্য ছিল “সংস্কার” (আরবীতে “জাদিদ” বলতে যা বোঝায়), যার অর্থ আধুনিকতা এবং ধর্মনিরপেক্ষতার নামে ঐতিহ্যগত বা আদর্শ সুন্নি ইসলামকে আক্রমণ করা।
RELATED: Javed Ghamidi and the Ḥadīth Rejecter’s Trojan Horse
অতি সম্প্রতি, নাথান স্পানাউস এবং ডেভিন ডিউইজের মতো শিক্ষাবিদরা জাদিদবাদের সমর্থকদের চরমপন্থী নাস্তিক বলে চিহ্নিত করে পুরানো সোভিয়েত মিথকে হ্রাস করার চেষ্টা করেছেন, তবুও এটি এই সত্যটিকে পরিবর্তন করে না যে জাদিদের উৎপত্তিই ছিল সহজাতভাবে সমস্যাযুক্ত।
একজন লেখক যিনি সুলতান-গ্যালিয়েভের উপর অবমূল্যায়িত জাদিদের প্রভাবের দিকে নজর দিয়েছেন তিনি হলেন ভাঞ্জা হামজিচ। তার ২০১৬-র প্রবন্ধ “Mir-Said Sultan-Galiev and the idea of Muslim Marxism: empire, Third World(s) and praxis.”
পৃ. ২০৪৯, এ লেখক লিখেছেন কীভাবে জাদিদরা হাজার হাজার স্কুল তৈরি করেছিল এবং কীভাবে সুলতান-গালিভ তাদের মধ্যে একটিতে শিক্ষিত হয়েছিল, তার ওপর এর প্রভাব নিম্নরূপঃ
সুলতান-গ্যালিয়েভের রাশিয়ান সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ ছিল, যা তিনি ছোটবেলা থেকেই রাশিয়ায় ভাষায় পড়েছেন, পাশাপাশি অনেক মুসলিম লোক কাহিনী এবং ঐতিহ্য সম্পর্কেও পড়তেন। জাদিদবাদী স্কুলিং থেকে সে ক্রিটিকাল থিংকিং শিখেছিল। এছাড়া মুসলিম সংবাদমাধ্যমে তার প্রথম দিকের কিছু অবদান প্রথাগত নীতির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল যেগুলিকে তিনি আধুনিক মুসলিম সংস্কৃতির পরিপন্থী মনে করতেন, যেমন যিনার অপরাধের জন্য হুদুদের শাস্তি। তার পরবর্তী শিক্ষা, তাকে একজন শিক্ষক হওয়ার জন্য সহায়তা করে। সেইসাথে তার সাহিত্যিক ও সাংবাদিক কাজ দ্রুততার সাথে তাতার জাদিদবাদী বুদ্ধিজীবীদের সমর্থন লাভ করে।
আপনি একজন আধুনিকতাবাদী-সংস্কারবাদী হিসেবে সফল হয়েছেন যখন আপনি মানুষের মনে যে “ক্রিটিকাল থিংকিং” স্থাপন করেছেন তা তারা আল্লাহর আদেশের “বিরুদ্ধ” বলে বিবেচিত হয়।
RELATED: Sharia Vs. Human Rights: My Post-Debate Summary of Haqiqatjou Vs. Sultan
যেভাবে রাশিয়ান সাম্রাজ্যের জাদিদরা মুসলমানদের মগজ ধোলাই করা করত, আজকের “সহানুভূতিশীল ইমামগণ” তাদের এই মিশনে অংশীদার বলে মনে হচ্ছে। সুতরাং এটা কোন আশ্চর্যের কিছু নয় যে তাদের মতো ইলহান ওমর, শরীয়াহকে বর্বর বলে মনে করে এবং বিরোধিতা করে।
সুলতান-গ্যালিয়েভ জাদিদের কাছে যেমনটা ছিলেন ইলহান ওমর এবং অন্যরা “সহানুভূতিশীল ইমামদের” কাছে ঠিক তেমন।
নিজের অস্ত্র দিয়ে নিজের মৃত্যু
আধুনিকতাবাদী-সংস্কারবাদী আন্দোলন হওয়ায় কমিউনিজম ছিল জাদিদের সহজাত মিত্র। কমিউনিজম ছিল আরেকটি আধুনিকতাবাদী মতাদর্শ যা ১৯১৭ সালে বলশেভিকদের বিজয়ের মধ্যদিয়ে উদ্ভূত হয়েছিল। আদিব খালিদ The Politics of Muslim Cultural Reform: Jadidism in Central Asia (পৃ. ২৮৮) এ উল্লেখ করেছেন যেঃ
“জাদিদরা এভাবে দ্রুত নিজেদেরকে মুসলিম কমিউনিস্টে রূপান্তরিত করে।”
সুলতান-গ্যালিয়েভের রূপান্তর একই প্রেক্ষাপটে ছিল – যা একটি বিজয়ী আদর্শের প্রতি অলস মুগ্ধতা এবং বিস্ময়ের। এভাবেই সহানুভূতিশীল ইমাম এবং তাদের সাঙ্গ-পাঙ্গরা রাজনৈতিক বামদের সাথে জোট করতে উদ্ধত হয়। তারা পশ্চিমাবিশ্বে রাজনৈতিক বামপন্থীকে অজেয় শক্তি হিসেবে দেখে।
এটি বুদ্ধিবৃত্তিক আত্মসমর্পণ এবং রাজনৈতিক হীনমন্যতার একটি সুস্পষ্ট রূপ।
কিন্তু সুলতান-গ্যালিয়েভের ‘ইসলামিক মার্কসবাদী’ আদর্শ আসলে কী ছিল?
