দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম যুবসমাজ তাদের পিতামাতার চেয়ে বেশি ধার্মিক

    Date:

    Share post:

    উদারপন্থী-ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য এটা সত্যিই ভালো সময় নয়। তারা খুব করে চাইছিল ইসলামের শেষ দেখতে, যাতে তাদের এজেন্ডা পূরণ হয়।

    We had penned an article a few months ago আমরা কয়েক মাস আগে একটি আর্টিকেল লিখেছিলাম, যেখানে আরব বিশ্বের মধ্যে ধার্মিকতার উত্থান দেখান হয়েছিল এবং এখন মনে হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানরা, যা স্থানীয়দের কাছে নুসান্তরা নামে পরিচিত, অঞ্চলটিও একই ঘটনার সাক্ষী হচ্ছে।

    The New Muslim Consumer এই তথ্যটি দ্য নিউ মুসলিম কনজিউমার শিরোনামের একটি সাম্প্রতিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে, যা প্রযোজনা করেছিল ওয়ান্ডারম্যান থম্পসন নামক একটি মার্কিন ভিত্তিক বিপণন সংস্থা ।

    Al-Jazeera আল-জাজিরা তাদের প্রতিবেদনে এ বিষয়টির বিবরণ দিয়েছে, ” প্রতি তিনজনে একজন দক্ষিণ-পূর্ব এশীয় তরুণ তার বাবা-মার চেয়ে বেশি ধার্মিক”1 in 3 Southeast Asian Muslims more devout than parents: Report

    One in three Muslims in Southeast Asia consider themselves more religious than their parents একটি সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতি তিনজনের মধ্যে একজন মুসলিম নিজেদেরকে তাদের বাবা-মায়ের চেয়ে বেশি ধার্মিক বলে মনে করে,যখন তাদের বাবা-মা তাদের বয়সে ছিল। তাদের ব্যক্তিগত বিষয়ে খরচ, ফ্যাশন, ব্যাংকিং, ভ্রমণ এবং শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত থেকে এ তথ্য পাওয়া গেছে।

    45 percent consider themselves just as devout বুধবার প্রকাশিত নিউ মুসলিম কনজ্যুমার রিপোর্ট অনুসারে, এই অঞ্চলের ২৫০মিলিয়ন মুসলমানের মাত্র ২১ শতাংশ বলেছে যে, তারা তাদের বাবা-মায়ের চেয়ে কম আচারনিষ্ঠ , যেখানে ৪৫ শতাংশ নিজেদেরকে ধর্মপ্রাণ হিসাবে বিবেচনা করে।

    A strong relationship with God is the most important thing in life for 91 percent of Southeast Asian Muslims ওয়ান্ডারম্যান থম্পসন ইন্টেলিজেন্স এবং ভিএমএলওয়াই অ্যান্ড আর মালয়েশিয়ার রিপোর্ট অনুসারে, ৯১ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের জীবনে আল্লাহর সাথে একটি দৃঢ় সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা স্বাস্থ্যের সমান এবং পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

    শুধুমাত্র মুসলিম বিশ্বেই আপনি তরুণদের ধর্মনিরপেক্ষতা প্রতিরোধ করতে দেখতে পাবেন। অন্য সব জায়গায়, এটি সাধারণত সুপরিচিত যে তরুণরা তাদের পিতামাতার প্রজন্মের তুলনায় ক্রমশ কম ধার্মিক হয়ে উঠছে।

    তাছাড়া, উল্লেখযোগ্য ঘটনা হল, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম যুবকদের এক-তৃতীয়াংশ তাদের পিতামাতার চেয়ে বেশি ধার্মিক, এটিও আশ্চর্যজনক যে ৪৫%(প্রায় অর্ধেক) তাদের পিতামাতার মতোই ধার্মিক।

    উদাহরণস্বরূপ, পশ্চিমের খ্রিস্টানদের সাথে এটি তুলনা করুন, যারা সম্ভবত আরও বেশি ধার্মিক একটা তরুণ প্রজন্ম দেখার সমস্ত আশাই হারিয়ে ফেলেছে। তারা সম্ভবত কোনোমতে বিশ্বাসটা টিকিয়ে রেখেছে এমন তরুণ খ্রিষ্টানদের নিয়েই সন্তুষ্ট থাকত এবং আত্মতৃপ্তিতে ভুগতো।

    প্রাসঙ্গিকঃ ইসলাম কি শুধুই উচ্চ জন্মহারের কারণে বৃদ্ধি পাচ্ছে? রুয়ান্ডা এবং ফিলিপাইনের ঘটনা

    এটাও বলার অপেক্ষা রাখে না যে, বাকি ২১% (প্রায় এক-পঞ্চমাংশ) যারা “কম আচারনিষ্ঠ ” তারা নেহাৎ নাস্তিক বা অজ্ঞেয়বাদী হয়ে ওঠেনি। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে, তারা কেবল তাদের বিশ্বাস বজায় রাখবে না, বরং আরও শক্তিশালী বিশ্বাসী হয়ে উঠবে, তাদের আমল এবং জীবনধারা ইসলামের ভেতরে আরও দৃঢ়ভাবে প্রবেশ করবে।

    ‘মালয় মেইল’ নামক আরও একটি ওয়েবসাইট প্রতিবেদনটি বিশ্লেষণ করেছে Malay Mail. সৌভাগ্যক্রমে তারা উল্লেখিত খুবই সহায়ক গ্রাফগুলোও সংযোজন করেছে :the following graphs which are very helpful:

