অ্যামিলোডোইসিস নামক এক বিরল রোগের সাথে বহু বছর লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হয় পারভেজ মোশাররফের। তিনি ছিলেন পাকিস্তানের প্রাক্তন সামরিক স্বৈরশাসক। যিনি ১৯৯৯ এ অভ্যুত্থানের পর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং পরবর্তীতে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে পাকিস্তান শাসন করেন ।
বিবিসি এর পক্ষ থেকে এক শোকবার্তায় ইসলামে তার “অবদানসমূহ” এভাবে উপস্থাপন করা হয়ঃ
(৯/১১ এর পর) আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর প্রশাসন থেকে যেই স্পষ্টবার্তা দেয়া হয় সেটি ছিল: “হয় আপনারা আমাদের সাথে, অথবা আমাদের বিপক্ষে”। অতঃপর, মোশাররফ পাকিস্তানের নীতিতে এক বিতর্কিত এবং বিপরীতমুখী পরিবর্তন নিয়ে আসে, (আর তা হলো) পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে তালিবান সাম্রাজ্যকে উৎখাত করার জন্য আমেরিকান সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করা। তালিবানদের উপর এই অভিযোগ চাপিয়ে দেয়া হয়েছিল যে, তারা বিভিন্ন হামলার জন্য “দায়ী” মুসলিম “মৌলবাদীদের” আশ্রয় দিয়েছিল।
২০০২ এর জানুয়ারি মাসে মোশাররফ চরমপন্থার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন এবং পাকিস্তানে ‘ইসলামী সন্ত্রাসীবাদের’ বিরুদ্ধে যুদ্ধের প্রতিজ্ঞা করেন। অতঃপর তিনি বিদেশ হতে অনুদানপ্রাপ্ত সকল মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন। এবং পাকিস্তানে ইসলামী শিক্ষা নেয়ার জন্য বাহিরের দেশ থেকে আগত শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করে দেন।
তার আমেরিকা-পন্থী অবস্থান কেবল জনসাধারণই না এমনকি সেনাবাহিনীর মধ্যেও ক্রোধ সৃষ্টি করে। যাদের মধ্যে ছিলেন কয়েকজন জেনারেল যাদের কে “ইসলামপন্থী” হিসাবে বহিষ্কার করা হয়। (মানে… ইসলামী প্রজাতন্ত্রের উচ্চপদে এরকম “ইসলামপন্থী” জনবল থাকা তো মানায় না। তাই না?)
‘দি গার্ডিয়ান’ পত্রিকা অক্টোবর ২০০১ সালে মোশাররফের কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ভূমিকা নিয়ে একটি প্রতিবদনে প্রকাশ করে:
পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ গতকাল তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তার দুইজন সিনিয়র জেনারেল কে পদচ্যুত করেন, যারা তার আমেরিকাপন্থী নীতিমালার বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ গড়ে তোলার চেষ্টা করেন।
তিনি পাকিস্তানের শক্তিধর আই.এস.আই মিলিটারি ইন্টেলিজেন্স সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ আহমেদ কে পদবনতি দেন এবং একইসাথে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল মুজাফফর হুসেইন উসমানী কে বহিস্কার করেন। উভয় অফিসারকে কঠোর ইসলামপন্থী হিসাবে চিহ্নিত করা হয়।”
