রোহিঙ্গাদের প্রত্যাবাসন
মাস খানেক আগের কথা, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার (বার্মা নামেও পরিচিত) এবং বাংলাদেশের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছিল।.
রিপোর্টে বলা হয়েছেঃ
“দুই পক্ষ যাচাইকরণ প্রক্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে এবং মিয়ানমারের পক্ষ থেকে যাদের যাচাই করা হয়েছে তাদের প্রত্যাবাসন শুরু করার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া রিপোর্ট করেছে, তারা স্বেচ্ছাসেবী প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসন এবং আস্থা-বিনির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে।
মায়ানমার পক্ষ থেকে আরাকান রাজ্যে নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ট্রানজিট ক্যাম্প এবং গ্রাম সংস্কার করা যেখানে প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসন করা হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রত্যাবর্তনকারীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ান(ASEAN) এবং জাতিসংঘের সংস্থাগুলিসহ অংশীদার দেশগুলির সাথে সহযোগিতার কথাও জানা গেছে…”
একই নিবন্ধে আরও বলা হয়েছে মিয়ানমার প্রত্যাবাসনের চেষ্টা ৭০০ মুসলিমকে দিয়ে শুরু করবে।
সামরিক জান্তা-চালিত একটি দেশ, যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করার জন্য কুখ্যাত এবং যেখানে সম্ভাব্য বিপদ থেকেই যায়। সেখানে রোহিঙ্গারা এই সময়ে ফিরে যেতে চাইবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মূলত, যে সামরিক জান্তাকে সমর্থন করে না তার নিজের জীবনের জন্য ভয় পাওয়ার কারণ আছে।
গাম্বিয়াতে থাকা আমাদের ভাই-বোনদের দ্বারা আনা রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের আইসিসি মামলাটিও এগিয়ে যাচ্ছে।
RELATED: No Justice for Rohingya: Recent UN Resolution Is a Joke
বার্মারও বাইরে: হিন্দুত্ব এবং রোহিঙ্গা
তাদের সাথে করা দুর্ব্যবহার শুধু মায়ানমার এবং বাংলাদেশে ভয়ানক অনিশ্চিত অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়।
এখানে রিপোর্ট করা হয়েছে যে জম্মু পুলিশ অনেকজন পুরুষকে গ্রেপ্তার করেছে, যাদের নিবন্ধে উল্লেখ করা হয়েছে তাদের পরিবারের “ভরণপোষণকারী” হিসেবে। এটি অবশ্যই তাদের পরিবারের বাকি সদস্যদের আরও কঠিন অবস্থায় ফেলেছে। সম্ভবত, এটাই ছিল তাদের উদ্দেশ্য।.
শুধু এই নিবন্ধের শীর্ষে ২০২১ এর বিলবোর্ডটি বিবেচনা করুন। এটি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির একটি রাজনৈতিক বিজ্ঞাপন, যা নিবন্ধের শুরুতে দেখানো হয়েছে। এটিতে লেখাঃ
“রোহিঙ্গারা, বাংলাদেশীরা জম্মু ছাড়ো
আসুন আমরা সকল জম্মুবাসী ডোগরাদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয় বাঁচাতে ঐক্যবদ্ধ হই”
হয়তো পুরুষদের বন্দী করা, তাদের কাজ থেকে বঞ্চিত করা এবং তাদের পরিবারকে তহবিল থেকে বঞ্চিত করলে, তাদের চলে যেতে উৎসাহিত করার একটি কার্যকর উপায়। যদি তা হয়, তাহলে মনে হয় কাজ হচ্ছে; অন্তত আংশিকভাবে। কিছু পরিবার সত্যিই জম্মু থেকে পালাচ্ছে।
