পুরুষালী ব্যক্তিত্ব নিয়ে ইন্টারনেটে অবিরাম বিতর্ক যেন থামবে না। এই বিতর্কের এখন ব্যাপক মেরুকরন হয়ে গেছে। দুটি চরম বিরোধী পক্ষ আধিপত্যের জন্য একে অপরের সাথে লড়াই করছে। একদিকে আছে, আমাদের “সিম্প”রা। যারা দাবি করে যে নারীরা নির্যাতিত এবং এরা প্রচণ্ডভাবে পুরুষদের প্রতাপহীন করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের নিছক নারীদের দাসে পরিণত করা ছাড়া আর কিছু করতে এরা রাজি নয়। অন্যদিকে, আমরা তাদের দেখতে পাই যারা রেড পিল মতাদর্শকে মেনে চলে। যারা ঐতিহ্যগত পুরুষত্বের সৌন্দর্যকে চিনতে পারে, কিন্তু প্রায়শই পুরুষত্বের একটি অসামাজিক, ভ্রষ্ট সংস্করণে আটকা পড়ে থাকে।
যেমনটি আমরা ইতিমধ্যেই আমাদের আগের একটি প্রবন্ধে দেখিয়েছি – উভয় শিবিরই একই ভুল করে, তা হল নারীকেন্দ্রিকতা। অর্থাৎ নারীদের আকাঙ্ক্ষা এবং দাবিগুলোকে তারা তাদের আদর্শিক অবস্থানের একেবারে কেন্দ্রে স্থান দেয়।
কিন্তু ইসলামে এই ভুল নেই। আমাদের তাওহিদ (বিশুদ্ধ একেশ্বরবাদ) মুমিনদেরকে আল্লাহকে ভালোবাসতে শেখায়। এবং কেবল আল্লাহর জন্যই অন্যদের ভালোবাসতে এবং ঘৃণা করতে নির্দেশ দেয়।
হযরত আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে; রাসুল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বাধা দেয়, তারা অবশ্যই [তাদের] [their] ঈমানকে পরিপূর্ণ করেছে।” (সুনানে আবি দাউদ)
এটা সত্য যে, অনেক মুসলমান আজ পুরুষত্বের এমন একটি আদর্শের সন্ধান করে যা তারা কখনও দেখেনি। এবং এইভাবে, তারা কখনও কখনও একটি সস্তা “কঠোর পুরুষ” ব্যক্তিত্ব গ্রহণ করার ফাঁদে পড়ে যায়। যার ফলে তারা তাদের স্ত্রীর প্রতি অনুগ্রহ ও সম্মান প্রদর্শনে ঘাটতি দেখায়।
এখন, আমাদের অবশ্যই ব্যাপারগুলোকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করতে হবে। ‘নারীদের প্রতি অত্যাধিক কোমল আচরনের’ প্রবক্তারা প্রায়শই ভুল ওয়ার্ল্ড-ভিউ লালন করা মানুষ। আবার এদের অনেকে শাহবাগীও হতে পারে। কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে, তারা যে বৈশিষ্ট্যগুলি প্রচার করে তার কিছু শেকড় আসলে সুন্নাহ, অর্থাৎ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পথের মধ্যেই নিহিত আছে। এর মধ্যে রয়েছে অন্যদের কথা বলার সময় বাধা না দেওয়ার মতো বিষয়; মৃদুভাবে কথা বলা এবং কণ্ঠস্বর না তোলা; এবং সুন্দরভাবে অন্যদের কথাগুলো ব্যখ্যা করা।
এই হাদিসটি নিয়ে চিন্তা করুন:
সা’দ ইবন আবী ওয়াক্কাস (রাঃ) বর্ণনা করেন যে, উমর ইবনুল খাত্তাব (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছ থেকে তাঁকে দেখার অনুমতি চাইলেন। কিন্তু তখন কিছু কুরাইশী মহিলা তাঁর সাথে কথা বলছিলেন এবং তারা তাঁর কাছে আরও খরচ চাইছিলেন, একপর্যায়ে তাদের কণ্ঠস্বর আল্লাহর রাসুল (ﷺ) এর কণ্ঠের উপরে উঠে গেল। উমর (রাঃ) প্রবেশের অনুমতি চাইলে মহিলারা দ্রুত তাদের মুখাবরণ পরে নিলেন এবং নিজেদের পর্দার আড়ালে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহর রাসূল ﷺ তাকে প্রবেশ করতে দিলেন। উমর (রাঃ) ভিতরে এলেন এবং দেখলেন রাসূলুল্লাহ ﷺ হাসছেন। উমর (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আপনাকে সর্বদা হাস্যোজ্জ্বল রাখুন। নবী ﷺ বললেন, “আমি অবাক হলাম যে, আমার উপস্থিতিতে এই মহিলারা তোমার আওয়াজ শোনার সাথে সাথে কিভাবে নিজেদের পর্দার আড়ালে নিয়ে গেল”। উমর (রাঃ) বললেন, “ইয়া রাসূলাল্লাহ! তাদের ভয় পাবার ক্ষেত্রে আমার চেয়ে আপনার হক বেশি।” অতঃপর উমর (রাঃ) মহিলাদের উদ্দেশ্যে বললেন, “হে নিজেদের শত্রুরা! তোমরা আমাকে আল্লাহর রাসূল ﷺ চেয়েও বেশি ভয় করো?” তারা বলল, “হ্যাঁ, কেননা আপনি আল্লাহর রাসূল ﷺ থেকেও রূঢ় এবং কঠোর।” অতঃপর আল্লাহর রাসুল ﷺ বললেন,”হে খাত্তাবের পুত্র! যার হাতে আমার জীবন তার শপথ! শয়তান যখনই তোমাকে কোন পথে পায়, তখন সে তোমার পথ বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করে। (সহীহ আল-বুখারী)
কতজন পুরুষ তাদের স্ত্রীদের সাথে কথা বলার সময় স্ত্রীদের উচ্চস্বরে কথা বলা সহ্য করবে?