…
জেনারেল মোশাররফ এর জন্য সবচেয়ে বড় হুমকি ছিল সেনাবাহিনীর মধ্যম সারির শক্তিশালী একটি ডানপন্থী দল; যারা ছিল পাকিস্তানের সাবেক এক-নায়ক জেনারেল জিয়া উল হক এর অনুসারী।
এ সকল সেনারা ১৯৮০ তে জিয়া এর শাসনকালে জুনিয়র অফিসার হিসেবে ছিলেন, কিন্তু এখন তারা কর্পস কমান্ডার স্তরে উঠে এসেছেন। গত রাতের একটি প্রতিবেদনে বলা হয় “পাকিস্তানের এই ১০-১২ জন কর্পস কমান্ডারদের অন্তত অর্ধেক ইসলামপন্থী বা ইসলামপন্থীদের দ্বারা প্রভাবিত ছিলেন”।
এই যুদ্ধে মোশাররফের ‘ইসলামের প্রতি অবদান’ রাখার মধ্যে রয়েছে শত শত কিংবা হাজার হাজার মানুষকে ‘চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধের’ নামে সি.আই.এ এর হাতে তুলে দেয়া । তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, এ সকল মানুষ ছিল মূলত সাধারণ নাগরিক। যাদের মধ্যে কেবল ‘”ইসলামপন্থী বেশ-ভূষা” ছিল (যেমনঃ দাঁড়ি থাকা এবং ইসলামের অন্যান্য ঐতিহ্যগত নিদর্শন থাকা)। তাদেরকে “জঙ্গি” হিসেবে বিক্রি করে দেয়া হয়, যাতে পাকিস্তানি সেনাবাহিনী সহজ-উপায়ে কিছু অর্থ ($) কামাই করতে পারে। ঘটনাগুলো মূলত ওয়াজিরিস্তান অঞ্চলে ঘটেছে এবং ডাক্তার আফিয়া সিদ্দিকীর মতো বিভিন্ন ব্যক্তিত্বদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
সে (মোশাররফ) কাশ্মীরের ইস্যু নিরসনের জন্য একটি “ফোর-পয়েন্ট ফর্মুলা” প্রস্তাব রাখে। যা কাশ্মীরের জনসাধারনের কাছে এক ধরনের গাদ্দারী ব্যতীত আর কিছুই মনে হয় নি। কারণ, এতে ভারতীয়দের সীমানা তাদের ভূমিতে প্রসার করার বৈধতা প্রকাশ পায়। আর তাই এটি বেশ বিদ্রুপাত্মক বিষয় যে, জেনারেল মোশারফ মারা যায় (৫ই ফেব্রুয়ারি); আর সেদিন পাকিস্তানে ‘কাশ্মীরের সংহতি দিবস’ পালন করা হয়।
মোশাররফ ইসলামের বিধি-বিধান নিয়েও খেল-তামাশা করার চেষ্টা করেছিল তার কথিত “আলোকিত মধ্যমপন্থাকে” জোরপূর্বক প্রতিষ্ঠা করার মাধ্যমে; যার ধারায় জাভেদ আহমেদ ঘামিদি এর মতো দরবারী আলিম তৈরি করে। এমনকি দা বস্টন গ্লোব ২০০৭ সালে একটি প্রতিবেদনে উল্লেখ করে:২০০০ সালের শুরুতে মুশাররফ কর্তৃক বাছাই হওয়ার পর থেকেই ঘামিদি জনপ্রিয়তা অর্জন করেঃ
ঘামিদি প্রথম জনসম্মুখে আলোচিত হন মোশাররফ কর্তৃক গত বছর পাকিস্তানের ইসলামী মতাদর্শ পরিষদ এর জন্য নির্বাচিত হয়ে; এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যা পাকিস্তানের আইনসভা কে পরামর্শ দিয়ে থাকে। ঘামিদি সেই পরিষদে যুক্ত হওয়ার পর থেকেই পরিষদটি ধর্ষণ, ব্যাভিচার, ধর্ষণ এর প্রমাণ হিসাবে ৪ জন এর সাক্ষী – বিষয়ক বিভিন্ন ইসলামী শরঈ বিধান থেকে সরে আসতে শুরু করে। ঘামিদি এ নিয়ে দিন-রাত কাজ করতে থাকে। নিজেকে ‘সত্যিকার ইসলামী