সৃষ্টিগতভাবে প্রোথিত নারী মনস্তত্বের বৈশিষ্ট্য হল মায়াকান্না/অভিযোগ এবং দূর্বলতা/প্রয়োজনীয়তার কথা বারবার বলার মাধ্যমে প্রতিনিয়ত পুরুষদের কাছ থেকে রিসোর্স দাবি করা। এটা স্বাভাবিক, কারণ নারীরা পুরুষের চেয়ে দূর্বল এবং রিসোর্সের জন্য তাদের উপর নির্ভরশীল – বিশেষ করে যখন তারা গর্ভবতী, স্তন্যদায়ী, কিংবা যখন শিশু সন্তানদের দেখাশোনা করা লাগে।
কী হতে পারে যখন মহিলারা উল্লেখযোগ্য সংখ্যায় ইসলামের দ্বীনি আলেম হয়ে ওঠে এবং ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তার শুরু করে? কী হতে পারে যখন ইসলামি ইলম-শাস্ত্রের মূখ্য উদ্দেশ্য প্রধানত নারীর সংবেদনশীলতা, অর্থাৎ নারী-করণের প্রেক্ষিতে আবর্তিত হয়?
ইসলামী ইলম-শাস্ত্রের নারী-করণ এমন এক প্রকার অভূতপূর্ব নতুন ঘটনা যা উৎসারিত হয়েছে লিবারেলিজম থেকে। কিন্তু বিভিন্ন বিখ্যাত ইসলামি আলোচনা ও মজলিসে এর ব্যাপক প্রভাব পড়ছে।
সম্পর্কিতঃ ইয়াক্বীন ইনস্টিটিউটের পূনর্মূল্যায়নঃ বিশ্বাস নাকি সন্দেহের উৎস?
মূলত সব ক্ষেত্রেই, সমসাময়িক মহিলা ইসলামি ইলম চর্চা – যেগুলো সচরাচর অতি সোহাগী ইমাম এবং তাদের দাওয়াহ গ্যাং প্রচার করে, সেই সাথে মুসলিম বিশ্বের আধুনিকতা প্রচারে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো – নারীদের অবস্থা নিয়ে মায়াকান্না/অভিযোগকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাদের দুর্বলতা এবং তাদের প্রয়োজনের উপর অধিক জোর দেয়। এটা করা হয়েছে ইসলামের “সংস্কারের” প্রয়োজনীয়তা প্রমান করার জন্য; যা সবসময় “নারী অধিকার” রূপে মহিলাদের জন্য পুরুষদের কাছ থেকে বেশি বেশি রিসোর্স দাবি করে। আপনি লক্ষ্য করলে দেখবেন ইসলামী সংস্কারের এত বেশি উদ্যোগ সৃষ্টি হয় মূলত এই চিন্তা থেকে যে, পশ্চিমা দেশে নারীবাদ নারীদেরকে যেসব “অধিকার” দেয়, যেমন, জননাংগের অধিকার, তালাক দেওয়ার অধিকার, নারী নির্যাতন সম্পর্কিত অধিকার ইত্যাদি মুসলিম নারীদেরও দিতে হবে।
এসব আধুনিক ‘নারী ইলম চর্চার’ ক্ষেত্রে অন্য কোন বিষয় – যেমন ইসলামি নিয়ম-কানুনের সৌন্দর্য ব্যাখ্যা করা, বা কুরআন/হাদিসের ঐতিহাসিক সত্যতার পক্ষে কথা বলা, বা নাস্তিক এবং অমুসলিমদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করা ইত্যাদি বিষয় নিয়ে প্রায় কখনোই কোন আলোচনাই হয় না। এসব আলোচনায় এই “শাইখা”দেরকে আপনি সাধারনত খুঁজে পাবেন না, পেলেও খুব কম।
