লিখেছেনঃ আল-ফারসি।
ভূমিকা
তিনি ছিলেন বহু বিষয়ে দক্ষ। খ্যাতিমান ক্যালিগ্রাফার, প্রতিভাধর এক কবি, বহু যুদ্ধ-বিজয়ী এক যোদ্ধা, একজন বিজেতা এবং সুদক্ষ এক প্রশাসক। একজন মানুষের পক্ষে একই সাথে এতো বিস্তীর্ণ বিষয়ে কি দক্ষতা রাখা সম্ভব? উত্তরটা হলো হ্যা, অবশ্যই সম্ভব। এবং সেই মানুষটি ছিলেন মহান সুলতান, ৬ষ্ঠ মোঘল শাসক, আওরঙ্গজেব আলমগীর। আজ, আমরা পাঠকদের এই অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী মুসলিম পুরুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার নিয়্যাত করেছি, যার শক্তিশালী উপস্থিতি ইতিহাসে এক অমোঘ চিহ্ন রেখে গেছে।
বংশ
আবুল মুযাফফর মহিউদ্দিন মুহাম্মাদ আওরঙ্গজেব আলমগীর ছিলেন সম্রাট শাহ্ জাহান এর পুত্র, যিনি তাজমহল তৈরির জন্য বিখ্যাত। তিনি ছিলেন আমীর তাঈমুর (তৈমুর লং,তৈমুরী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা) এর বংশধর। উনার জন্ম ১৬১৮ সালে আর ৮৮ বছর বয়সে, ১৭০৭, সালে ইন্তেকাল করেন। [১]
শাসনামল
সুলতান আওরঙ্গজেবের ৪৯ বছরের শাসনামল ইসলামী ইতিহাসের এক অন্যতম শ্রেষ্ঠ সময়। যেসকল ইসলামী আলিমগন উনার জীবনি রচনা করেছিলেন, তাদের মধ্যে একজন শাইখ আলি তানতাবি। তিনি উনার সম্পর্কে বলেছিলেন “সৎপথে পরিচালিত খলিফাদের শেষভাগের একজন”।[২] উনার শাসনামলে আজানের ধ্বনি ভারতীয় উপমহাদেশের এমন এমন জায়গায় পৌছে গিয়েছিলো যেসব স্থানে আগে কখনোই আজানের ধ্বনি পৌছায়নি। পৌত্তলিকতায় ভরপুর এই অঞ্চলে তাওহীদের বাণী আগের যেকোনো সময়ের চেয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিলো।
তিনি ছিলেন “আলমগীর” ফারসিতে যার অর্থ “বিশ্ববিজয়ী”। তিনি তার প্রায় পুরোটা জীবন কাটিয়েছেন একের পর এক বিজয় অভিযানে। প্রতিবার একটি অঞ্চল বিজয় করতেন, তো আরেকটি জায়গায় অভিযান চালাতেন, ফলে কখনো স্থিরভাবে নিজ সাম্রাজ্যের মসনদে আসীন হতে পারেন নি। এভাবে তিনি মোঘল সাম্রাজ্যের আকৃতিকে সর্বকালের সর্বোচ্চে নিয়ে যান, শেষ পর্যন্ত যা পরিণত হয় ৪০ লাখ বর্গ কিলোমিটারের এক সাম্রাজ্যে [৩] যেখানে থাকতো দেড়শো মিলিয়ন অধিবাসী। [৪]
তিনি শরীয়াহ আইন প্রতিষ্ঠা করেছিলেন। সঙ্কলন করেছিলেন বিখ্যাত ফাতাওয়ে আলমগীরী।১৬৬৭ থেকে ১৬৭৫ এর মাঝে তিনি দক্ষিণ এশিয়া, আফগানিস্তান আর হেযাযের আলেমদের নিয়োগ করে “ফাতওয়ায়ে আলমগীরী” নামক হানাফি আইনের এক বিরাট ভাণ্ডার সঙ্কলন করেন। যা উনার শাসনামলে ইসলামিক আইন আর মোঘল অঞ্চলের আইনসমূহের এক উৎসে পরিণত হয়। শরীয়াহ অনুসারে তিনি জুয়াখেলা, মদ্যপান, মিউজিক নিষিদ্ধ করেন [৬] এবং এ অঞ্চলে জিযিয়া পুন:প্রতিষ্ঠা করেন (প্রথম করেছিলেন মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর)।[৭]
ধর্মানুরাগ
শাইখ আহমাদ সিরহিন্দির (রহ.) ছেলে এবং নাতির তত্ত্বাবধানে সুলতান বেড়ে উঠেন, ফলে উনার মনে কুরআন এবং সুন্নাহর প্রতি প্রগাড় ভালোবাসা সৃষ্টি হয়। [৮],[৯]