মতাদর্শী’ দৃষ্টান্তে জাহির করতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা সংবাদ মাধ্যমে সময় ব্যয় করতে থাকে। লাহোরে তিনি ‘আল-মাওরিদ ইনস্টিটিউট অব ইসলামিক সাইন্স’ নামক একটি বুদ্ধিবৃত্তিক প্রকাশনামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন, যা থেকে তিনি বিভিন্ন নথিপত্র মন্থন করতে থাকেন। সকল ধরণের আলোচনা সভা ও অনলাইন ফোরামে, সে নিজেকে ধর্মের ব্যাখ্যাকার হিসাবে জাহির করে প্রমান করতে চেয়েছে যে “ইসলামী আইন” নিজেই মুলত “অনৈসলামিক”।
RELATED: জাভেদ আহমাদ ঘামিদির আক্রোশজনক বিচ্যুতি
এই তথাকথিত “আলোকিত মধ্যমপন্থা” মূলত ইসলামের মধ্যে লিবারেল নৈতিকতাসমূহ স্থাপন করার একটি প্রয়াস ব্যতীত আর কিছুই না।
এমনটাই মোশাররফ পাকিস্তানের শাসক থাকা অবস্থায় তার আত্মজীবনী “দি লাইন অফ ফায়ার” এ ব্যাখ্যা করেছেন, যা ২০০৬ সালে প্রকাশিত হয় (পৃষ্ঠা- ২৯৫):
এই ‘আলোকিত মধ্যপন্থার’ ধারণাটি আমার মনে জাগ্রত হয় এক রাতে, আমি যখন গভীর ধ্যানমগ্ন ছিলাম। সহিংসতা বন্ধের জন্য আমাদের একটি বিশ্বব্যাপী সমাধান প্রয়োজন। মুসলিম-বিশ্বে অশান্তি সৃষ্টি হয় অমীমাংসিত এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিবাদসমূহ থেকে। যা দৈনন্দিন জনসাধারণে অবিচার, বিচ্ছিন্নতা, সম্পদহীনতা, শক্তিহীনতা এবং নিরাশার অনুভূতি তৈরি করেছে। এই পরিস্থিতি আরো খারাপ দিকে যাচ্ছে এই জন্য যে, সব দিক দিয়েই মুসলিম দেশ গুলো বিশ্বে সবচেয়ে নাজুক সামাজিক অবস্থায় আছে। দারিদ্রতা এবং শিক্ষার অভাবের সাথে রাজনৈতিক অস্থিরতার সমন্বয় হয়ে চরমপন্থা এবং সন্ত্রাসবাদের এক ভয়ানক নৈরাজ্য সৃষ্টি করেছে। মুসলিমদের যেকোনো মূল্যে এই চরমপন্থা এবং সন্ত্রাসবাদকে পরিত্যাগ করতে হবে, যদি তারা এসকল অবস্থা থেকে মুক্তি পেতে চায়। আর একই সাথে তাদের মধ্যকার রাজনৈতিক বিবাদসমূহের ন্যায়পরায়ণ মীমাংসার দাবি রাখাটাও উল্লেখযোগ্য।
আসলে মুসলিমদেরকে চরমপন্থা থেকে বের হয়ে আসতে হবে (যেটার মানে আমরা সকলেই বুঝি যে আসলে সঠিক ইসলাম পালন থেকে বিরত থাকতে হবে) যাতে করে তারা “প্রগতি” লাভ করতে পারে। এ সকল উন্নতির ধ্যান-ধারণা মূলত এসেছে বস্তুবাদী ধ্যান ধারণার আলোকে; স্বাভাবিকভাবেই যা আপনি একজন লিবারেলের কাছ থেকে আশা করবেন – যার কাছে মূর্খতা বা অশিক্ষিত থাকা শিরকের চেয়েও বেশি নিন্দনীয় ।
এ দিক থেকে তিনি অনেক প্রসিদ্ধি লাভ করেছিলেন, যখন তিনি পাকিস্তানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে উদ্ধত হন। তিনি পাকিস্তানে হাজার খানেক মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এবং পরবর্তীতে মাদ্রাসা শিক্ষাক্রমের ‘সংস্কার’ করার প্রতি মনোনিবেশ করেন।