রোহিঙ্গাদের প্রতি ক্ষমতাসীন বিজেপির আচরণে অবাক হওয়ার কিছু নেই। এটি তাদের হিন্দুত্ববাদী মনোভাবকে প্রতিফলিত করে। তারা ২০১৭ সালে দাবি করেছিল সমস্ত রোহিঙ্গা শরণার্থীকে (প্রায় ৪০,০০০) আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

RELATED: Buddhism in Burma and Its Role in Ethnically Cleansing Rohingya Muslims
দ্বিধাগ্রস্ত পাঠকদের জন্য একটি নোট
রোহিঙ্গাদের উপর পূর্ববর্তী নিবন্ধগুলোতে আমরা মাঝে মাঝে এমন মন্তব্য পেয়েছি, যেখানে মূলত রোহিঙ্গাদের সাথে যা ঘটেছে তা অস্বীকার করা হয়েছে।
এমনকি কেউ কেউ রোহিঙ্গাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং দাবি করেছে যে তারা আসলে বার্মারই নয়। এটি হলো বার্মিজ রাষ্ট্রের বর্ণনা, যারা তাদের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের অধীনে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে। এই আইনের মাধ্যমে, সামরিক জান্তা বার্মার জনসংখ্যা থেকে রোহিঙ্গা বাদ দিয়ে ১৩৫টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়।
বার্মা সরকার বলে রোহিঙ্গারা হলো “বাঙালি” যারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বার্মায় বসতি স্থাপন করেছিল। কিছু ইতিহাসবিদ এই দাবিটিকে সমর্থন করেন। তবে এটি যদি আংশিকভাবে সত্যও হয় (অর্থাৎ, কেউ কেউ সেই সময়ে এসেছিলেন এবং অন্যরা ইতিমধ্যেই এই এলাকায় বসবাস করছিলেন),তখনও তারা বার্মায় বসবাসকারী এবং সমাজে অবদান রাখা একটি স্বতন্ত্র গোষ্ঠী।
এমনকি ঐতিহাসিক প্রমাণও রয়েছে যে মুসলিমরা মিয়ানমার/বার্মায় অন্তত কয়েক শতাব্দী ধরে বসবাস করছে।[১]
ঔপনিবেশিক শাসনের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও আরাকান/রাখাইন অঞ্চলে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সহিংসতার স্তরে বৃদ্ধি পেয়েছিল।[২] এই সময়ে মুসলিম ও বৌদ্ধরা একে অপরকে হত্যা করেছে এমন রিপোর্টকে অবজ্ঞা না করা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই এই ধরনের সহিংসতার নিন্দা করব এবং একইভাবে আমরা আশা করব যে বর্তমানে বসবাসরত রোহিঙ্গাদের এজন্য দায়ী না করা।
এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে বার্মার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান। আরাকানগোষ্ঠী সহ, যারা রোহিঙ্গাদের মতো একই অঞ্চলে বাস করে এবং যারা রোহিঙ্গাদের প্রতি শত্রুতা পোষণ করে, তারা রাষ্ট্রের কাছ থেকে স্বায়ত্তশাসন চায়।

এটি বার্মার জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে তার একটি উদাহরণ
রোহিঙ্গাদের সুনির্দিষ্ট উৎসকে ঘিরে যে বিতর্ক চলছে তা বিপজ্জনক জাতিকেন্দ্রিকতা তৈরি করতে পারে। মজার বিষয় হলো এই বিষয়ে একাডেমিক কাজগুলো সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে।
RELATED: The Walls Are Closing in on the Rohingya
রোহিঙ্গাদের অরিজিনঃ একটি উত্তপ্ত বিতর্ক