    ৮৪% প্রতিদিন ৫ওয়াক্ত নামায পড়ে এবং ১২% “দিনে কয়েক ওয়াক্ত পড়ে “। আরও একবার, আমরা আল্লাহর কাছে দোয়া করি,যেন তিনি তাদের (এবং আমাদের সবার) ঈমান ও আমল বাড়িয়ে দেন।

    এই সংখ্যাগুলি বেশ গুরুত্বপূর্ণ , বিশেষ করে যখন অনেকেই মনে করে ধর্মনিরপেক্ষতার সাথে “অর্থনৈতিক উন্নয়ন” সম্পর্কযুক্ত। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া অর্থনৈতিকভাবে ঠিক অচল নয়।

    অবশ্যই আমি মোটেও একথা বলছি না যে আমরা, মুসলিম হিসেবে, একটি সমাজের “সাফল্য” পরিমাপ করি তার জিডিপি বা মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে। যাইহোক, এই সবগুলি অবশ্যই তাদেরকে চোখে আঙুল দিয়ে বাস্তবতা দেখিয়ে দেয়, যারা বিশ্বাস করে যে একটি সমাজ শুধুমাত্র ধর্ম ত্যাগ করেই (এমনকি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে) সমৃদ্ধি জানতে পারে

    The Genius of Islam | Episode 1, The Modern Human Condition প্রাসঙ্গিক : ইসলামের প্রতিভা | পর্ব ১, আধুনিক মানুষের অবস্থা

    সত্যি বলতে , এই সম্পূর্ণ প্রতিবেদনটি এটাই প্রমাণ করে যে, কীভাবে ইসলাম, অন্যান্য ধর্মের বিপরীতে, উদারীকরণ এবং ধর্মনিরপেক্ষতার সামনে অরক্ষিত নয়।

    এটাও উল্লেখ করা উচিত যে, ধর্মীয় আচার পালনের পরিসংখ্যানের ক্ষেত্রে, মুসলমানদের অন্যান্য ধর্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি “চাহিদাসম্পন্ন মাপকাঠি” রয়েছে— ইসলামে প্রতিদিন পাঁচবার নামাযের বিপরীতে খ্রিস্টান, হিন্দু, ইত্যাদি ধর্মে ঠিক কী প্রার্থনা আছে? — আর তা ছাড়াও, মুসলমানরা সবসময়ই তুলনামূলকভাবে বেশি ধার্মিক বলে মনে হয়।

    প্রতিবেদন থেকে আমরা কয়েকটি ব্যাপার বেছে নিতে পারি। Al-Jazeera উদাহরণস্বরূপ, আল-জাজিরার আর্টিকেলটি সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে তাদের উপলব্ধির ব্যাপারে নিম্নলিখিত মতামত দিয়েছে:

    দক্ষিণ-পূর্ব এশীয় মুসলমানদের বিশ্বাসও মেটাভার্সের মতো ক্রমবর্ধমান প্রযুক্তির জন্য তাদের উৎসাহকে প্রভাবিত করে, সাম্প্রতিক ভার্চুয়াল বাস্তবতার একটি নতুন রূপ, ৮৫ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা মুসলমানদের জন্য তৈরি ভার্চুয়াল স্থান দেখতে চান এবং ৭৮ শতাংশ ভার্চুয়াল ধর্মীয় অনুষঙ্গগুলোতে আগ্রহ প্রকাশ করেছে। 59 percent said they do not believe the metaverse is compatible with Islamic teaching. যাইহোক, ৫৯ শতাংশ বলেছেন যে, তারা বিশ্বাস করেন না যে মেটাভার্স ইসলামী শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ।

    Why Muslims Should Be Concerned By the Metaverse প্রাসঙ্গিক : কেন মুসলিমদের মেটাভার্স নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত?

    অন্তত, এমন কিছু আছে যাতে আমরা সকলেই নিশ্চিতভাবে উপসংহারে পৌঁছাতে পারি।

    মুসলিম যুবকরা (শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয় বরং মুসলিম বিশ্বের বেশিরভাগ জুড়েই) পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ইসলামের প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে। এবং যদিও সাম্প্রতিক সময় পর্যন্তও, এটি অকল্পনীয় হিসেবে পরিচিত ছিল, এখন আমাদের কাছে পশ্চিমা সংস্থাগুলির পরিসংখ্যানগত প্রতিবেদন রয়েছে। যা এই সত্যকে প্রমাণ করে।

    spot_img
    Bheria
    Bheria
    Researcher and writer focusing on comparative religion and philosophy

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    মাতৃত্বঃ শিশুদের ইসলাম শিক্ষা দান এবং ইসলামী চেতনায় বিকাশ সাধন

    গতকাল বিকালে কয়েক ঘন্টা আমি খুব ব্যস্ততার মধ্য দিয়ে...

    সুলতান আওরঙ্গজেব আলমগীর: হিন্দুত্ববাদের অপপ্রচারের কবলে এক মুঘল সম্রাট।

    লিখেছেনঃ আল-ফারসি।ভূমিকাতিনি ছিলেন বহু বিষয়ে দক্ষ। খ্যাতিমান ক্যালিগ্রাফার, প্রতিভাধর...

    পশ্চিমাদের সক্রিয় শিশু নির্যাতন

    'ইউএসএ টুডে' এর একটি সাম্প্রতিক রিপোর্টে শারিয়া স্মল নামের...