বলে রাখি, অতীত ও বর্তমানে অনেক ভাল মুসলিম নারী আলেম আছেন যারা সত্যিকার অর্থেই সম্মান এবং প্রশংসা পাওয়ার দাবিদার। তবুও, সাধারণভাবে বলতে গেলে, এই নারী আলেমগণ সততার সাথে তা-ই প্রচার করেছেন যা তারা চিরাচরিত পুরুষশাসিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছেন। কিন্তু নারী-করন ভিন্ন এক পরিস্থিতি সৃষ্টি করে, যেখানে মহিলা শিক্ষকের সংখ্যা ফুলে ফেঁপে বেড়ে যায় এবং তারা ফতোয়া কাউন্সিল, মাদ্রাসা, ইসলামিক কাউন্সিল ইত্যাদি জায়গায় আধিপত্য বিস্তার করে। এমন পরিস্থিতিতে ইসলামি শিক্ষা এবং জ্ঞানশাস্ত্র আর পুরুষ শাসিত থাকে না। আর যেসব পুরুষ এসব প্রতিষ্ঠানে থাকে তাদের বেঁচে থাকার জন্য নারীদের তোয়াজ (Simp) করে যেতে হয়। ইংরেজিতে এ ধরনের পুরুষকে Simp (সিম্প) বলে। সিম্পের অনেক সংজ্ঞা আছে, কিন্তু যে সংজ্ঞাটি আমি ব্যবহার করি তা হলঃ
Simp (সিম্প): এমন একজন পুরুষ যে নারীবাদী অনুভূতিগুলোকে সন্তুষ্ট করার জন্য, স্পষ্ট কিংবা অস্পষ্টভাবে, ইসলামের নিয়ম-কানুনসমূহ লঙ্ঘন করে এবং নিজে নিজে ভাবে যে সে মনে হয় খুব সওয়াবের আর প্রশংসার কোন কাজ করছে। সমার্থক শব্দঃ White Knight, Cuck (অসতী স্ত্রীর স্বামী)।
এই সিম্প হুজুরেরা নারীবাদী অনুভূতির বিরুদ্ধে যাবে এই ভয়ে প্রকৃত ইসলামি শিক্ষা প্রচার করে না। এরা দাওয়াত হারানোর (Cancelled) ভয়ে ইসলামের মূল শিক্ষা বাদ দিয়ে প্রচার করে। অথবা তারা ইসলামী মূল্যবোধগুলোকে এমনভাবে কাটছাঁট করে প্রচার করে যে সেগুলোকে আর চেনাই যায় না। এর প্রধান কারন হচ্ছে নারীদের তোয়াজ করে চলা (Simping) অথবা সোজা বাংলায় বললে কাপুরুষতা। এইসব “আলেম” ও ইমামদেরকে পুরুষ হিসেবেই গণ্য করা উচিত না। তারা দেখতে পুরুষ হতে পারে কিন্তু মর্দ্দা লোক নয়। এদেরকেও মন-মগজে নারীতে পরিণত করা হয়েছে এবং তাদের পুরো দাওয়াতী কার্যক্রমকে নারীবাদী-সন্তুষ্টির কার্যক্রম হিসেবেই দেখা উচিত।
এ নিয়ে উম্মে খালিদ একটি অগ্নিঝরা লেখা লিখেছেন যেখানে এ ধরনের পুরুষদেরকে জেগে উঠতে আহ্বান করা হয়েছে।
যখন একটি দ্বীনি শিক্ষা পদ্ধতির নারী-করন করা হবে তখন তা আত্নাহুতির দিকে চলে যাবে। এটা চুপসে গিয়ে হয়ে যাবে পুরুষদের থেকে আরো বেশি বেশি পাওয়ার জন্য মায়াকান্নারত নারীদের দাবির সংকলন। এসব দাবির মুখে অন্য সব মূল্যবোধ, রীতি-নীতি একদমই বাদ কিংবা গৌণ বিষয়।
এই অর্থে এটা বলা যেতে পারে যে, নারী-করণ হল ধর্মনিরপেক্ষতার (Secularization) একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। লিবারেলরা ধর্মীয় শিক্ষাচর্চা ও এর কর্তৃত্বের পদগুলোতে নারীদের অধিকতর অন্তর্ভুক্তির জন্য ক্রমাগতভাবে চাপ দিতে থাকে। তারপর তারা পিছন থেকে বসে বসে দেখতে থাকে কিভাবে ধর্মীয় রীতি-নীতিসমূহ নিজ থেকেই একের পর এক ধ্বংস হয়। খ্রিস্টধর্ম ও ইহুদী ধর্মের ক্ষেত্রে এমনটিই হয়েছে। এই যুগে তাদের সবচেয়ে বড় টার্গেট হল ইসলাম।
সম্পর্কিতঃ মুসলিম পুরুষদের জন্য একটি বার্তাঃ সংসারী মুসলিম নারীরা আপনার দিকে চেয়ে আছে…