২০১৮ সালে, অক্সফোর্ড রিসার্চ এনসাইক্লোপিডিয়া কর্তৃক (ওআরই) জ্যাক লেইডারকে (যিনি “বার্মা এবং রাখাইন রাজ্য” এর রচয়িতা) রোহিঙ্গাদের উপর একটি রেফারেন্স নিবন্ধটি লেখার জন্য আমন্ত্রণ জানানো হয় এশিয়ার ইতিহাস নিয়ে তাদের একটি সিরিজের অংশ হিসেবে। এজন্য একদল বুদ্ধিজীবী (নোয়াম চমস্কি সহ) এবং অন্যান্যরা একটি নিন্দা প্রস্তাব পেশ করেন। চিঠিতে তারা লেইডার সম্পর্কে লিখেছেনঃ
“…তিনি নেপিডোতে মিয়ানমারের সামরিক বাহিনীর আর্মড ফোর্সেস হিস্টোরিক্যাল মিউজিয়ামের একজন সুপরিচিত উপদেষ্টা।”
লেইডার রোহিঙ্গা এবং রাষ্ট্রের মধ্যে বৈরিতার অবমূল্যায়ন করেন এবং রোহিঙ্গাদের সাথে যা হয়েছে তা বর্ণনা করতে “গণহত্যা” শব্দটি ব্যবহার করতে ইতঃস্তত বোধ করেন৷
চিঠিতে আরও বলা হয়েছেঃ
“রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক-জান্তা দ্বারা সংঘটিত গণ সহিংসতা এবং সাঁড়াশি সামরিক অভিযানগুলো কৌশলে অস্বীকার করাই- তার ওআরই(ORE) নিবন্ধের বিষয়। যা ক্রমবর্ধমান আইনি বিশ্লেষণ এবং মানবাধিকার গবেষণা প্রতিবেদনের দ্বারা চ্যালেঞ্জ করে এবং এই সত্যটিকে নির্দেশ করে রোহিঙ্গাদের ওপর একটি গোষ্ঠী হিসাবে মিয়ানমারের নিপীড়ন যা গণহত্যা সামিল এবং মানবতা বিরুদ্ধে অপরাধসহ আন্তর্জাতিক অপরাধের সমান।”
সাধারণভাবে, লেইডার রোহিঙ্গা পরিচয়টিকে উদ্দেশ্যমূলকভাবে রাজনীতিকরণ করা হয়েছে বলে মনে করেন এবং যার প্রথম ব্যবহার অষ্টাদশ শতাব্দীতে করা হয়েছে। তবে তিনি এটাও বলেছেন যে পঞ্চদশ শতাব্দী থেকে মুসলমানরা বার্মায় রয়েছে। তা সত্ত্বেও, তিনি বিতর্কিতভাবে দাবি করেন যে বাকীরা ঔপনিবেশিক আমলে বাংলাদেশ থেকে এসে রাখাইন রাজ্যে বসতি স্থাপন করেছিল।
এই শেষের পয়েন্টটি বিতর্কিত, কারণ বার্মার সরকারী অবস্থান হলো “রোহিঙ্গারা বার্মার অন্তর্গত নয়” তারা শুধু “বাঙালি”।
লেইডারের নিম্নলিখিত বিবৃতিটি তার অবস্থানের বিতর্কিত বিষয়গুলি উপস্থাপন করেঃ
“আমি রাখাইন বৌদ্ধদের মুসলমানদের প্রতি বর্ণবাদী বলব না। একটি অভিব্যক্তি আছে; মানসিক প্রতিক্রিয়া অত্যন্ত শক্তিশালী। আমাকে কূটনৈতিকভাবে এটিকে এভাবে বলতে দিন – একটি খুব শক্তিশালী মানসিক প্রতিক্রিয়া।”
“কূটনৈতিকভাবে”?
২০১২ সালে এগুলো বলা হয়েছিল, যে কেউ বুঝতে পারে কেন শব্দগুলো বিপজ্জনক। সম্ভবত, উদাহরণস্বরূপ, একজন সম্মানিত শিক্ষাবিদ থেকে এমন একটি বিবৃতি জনসমক্ষে সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে কোনো সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হতে পারে তা প্রত্যাখ্যান করতে সাহায্য করেছে।
লিডারের এবং এই সাংবাদিকের বক্তব্যের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করুনঃ
“আমি জেনে হতবাক হয়েছিলাম যে, কয়েক দশক ধরে রোহিঙ্গারা তাদের কপালে ষাঁড়ের চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাৎসি জার্মানির ইহুদিদের মতো বলির পাঁঠা, রুয়ান্ডার গণহত্যার সময় তুতসিদের মতো কীটপতঙ্গ বলা হয়, তারা বৌদ্ধ ভূমিতে মুসলিম জনগণ, তাদের নিজস্ব সরকার দ্বারা অমানবিক এবং সহজ শিকারে পরিণত করা হয়।”
এটি এমন একটি গোষ্ঠী যা ইতিমধ্যে বিশ্বের অন্যতম নির্যাতিত হিসাবে বিবেচিত। প্রায় চার বছর পরে তারা যা অভিজ্ঞতা করেছিল সেটাকে মার্কিন সরকারও গণহত্যা বলে বিবেচনা করে।