তিনি ছিলেন একজন সুফি, উনার জীবনটা ছিলো প্রবল ধার্মিকতা, নম্রতা আর সাধনা দ্বারা পরিপূর্ণ। উনার বয়স যখন চল্লিশের কোঠায়, সিংহাসনে আসীন হয়ে বিশাল বড় সাম্রাজ্য পরিচালনা করছেন, ঠিক তখন তিনি সমস্ত কোরআন মাজীদের হিফয সম্পূর্ণ করেন। এ এক অনন্য কৃতিত্ব।[10] তিনি নিজ হাতে লিখা কুরআনের মুসহাফ (৯) আর নিজ হাতে বোনা নামাজের টুপি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।[11]

তিনি বায়তুল মাল থেকে ব্যাক্তিগত খরচের অর্থ নিতে অস্বীকৃতি জানান। [12] তারিখ-ই-দিলকুশা গ্রন্থে উনার একটি কারামত বর্ণিত হয়েছে। ভীমসেন সাক্সেনা নামক সুলতানের সৈন্যবাহিনীর এক হিন্দু সৈনিকের চাক্ষুস বর্ণনা:
“সুলতান (আওরঙ্গজেব) [Aurangzeb] একটি দুয়া লিখে তা (বন্যার) [it] পানিতে [flooded] নিক্ষেপ করেন। সাথে সাথে বন্যার পানি কমতে শুরু করে। আল্লাহভীরু সম্রাটের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আর আমাদের মাঝে আবার শান্তি ফিরিয়ে দিলেন।”
মৃত্যুর পর উনি খুব সামান্যই সম্পদ দুনিয়ায় রেখে গিয়েছিলেন, যার পুরোটাই দান করে দেয়া হয়, এবং উনাকে একটা অচিহ্নিত কবরে দাফন করা হয়। উনার কবর পাকা করা হয়নি।
মুসলিম বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে হিন্দুত্ববাদীরা যেভাবে সুলতানের ইতিহাসকে বিকৃত করেঃ
আভ্যন্তরীণ ক্ষেত্রে, আমাদের মুসলিম সমাজের বৃহদাংশই সুলতান আওরঙ্গজেব আলমগীরের সাথে পরিচিত নয়। এর কারন হলো আমাদের বেশিরভাগই কখনো নিজেদের সমৃদ্ধ ইতিহাস আর আধ্যাত্মিক সিলসিলার ব্যাপক ভাণ্ডারে কখনো গভীর অনুসন্ধান চালাই নি। অপরদিকে ঔপনিবেশিক এবং হিন্দুত্ববাদী ইতিহাসে তাকে অন্যায়ভাবে একজন “হিন্দু বিদ্বেষী,” “খুনী,” “মন্দির ধ্বংসকারী” এবং “ধর্মীয় উগ্রবাদী” হিসাবে চিত্রিত করেছে, যা তাকে আজ ভারতে এক বিদ্রোহী চিত্রে পরিণত করেছে।
ওড্রি ট্রুশকে তাঁর আওরঙ্গজেব: ভারতের সবচেয়ে বিতর্কিত রাজার জীবন ও উত্তরাধিকার নামক বইয়ের ১৫ নং পাতায় খলনায়ক হিসেবে আওরঙ্গজেবের ব্যঙ্গাত্মক বর্ণনার ধ্বংসাত্মক প্রভাবকে চিহ্ণিত করেছেন।[13] এর ফলে মুসলিম বিরোধী মনোভাব জেগে উঠে, ভারতীয় মিডিয়া আর রাজনীতিবীদরা এর এক পর্যায়ে মুসলমানদেরকে বিপজ্জনক বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করে। ‘খলনায়ক আওরঙ্গজেবের মিথ’ চ্যাপ্টারে তিনি লিখেন:
“২০১৫ সালটি আওরঙ্গজেবের জন্য একটা খারাপ সময় ছিলো। দিল্লির প্রধান রাস্তাগুলো থেকে সুলতানের নাম সরিয়ে ফেলা হবে কি না এ নিয়ে প্রায় পুরো বছর ধরে উত্তপ্ত বিতর্ক চলছিলো। বিষয়টা প্রথম উত্থাপন করেছিলো স্থানীয় শিখরা, তাদের ভাষ্যমতে আওরঙ্গজেব ছিলেন “এক অত্যাচারী নির্যাতক অপরাধী যে ইন্ডিয়ায় অসহ্য অমানুষিক বর্বরোচিত অপরাধ করেছিলো।” হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির কিছু সংসদ সদস্য এই জনপ্রিয় বিতর্কে ঝাপিয়ে পড়ে এবং এ ব্যাপারে নিজেদের মতামত ব্যাক্ত করে যে এটা হলো দিল্লীর ইতিহাসের এক বেদনাদায়ক পাতা। অন্তত এই “আপত্তিকর” শাসকের নাম যেনো