আসুন আমরা সিম্পদের ফাঁদের শিকার না হই। যারা আমাদের বোঝাতে চায় যে পুরুষদের অবশ্যই তাদের স্ত্রীর কাছে বশ্যতা স্বীকার করতে হবে। তবে আমরা যেন সুন্নাতের একটি গুরুত্বপূর্ণ অংশকেও সম্পূর্ণরূপে বর্জন করে প্রতিক্রিয়া ব্যক্ত না করি। বরং, আসুন আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে অনুকরণ করি, যিনি আমাদের অনুসরণ ও অনুকরণের জন্য সবচেয়ে চমৎকার উদাহরণ।
যারা আল্লাহ ও [for salvation on]শেষ দিবসের আশা রাখে এবং [therefore]আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রাসূলুল্লাহ(ﷺ) এর মধ্যে উত্তম উদাহরণ রয়েছে। (কুরআন ৩৩:২১)
সম্পর্কিত: বিবাহ সম্পর্কে কুরআনী জ্ঞান: ক্ষমার আশ্চর্যজনক উপকারিতা
আত্ম-নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার সম্পর্ককে শক্তিশালী করুন: নববী উদাহরণ থেকে শিক্ষা।
সমাজের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করার সময়, আমাদের অবশ্যই নারী-পুরুষের মাঝে বিদ্যমান ‘পবিত্র বন্ধনে’ নারীবাদের অত্যন্ত ক্ষতিকর প্রভাবগুলোকে চিহ্নিত এবং স্বীকার করতে হবে। নারীবাদ পুরুষ ও নারীর প্রাকৃতিক, সুন্দর সম্পর্ককে ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। যার ফলশ্রুতিতে একটি ঘৃণ্য অবস্থার সৃষ্টি হয় যা বিবাহের পবিত্রতাকে বিষাক্ত করে।
এটি একটি অনস্বীকার্য সত্য যে, সামাজিক কাঠামোর শ্রেণিবিন্যাসে কর্তৃত্ব পুরুষের। তবে, নারীবাদের বিষাক্ত প্রভাবের প্রতিক্রিয়ায়, কিছু পুরুষ তাদের স্ত্রীদের উপর আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের উপর অত্যাচারে আচ্ছন্ন হয়ে পড়েছে। এটিও একটি অত্যন্ত দুঃখের বিষয় যা দম্পতিদের মধ্যে ফাটল সৃষ্টি করে। যার ফলাফল চিরস্থায়ী দ্বন্দ্ব এবং অযাচিত কষ্টের দিকে পরিচালিত হওয়া।
এটা অবশ্যই শুধু পুরুষের দোষ নয়, কারন নারীরা নারীবাদের ত্রুটিপূর্ণ আদর্শকে দৃঢ়ভাবেই গ্রহণ করেছে। এর পরিণতি ভয়াবহ। দম্পতিদের কিছু অভিন্ন লক্ষ্য রয়েছে—জান্নাত লাভের আশায় এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, একটি সুন্দর পরিবার গঠন করা যাতে তাদের পরিবার ও বংশধররা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে—নারীবাদের বিষাক্ত মতাদর্শ দম্পতিদের একযোগে এসকল লক্ষ্যে কাজ করার সুযোগ কেঁড়ে নেয়।
সম্পর্কিত: মুসলিম নারীবাদ বিবাহকে ধ্বংস করে।
দুর্ভাগ্যবশত, এই বিষাক্ত মতাদর্শের কারণে আমাদেরই অনেক ভাই এবং বোনেরা একটি চিরস্থায়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কারো কারো জন্য, এমন একটি দিন যায় না যেখানে তারা তাদের স্ত্রীর সাথে ক্রমাগত তর্কে লিপ্ত না থাকে।
মুসলমান হিসাবে, আমরা এই বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করি। এবং স্বীকার করি যে প্রকৃত শক্তি আসলে আত্মনিয়ন্ত্রণ এবং আত্ম-শৃঙ্খলার মধ্যে রয়েছে, যেমন আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উদাহরণ। দাম্পত্য জীবনে বিরোধের সম্মুখীন হলে, তর্ক থামানো এবং কিছু সময় বিরতি নেওয়া (টাইম আউট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে উভয় পক্ষ শান্ত হতে এবং সংযম পুনরুদ্ধার করতে পারে। এটি দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি প্রজ্ঞা, সহানুভূতি এবং ব্যবহারিকতার প্রদর্শন।