প্রথমত, এটা স্পষ্ট যে রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে লেডারের চিত্রায়নের সাথে সকল ইতিহাসবিদ একমত নন। রোহিঙ্গাদের উৎপত্তি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। যদিও এটা সম্ভব যে তারা রাখাইনে এতদিন বসবাস করেনি যতদিন কেউ কেউ দাবি করে। তবুও এটি তাদের বিরুদ্ধে গৃহিত পদক্ষেপকে সমর্থন করতে পারে না।
তদুপরি, আরাকান/রাখাইন এলাকার জনগণের ইতিহাস নিয়েও বিতর্ক রয়েছে। রোহিঙ্গা ইতিহাসের নির্দিষ্ট কিছু পয়েন্টে পর্যাপ্ত ঐতিহাসিক প্রমাণের অভাব থাকতে পারে উল্লেখ করে, শিক্ষাবিদ অ্যান্থনি ওয়্যার এবং কোস্টাস লাউটাইডস এ নিয়ে লিখেছেনঃ (পৃ. ৮১)
“…আমরা লক্ষ্য করি যে এই ধরনের পৌরাণিক কাহিনী রাখাইনের জাতিগত বর্ণনার ক্ষেত্রেও সাধারণ।”
তাদের পৌরাণিক কাহিনী, লেখক বলেছেন, মাঝে মাঝে বৌদ্ধ ধর্মের সাথে আরাকান/রাখাইন অঞ্চলের প্রাচীন সম্পর্ক প্রদর্শন করে।
ওয়্যার এবং লাউটাইডস তাদের ঐতিহাসিক গবেষণার ফলস্বরূপ যা হাইলাইট করে তার বেশ কিছু অংশ উদ্ধৃত করার মতোঃ
“প্রথম, যদিও আমরা যুক্তি দিই যে ঐতিহাসিক রেকর্ডের ভিত্তিতে রোহিঙ্গারা নাগরিকত্বের যোগ্য এবং এমনকি আদিবাসী মর্যাদাও হিসাবে দেওয়া উচিত, এগুলো যথেষ্ট নয়। দেশটি যতক্ষণ না পর্যন্ত বিষাক্ত, ধ্বংসাত্মক রাজনৈতিক পরিচয়কে পরিত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে না। taing yin tha [“জাতীয় পরিচয়ের ধারণা”, যা বার্মায় কিছু রয়েছে কিন্তু রোহিঙ্গাদের মতো অন্যান্যদের নেই] যা নাগরিকত্বের ঊর্ধ্বে মর্যাদা দেয় এবং অধিকার নিশ্চিত করে যা সকলের প্রযোজ্য। দ্বিতীয়ত, তাতমাডোর বেসামরিক নিয়ন্ত্রণের অভাবের কারণে, এই সংঘাতের সমাধান সম্ভব নয় যতক্ষণ না আরও দীপ্তিমান সামরিক নেতৃত্বের আবির্ভাব হয়। এবং অবশেষে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা অসাবধানতাবশত অনেক প্রতিক্রিয়া সংঘাতের উদ্দীপক হিসেবে কাজ করেছে। তাই আমাদের পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করতে হবে এবং সমস্ত পক্ষের সাথে জড়িত থাকার উপায়গুলিকে উন্নত করতে হবে।” [৩]
RELATED: The Rohingya Muslims Versus Facebook: Accountability for Genocide?
পরিচয়ের অ-স্থিরতা
প্রতিটি গোষ্ঠী ইতিহাস, মিথ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদির উপর ভিত্তি করে একটি সম্মিলিত পরিচয় গড়ে তোলে। সমস্যাগুলি শুরু হয় যখন এই গোষ্ঠীগুলি একে অপরের ক্ষতি করতে চায় এই অনুমানের ভিত্তিতে যে তারা তাদের অরিজিনের কারণে অন্যদের থেকে বেশি মর্যাদার অধিকারী।
মুসলমান হিসেবে আমরা জানি এটা মানুষ বিচার করার একটি ভুল পদ্ধতি।
আমি দাবি করি না আমি বার্মার জাতিতত্ত্ব বিষয়ক জ্ঞানী। কিন্তু, তাদের সাথে কিরূপ আচরণ করা হবে সেক্ষেত্রে তাদের অরিজিনের পরিচয়টি গৌণ হওয়া উচিত। এটি সেটেলার ঔপনিবেশিকতার ঘটনা নয় যেখানে সমস্ত রোহিঙ্গারা সম্প্রতি বার্মা দখল করতে এবং স্থানীয়দের তাড়িয়ে দেওয়ার জন্য এসেছে। এবং তা যদি হয় তবুও, একটি রাষ্ট্র কি গণহত্যার মাধ্যমে এ জাতীয় বিষয়গুলো সামলাবে? বাচ্চাদের জীবন্ত পুড়িয়ে?