দিল্লীর রাস্তাগুলো থেকে সরিয়ে নেয়া হয়। ২০১৫ এর আগষ্টের শেষ দিকে নয়াদিল্লীর কর্মকর্তারা এদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করে এবং সেই রাস্তাগুলোর পুন:নামকরণ করে ইন্ডিয়ার একাদশ প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের নামে। সপ্তাখানেক পরে শহরের কর্মচারীরা রাতের আধারে সবার অলক্ষে আওরঙ্গজেবের নাম স্ট্রিট সাইনগুলো থেকে মুছে দেয়। কিন্তু এটা জনমন থেকে আওরঙ্গজেবের নাম মুছে ফেলার বদলে এটি বরং তার নামকে কেবল আরো সামনেই নিয়ে আসে। মাত্র একমাস পরে, ২০১৫ এর অক্টোবরে শিভ সেনার একজন এমপি ক্যামেরায় “আওরঙ্গজেব কি আউলাদ” (আওরঙ্গজেবের বংশধর) বলে এক সিভিক অফিশিয়ালকে উদ্দেশ্য করে গালি দিতে ধরা পড়ে। এ ধরনের ভাষা মনে করিয়ে দেয় “বাবুর কি আউলাদ” (বাবুরের বংশধর) এর কথা, এই উক্তিটা ইন্ডিয়ান মুসলমানদের উদ্দেশ্যে বলা হতো, বিশেষত গত শতাব্দীর ১৯৮০ এর শেষের দিকে আর ১৯৯০ দশকের শুরুর দিকে, যখন অযোধ্যার বাবরি মসজিদ একদল উগ্র ডানপন্থি হিন্দুত্ববাদী ডাকাত দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। “
ইসলামী এবং ধর্মনিরপেক্ষ উভয় ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক সূত্রের সাহায্যে, এই প্রবন্ধটি আধুনিকতাবাদী এবং হিন্দুত্ববাদীদের দ্বারা তৈরি হওয়া বিভ্রান্তিকর বিবাদসমূহের তালিকা প্রস্তুত এবং খণ্ডন করবে। এর মাধ্যমে, এই মহান শাসকের সম্বন্ধে প্রচারিত গুজবসমূহের সত্যতা জানা যাবে সুলতান আওরঙ্গজেব আলমগীরের স্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদিত হবে।
বিতর্ক – ১ঃ
“সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ক্ষমতালোভী, তিনি ক্ষমতাদখলের এক বর্বর লড়াই শুরু করেছিলেন, অন্যায়ভাবে আটক এবং হত্যা করেছিলেন নিজের ভাই এবং সিংহাসনের প্রতিদ্বন্দ্বী —দারা শিকোহ কে।”
এটি একটি ভুল ধারনা। এই কথাটা তারাই ছড়ায় যাদের মধ্যে মডার্নিস্ট বা হিন্দুত্ববাদী পক্ষপাত আছে। তাদের কথা হলো সম্রাট আওরঙ্গজেবের নিজের ভাই দারা শিকোহের সাথে ক্ষমতা দখলের লড়াইয়ে অবতীর্ন হওয়ার একমাত্র কারন হলো ক্ষমতার প্রতি লোভ তথা মোঘল রাজসিংহাসন দখল করা।
এই দোষে অড্রি ট্রুশকে নিজেও দুষ্ট। তার বই Aurangzeb: The Life and Legacy of India’s Most Controversial King এ এই অতিসরলীকৃত ভ্রান্ত আখ্যানের দেখা পাওয়া যায়। যেখানে তিনি সুলতানকে এরকমভাবে চিত্রিত করেন যে তিনি ছিলেন “এক ভারতীয় রাজা যে রাজ্য, রাজনৈতিক শক্তি আর নিজস্ব বিচারের আদর্শ প্রতিষ্ঠার জন্য ক্ষুদার্ত ” (পাতা.২৩), “কর্তৃত্বলোভী” (পাতা.২৮) আর “রাজনৈতিক ক্ষমতালাভের জন্য ক্ষুদার্ত” (পাতা.৯০)। এর মাধ্যমে কেবল মুঘল সিংহাসনের জন্য রাজবংশীয় লড়াইয়ের মুঘল ইতিহাসের উপর আলোকপাত করা হয়, যা মঙ্গোলদের রীতি ছিল (তাঁরা যাদের বংশধর)। ট্রুশকে এবং অন্যান্য অনেক ঐতিহাসিক এই ব্যাপারে তাঁদের তিন প্রজন্ম ধরে বিস্তৃত গভীর আধ্যাত্মিক এবং ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বের কাহিনীকে উপেক্ষা করেন, যা ইসলামী সূত্রগুলো তুলে ধরে।