তার সুস্পষ্ট লিবারেলিজমের কথা বিবেচনা করলে, আপনি জেনে অবাক হবেন না যে উপরে উল্লেখিত তার এই বইয়ের ৩০ নং অধ্যায় এর শিরোনাম হচ্ছে “দি ইমাইনসিপেশন অফ উইমেন” বা “নারী মুক্তি”। যেখানে আপনি নারীবাদের উজ্জ্বল রত্নসমূহ দেখতে পাবেন। যেমন এই একটা : (পৃ: ৩১৫)
“নারী অধিকার বিষয়ক আমাদের আঞ্চলিক চ্যাম্পিয়নদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমার ধারণার সাথে সঙ্গতিপূর্ণ। হয়তো যেখানে আমাদের ভিন্নতা বিদ্যমান, তা হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতি নিয়ে। যখন কেউ নারীদের সমানাধিকার দাবি করে, তখন তাকে এই বিষয়েও মূল্যায়ন করতে হবে যে, কোন ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে ভালো কাজ করতে পারে, কোন ক্ষেত্রে নারীরা পুরুষের মতো কাজ করতে পারে এবং কোন ক্ষেত্রে তাদেরকে নিরাপত্তা এবং সহযোগিতা প্রদান করা দরকার যেখানে তারা পুরুষের মতো কাজ করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে একটি শিক্ষিত এবং ক্রমবর্ধমান উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অনান্য ব্যবস্থাও নিতে হবে যাতে যে সকল ক্ষেত্রে মহিলাদের সহযোগিতা প্রয়োজন সে সকল ক্ষেত্রে উন্নতি করা সম্ভব হয়।
তার এই লিবারেল “আলোকিত মধ্যমপন্থা” ছিল ইসলামের প্রথাগত বিধি-বিধানের বিরুদ্ধে একটি উন্মুক্ত যুদ্ধের ন্যায়। আর এজন্যই তার এই উদ্যোগ লিবারেলদের কাছে অত্যন্ত গ্রহনযোগ্যতা পেয়েছিলো। যেমন সাবেক জার্নালিস্ট আরদেশির কোয়াসজী, একজন পারস্য ব্যাক্তিত্ব, যে কিনা গনতন্ত্র খুবই ভালোবাসতো, যতদিন না একজন “নতুন আতাতুর্ক” ইসলামকে ধ্বংস করার হুমকি দিল।
প্রাসঙ্গিকঃ “মুস্তফা কামাল আতাতুর্ক: একজন ব্যক্তি যে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলো”
২০০৩ সালে Dawn News এর একটি প্রবন্ধ প্রকাশ পায় – “আলোকিত মধ্যমপন্থা“। যেখানে সে লিখে –
“মৌলবাদী এবং তাদের “চাটুকাররা” ইতোমধ্যেই আমাদের বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে হুংকার তুলছে হুদুদের বাতিল বা যে কোনরকম পরিবর্তনের বা সংশোধনের বিপরীতে। আর আমরা সকলে জানি কিভাবে রাষ্ট্রপতি জেনারেল ২০০০ খ্রিস্টাব্দের মে মাসে ধর্মনিন্দার আইন সংশোধন থেকে সরে এসেছিলেন। তবে এখন আর সেই দিন নেইঃ আমরা এখন ‘আলোকিত মধ্যমপন্থার’ যুগে এসেছি। যেখানে ব্লাসফেমি এবং হুদুদ এর মত আইন নিতান্তই কালবৈষম্য; যা মধ্যমপন্থা থেকে অনেক দূরে এবং আলোকিত নয়।
আমাদের মধ্যে বিবেকবান এবং বিবেকবানরা কেবল এই আশা করতে পারেন যে, মোশাররফ তাঁর পদ সরে যাওয়ার আগে তিনি তার ঘোষিত অভিপ্রায় অনুযায়ী এবং ‘আলোকিত মধ্যমপন্থার’ নামে – সেসকল কিছু মিটিয়ে দেয়া হবে যা পাকিস্তানকে লজ্জিত করে; যেমন হুদুদ এবং ব্লাসফেমি আইন এবং অন্যান্য সমস্ত আইন যা নিজেই ‘অপরাধপূর্ণ’।.