গোল্ডা মেয়ার বিখ্যাতভাবে ১৯৬৯ সালে বলেছিলেন যে এই সময়ের আগ-পর্যন্ত ফিলিস্তিনিদের অস্তিত্ব ছিল না।[৪] এই বিবৃতিটি আপত্তিজনক, হ্যাঁ-কিন্তু সত্য, ইসরায়েলি দখলদারিত্ব ফিলিস্তিনি পরিচয়ের ধারণাকে রূপ দিতে সাহায্য করেছে। এতে বিশেষ কোনো ভুল নেই কিন্তু এর মানে এই নয় যে এই মানুষদের অস্তিত্ব ইহুদিবাদী আগ্রাসনের আগে ছিল না।
এ ছাড়া, বার্মার একটি অঞ্চলে শান্তিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের থেকে ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সহজেই আলাদা করতে পারি। রোহিঙ্গারা ইসরায়েলিদের মতো মানুষকে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে, সেই বাড়িগুলিকে তাদের বলে দাবি করে না।
রাজনৈতিক বাস্তবতা এবং যাদের সাথে আমরা নিজেদেরকে সংযুক্ত বলে কল্পনা করি তার দ্বারা পরিচয় আকার ধারণ করে, যা বেনেডিক্ট অ্যান্ডারসন বিখ্যাতভাবে বর্ণনা করেছেন। (পৃ. ৬) এটি সবসময় খারাপ নয় – আমরা আমাদের দশ মাইলের মধ্যে বসবাসকারী সকল মুসলমানদের সাথে কখনও দেখা করতে পারি না। কিন্তু আমরা জানি আমাদের মূল বিশ্বাসগুলো আমাদের একত্রিত করে। এটি কেবল ত্বকের রঙ বা একটি মাতৃভাষা বা কোনো উৎসের চেয়ে একত্রিত হওয়ার থেকে অনেক বেশি যৌক্তিক।
RELATED: The Disease of Nationalism
রোহিঙ্গাদের কথা
বার্মা থেকে বাংলাদেশে যাওয়ার পর এবং তারপর একটি নৌকায় করে ইন্দোনেশিয়ার আচেহ পৌঁছে তার অবস্থা বর্ণনা করেন 11 বছর বয়সী ফারুক ওমরঃ
“‘আমরা বাংলাদেশ ছেড়ে এসেছি কারণ ক্যাম্পে রোহিঙ্গাদের পরিস্থিতি ভালো নয়, এই মুহূর্তে খুব খারাপ, ১১ বছর বয়সী এই তরুণ ইংরেজি তা বলেন।
ফারুক বলেন, তিনি বাংলাদেশে তার মাকে ছেড়ে নতুন জীবন শুরু করার জন্য বিশেষ করে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তার চাচাকে অনুসরণ করেছেন।
‘সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছি…… আমার বাবা নেই, শুধু একজন চাচা এবং আমার মা এখনো বাংলাদেশে আছেন। আমি এখানে এসেছি কারণ আমি শিক্ষা অর্জন করতে চাই'”
১৯ বছর বয়সী শেখ মোবারক আলী নিম্নলিখিত আবেদন করেছিলেনঃ
“‘দয়া করে, আমাদের সাথে মানুষ হিসাবে আচরণ করুন। আমাদের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। আমরা পড়াশোনা করতে চাই। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে অবদান রাখতে চাই। আমরা আর “বাস্তুচ্যুত মানুষের” পরিচয় বহন করতে চাই না, যা আলি বলেছিলেন।”
বাস্তবতা হলো- কক্সবাজারে, বঙ্গোপসাগরের নতুন শরণার্থী শিবিরে, নৌকায় করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে আগত- একদল মুসলিম যারা রাখাইন রাজ্যে বাস করত, যারা সরকার কর্তৃক নিপীড়িত ও নিহত হয়েছিল। অস্বীকার করুন, উপেক্ষা করুন এবং বাস্তবতাকে অস্বীকার করুন।
RELATED: The Genius of Islam | Episode 3, The Curse of Polytheism
তথ্যসূত্র
- See, for example, page 55 of this late-18th century article on the languages of Burma: https://www.soas.ac.uk/sbbr/editions/file64276.pdf ↑
- See pages 383-384 here (particularly starting from the final paragraph of pg. 383): Bayly, C.A. & Harper, T.N. Forgotten Armies: The Fall of British Asia, 1941-1945. Cambridge, Mass: Belknap Press, 2005. https://archive.org/details/forgottenarmiesf00bayl/page/382/mode/2up?view=theater ↑
- “Authors’ Response: Is There No Resolution in Myanmar’s Rohingya Conflict?” Asia Policy, vol. 14, no. 1, 2019, pp. 197–202. ↑
- Giles, Frank. “Gold Meir: ‘Who Can Blame Israel.’” 15 June 1969. Sunday Times. p.12. ↑