ম্যাথিউ রেনল্ট, একজন ফরাসী শিক্ষাবিদ যিনি ইসলামের উপর প্রথম সোভিয়েত দর্শনে একটি বই লিখেছিলেন, একটি নিবন্ধে এটির সংক্ষিপ্তসার নিম্নরূপঃ
দ্বিতীয় পয়েন্টটি সমাজতান্ত্রিক বিপ্লব এবং ইসলামের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। সুলতান-গ্যালিয়েভ যুক্তি দেন যে, “পৃথিবীর অন্যান্য ধর্মের মতো,” ইসলামও “বিলুপ্ত হয়ে যাবে।” কিন্তু তিনি এও বলেছেন “পৃথিবীর ‘মহান ধর্মের’ মধ্যে, [it] সবচেয়ে কম বয়সী, প্রভাব বিস্তারের দিক থেকে সবচেয়ে স্থায়ী এবং শক্তিশালী।” তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামিক আইনে কিছু “ইতিবাচক” প্রেসক্রিপশন রয়েছে যেমন “শিক্ষার বাধ্যতামূলকতা…কাজ এবং বাণিজ্যের বাধ্যবাধকতা” এবং “ভূমি, জল এবং বনের ব্যক্তিগত সম্পত্তির অধিকারের অনুপস্থিতি।” উপরন্তু, ইসলামের এককতা এই সত্যের উপর নির্ভর করে যে “গত শতাব্দীতে, সমগ্র মুসলিম বিশ্ব পশ্চিম ইউরোপের সাম্রাজ্যবাদ দ্বারা শোষিত হয়েছে।” ইসলাম ছিল এবং এখনও “একটি নিপীড়িত ধর্ম রক্ষণাত্মক হতে বাধ্য হয়েছে।” এই ধরনের একটি স্থায়ী নিপীড়ন মুসলমানদের মধ্যে গভীর “সংহতির অনুভূতি” এবং সেই সাথে মুক্তির জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষার উৎস। সুলতান-গ্যালিয়েভের মতে, কমিউনিস্টদের ইসলামকে নির্মূল করার চেষ্টা করা উচিত নয়, বরং এর আধ্যাত্মিককরণে কাজ করা উচিত, এর “মার্কসাইজেশন”।
নিশ্চয়ই কোন প্রকৃত মুসলমান ইসলামকে মুছে ফেলতে বা মার্কসবাদের মাধ্যমে এর “আধ্যাত্মিককরণ” কামনা করবে না।
কারণ সুলতান-গ্যালিয়েভ, সোভিয়েত ব্যবস্থার সর্বোচ্চ পদমর্যাদার মুসলিম, প্রকৃ্তপক্ষে একজন নাস্তিক ছিলেন।
১৯৪০ সালে সোভিয়েতরা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কারণ স্ট্যালিন মনে করেছিলেন তিনি তার তুর্কি জাতিসত্তা এবং ইসলামের একটি জলাবদ্ধ রূপের উপর জোর দেওয়ার কারণে তিনি “জাতীয়তাবাদী” হয়ে পরেছিলেন।
তবে, উপহাসটি এরূপঃ
সুলতান-গ্যালিয়েভ “ইসলামিক মার্কসবাদ” বিপ্লবী এবং আন্তর্জাতিকতাবাদী সমাজতন্ত্রের একটি রূপ হিসেবে গ্রহণ করেন। তবুও তার সোভিয়েত বন্ধুরা তাকে ধর্মনিরপেক্ষ ইসলাম রাখার জন্য যথেষ্ট বিপ্লবী বলে মনে করেনি। বা তিনি “জাতীয়তাবাদী” প্রবণতা রাখার জন্য যথেষ্ট আন্তর্জাতিকতাবাদী ছিলেন না, কারণ তিনি সোভিয়েত ইউনিয়নকে তাতারদের মতো সংখ্যালঘুদের ওপর রাশিয়ান সাম্রাজ্যবাদের একটি নতুন রূপ হিসাবে বিবেচনা করেছিলেন।
“সহানুভূতিশীল ইমামগণ” কি ভাবেন না তাদের সাথেও একই ঘটনা ঘটতে পারে?
যখন তাদের “সহযোগী” রাজনৈতিক বামপন্থীরা- বিশেষ করে মার্কসবাদীরা – পশ্চিমা রক্ষণশীলদের বিরুদ্ধে একটি নিশ্চিত বিজয় অর্জন করে, তখন কি ইসলাম পর্যাপ্ত মার্কসবাদী না হওয়ায় পরবর্তী লক্ষ্য হবে না?
বিশেষ করে সুলতান-গ্যালিয়েভের মতো, তিনি যতটা ভুল ছিলেন, এখনও তাদের নিজস্ব সম্পূর্ণ রাজনৈতিক হিসাব-নিকাশের বিপরীতে কিছুটা “আন্তরিকতা” ধরে রেখেছেন?
তারা সম্ভবত সুলতান-গালিভের সাথে পরিচিত নয়, কিন্তু তারা কি উইঘুরদের কথা শোনেনি? বাস্তবিক মার্কসবাদ মুসলমানদের কাছে কেমন তার জন্য তারাই সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ।
RELATED: How Compassionate Imams Sneak LGBT Normalization into our Mosques