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি নবী ﷺ কে বললঃ আমাকে উপদেশ দিন “নবী ﷺ উত্তর দিলেন, “রাগ করো না।” [the same question] লোকটি [একই প্রশ্ন] বারবার জিজ্ঞেস করলো, বারবার, এবং নবী ﷺ [প্রতিবারই] উত্তর দিলেন, [each time]”রাগ করো না।” (সহীহ আল-বুখারি)
এটি মনোবিজ্ঞানের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত যে, আত্মনিয়ন্ত্রণ একটি পেশীর মতো। বাউমিস্টার এবং টিয়ার্নি তাদের বই উইলপাওয়ার: রিডিসকভারিং দ্য গ্রেটেস্ট হিউম্যান স্ট্রেংথ এ দেখিয়েছেন যে, টাইম-আউটের ব্যবহার আমাদের আত্ম-নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অতএব, যখনই আমরা আমাদের মধ্যে রাগ অনুভব করি, তখন একটু বিরতি নেওয়ার এবং অন্যান্য কাজে নিজেদেরকে ব্যস্ত করার অভ্যাস করতে পারি। যাতে আমরা ফিরে এসে ঠান্ডা মাথায় আলোচনা করতে পারি।
এই আলোচনা সেই বিখ্যাত হাদিসটিরও প্রতিধ্বনি করে যা হলোঃ
আতিয়াহ আল-সাদী (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আগুন শুধু পানি দিয়েই নেভানো যায়। সুতরাং তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন ওজু করে।” (সুনানে আবি দাউদ)
বিহেভিওরাল থেরাপির বিশেষজ্ঞদের মতে, বৈবাহিক সম্পর্কে দ্বন্দ্ব নিরসনের বিষয়ে আলোচনা করার সময় একটি বিরতি নেয়ার জন্য এই তিনটি পদক্ষেপের প্রয়োজন:
- বিরতি নিতে সম্মত হওয়া এবং নিজের যুক্তি প্রদান আপাতত থামিয়ে রাখা;
- উভয় পক্ষের তাদের স্বাভাবিক অবস্থা সম্পূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য কিছুটা শান্ত সময়; এবং
- অবশেষে আলোচনা চালিয়ে যাওয়া যখন উভয় পক্ষ আরও প্রোডাক্টিভলি আলোচনায় জড়িত হতে পারে।
কেউ কেউ প্রশ্ন করতে পারে যে, পুরুষ-নারীর সম্পর্ক পরিচালনার জন্য এই সহানুভূতিশীল পদ্ধতিটি আসলে পুরুষের দুর্বলতার লক্ষণ হতে পারে কিনা। উত্তর হল একটি জোরালো “হ্যাঁ”। যদি পুরুষটি শুধুমাত্র তার স্ত্রীকে খুশি করার জন্য বা নারীদের সংবেদনশীলতার সাথে সামঞ্জস্য করার জন্য এটি করে থাকে। এটা পরিষ্কার করে নেয়া ভালো যে, এই নিবন্ধটি তাদের জন্য কোনো ব্যখ্যাপত্র নয় যারা ক্রমাগত ভয় বা অন্য কোন কারণে তাদের স্ত্রীর সকল অন্যায্য ইচ্ছার প্রতি সমর্থন জ্ঞাপন করে থাকে। পুরুষদের অবশ্যই দৃঢ় হতে হবে এবং তাদের কর্তৃত্ব প্রয়োগ করতে হবে যখন তাদের স্ত্রীরা ইসলামী দৃষ্টিকোণ থেকে স্পষ্টতই ভুল করে।
তবে, এও বলতে হচ্ছে যে, যদি একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবীর দৃষ্টান্ত অনুকরণ করার ইচ্ছা থেকে টাইম-আউট পদ্ধতি প্রয়োগ করে; এবং তার ক্ষণস্থায়ী অনুভূতির চেয়ে সাধারণ স্বার্থ এবং তার পরিবারের মঙ্গলকে অগ্রাধিকার দেয়, তাহলে এটি শক্তি এবং প্রজ্ঞার প্রদর্শন।.
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের শিখিয়েছেন যে, প্রকৃত শক্তি আত্মনিয়ন্ত্রণের মধ্যে নিহিত, অন্যকে পরাভূত করার ক্ষমতার মধ্যে নয়।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
“শক্তিশালী ব্যক্তি সে নয় যে কাউকে মাটিতে নিক্ষেপ করতে সক্ষম হয়, শক্তিশালী ব্যক্তি সেই যে রাগান্বিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করে।” (আল-মুওয়াত্তা”)
সম্পর্কিত: মুসলিম পুরুষ: আপনার টক্সিক মাস্কুলিনিটি থেকে কীভাবে মুক্তি পাবেন তা এখানে