শুধু কল্পনা করুন যে, কিভাবে পালিয়ে যাওয়া জরথুস্ত্রীয় এর বংশধরেরা একটি ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে থেকে শরীয়াহকে “অপরাধী” এবং “অসম্মানজনক” বলে বিচার করতে পারে । এবং তিনি তা করছেন দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত ইংরেজি সংবাদপত্রে।
Dawn News এর আরেক সিনিয়র কলামিস্ট আয়াজ আমির, তিনিও ২০০৫ সালেএই পুরো ‘আলোকিত মধ্যমপন্থা’ আলাপের পেছনে আড়াল রাজনৈতিক উদ্দেশ্য কে চিহ্নিত করেন। তিনি লিখেন, যদি আপনি মোশাররফ যেভাবে কাজ করেছেন তার সাথে একমত না হন, তাহলে আপনি আসলে গুয়ানতানামো তে জীবন কাটানোর জন্য উপযুক্ত।
‘আলোকিত মধ্যপন্থা’, প্রেসিডেন্ট মোশাররফের এই ক্রমবর্ধমান জোরালো যুদ্ধের আর্তনাদের আজ পাকিস্তানে একটাই অর্থ আছে। তা হল – কোনরকম অবিশ্বাস না করে আপনি যদি তাকে পাকিস্তানী সকল সমস্যার জন্য সরাসরি সৃষ্টিকর্তার জবাব হিসেবে মনে করেন এবং তাকে ২০০৭ সাল নাগাদ পুনরায় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনি “মধ্যমপন্থী” এবং “আলোকিত”।
আর যদি, আপনি যদি দূর থেকেও তার সুবিধা অনুযায়ী পাকিস্তানের রাজনৈতিক সার্কাস পরিচালনার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আপনি “গুয়ানতানামো বে” তে আরো বর্ধিত সময় কাটানোর যোগ্য।
এসব ছিলো মোশাররফের ২০০৮ সালে তার ক্ষমতা ছাড়ার পূর্বে ইসলামে “উজ্জ্বল অবদান” এর কিছু নমুনা। আর তাঁর ক্ষমত ছাড়ার মূল কারণ কোনভাবেই তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্কিত ছিলনা, যেমনটা প্রায়ই দাবি করা হয়। বরং তা হয়েছিলো ২০০৭ সালে লাল মসজিদে সংঘর্ষের কারণে, যখন দেশের সবচেয়ে বড় শহর ইসলামাবাদে এর সবচেয়ে পুরনো মসজিদ এবং এর সাথে যুক্ত মাদ্রাসা নাটকীয়ভাবে “চরমপন্থার” বিরুদ্ধে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের স্থান হয়ে দাঁড়ায়। এই মিলিটারি অপারেশন এর পরিণতি দাড়ায় ডজন খানেক ছাত্রদের মৃত্যুর কোলে ঢলে পড়া। এটি এতটাই ন্যাক্কারজনক ঘটনা ছিল যে, মোশাররফ পরবর্তীতে নিজেই এই মিশনে আদেশ দেওয়ার বিষয়ে অস্বীকার করে বসে।
ইনি হচ্ছেন মোশাররফ। যার পিতা-মাতা বর্তমান ভারত থেকে পাকিস্তানে চলে আসেন, যাতে তারা মুক্তভাবে ইসলাম চর্চা করতে পারেন। তবে মনে হয় তাদের সন্তান, এই স্বৈরশাসক মোশাররফ, এর ইসলাম চর্চা এবং ইসলামী ধ্যান-ধারণা নিয়ে বড় রকমের সমস্যা ছিলো।
আমি অবাক হবো না এটা ভেবে যে, হয়তোবা মোশাররফ এখনো তার কবরে বসে ফেরেশতাদের সাথে এই আলোকিত মধ্যমপন্থার বুলি আউড়াচ্ছে (যেন এটা তাকে সেখানে সাহায্য করবে)।
আর এদিকে অসংখ্য এতিম শিশু আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাদের নিষ্পাপ বাবাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছে। যে কিনা তার এই সামান্য কিছু আমেরিকান ডলার পাওয়ার বিনিময়ে কথিত “চরমপন্থার” বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন।
প্রাসঙ্গিকঃ ১৯৪৭ ভারত-পাকিস্তান বিভাজন – ভালো না মন্দ?