এই ঐতিহাসিক প্রসঙ্গে গভীর অনুসন্ধান চালালে বের হয়ে আসে যে, আওরঙ্গজেব এর তৎকালীন কর্মকাণ্ডের মূল কারন ছিলো ইসলামের খাঁটি বুঝ সমাজে সংরক্ষণ করার আকাঙ্ক্ষা।
তৎকালীন সময়ে দারা শিকোহ সক্রিয়ভাবে চেষ্টা করছিলো “দ্বীনে এলাহী” এর পুনর্জাগরণ আর প্রসার ঘটানোর। দ্বীনে এলাহী হলো তাঁদের পূর্বপুরুষ আকবরের প্রতিষ্ঠা করা একটা ধর্ম। সম্রাট আকবর ইসলাম ত্যাগ করেছিলো নিজের খিচুড়ি-মার্কা ভ্রান্ত ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। এই মতবাদটা “সুলহ-ই-কুল” (বিশ্বজনীন শান্তি) নামক আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েছিলো, এর মানে হলো “দুনিয়ার সব ধর্মই, সত্ত্বাগতভাবে সমান, শুধু পদ্ধতি ভিন্ন” এবং এমনকি ইসলাম অথবা শরীয়াহ আইনও অন্যান্য ধর্মীয় আচার থেকে সার্বভৌম থাকতে পারে না।[14] দ্বীনে-এলাহী ভারতবর্ষে ইসলামের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিলো। অনেক আলেম, যেমন নকশেবন্দী তরীকার মহান সুফি শাইখ আহমাদ সিরহিন্দি (রহ.), যিনি ছিলেন উমর ইবনে আল খাত্তাব (রা:) এর একজন বংশধর, নিরলস পরিশ্রম করেন দ্বীনে এলাহীর ভ্রান্তি প্রমান করতে। ফলে উনি “মুজাদ্দিদ আলফে সানী” উপাধীতে ভূষিত হন।
প্রাসঙ্গিক: আব্রাহামিক ধর্ম: এই ধর্মদ্রোহিতার ঐতিহাসিক নজির
জোসেফ ডাব্লিউ মেরি তার ‘মধ্যযুগীয় ইসলামী সভ্যতা: একটি বিশ্বকোষ’ বইয়ে (পাতাঃ১৯৫) অনেকগুলো প্রাথমিক সূত্র দিয়ে দারা শিকোর ভ্রান্ত, মিশ্রিত বিশ্বাসসমূহের প্রমান দেন:[15]
“নিজ প্রপিতামহ আকবরের পদাঙ্ক অনুসরণ করার নিরন্তর ইচ্ছা তাকে চালিত করে ভারতীয় দর্শনসমূহের সাথে মুখোমুখি হতে। ১৬৫৩ সালে সে কবিরপন্থী সাধু বাবা লাল দাসের সাথে দেখা করে এবং তাকে ‘সত্য’,’ধর্ম’, এবং ‘সমাজব্যাবস্থা’ নিয়ে প্রশ্ন করে। এই কথোপকথনটি পরবর্তীদের জন্য দারার সেক্রেটারী চন্দ্রভান ব্রাহ্মণ ফারসি, সংস্কৃত আর হিন্দাভী ভাষার মিশ্রনে লিখে রাখে৷
দারার সমন্বয়বাদের সবচেয়ে সুস্পষ্ট বর্ণনা এসেছিলো ১৬৫৫ সালে ” মাজমা আল বাহ রাইন” এই মাধ্যমে। কুরআনের ১৮:৬০ নং আয়াতের মাধ্যমে সে প্রমান করার চেষ্টা করে ভারতীয় ধর্মগুলো (সে বেদান্ত আর নাথ পথ বুঝিয়েছিলো) আর সুফিবাদ সত্ত্বাগতভাবে একই জিনিস। যদিও এটা একটা গড়পড়তা কাজ, কিন্তু এটার গুরুত্ব তার কোয়ালিটিতে নয় বরং লেখকের পরিচয়ে বহন করে… আওরঙ্গজেব ছিলেন তার সম্পূর্ণ বিপরীত, তিনি নকশেবন্দীদের সাথে মিশতেন আর অমুসলিমদের সাথে কঠোর ব্যবহার করতেন; যা ছিলো দারার সমন্বয়বাদী চিন্তাভাবনা আর বিশ্বজনীন শান্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ।”
মুফতি আব্দুল্লাহ মোল্লা (হাফি.) এই সমন্বয়বাদী বিশ্বাসের উৎস নিয়ে উনার নিজের আর্টিকেলে বিস্তারিত ব্যাখ্যা করেন :
“ষোড়শ শতাব্দীর শেষের দিকে (১৫৮২), মুঘল সম্রাট আকবর, নিজের একটা ধর্ম সৃষ্টি করে ফেলেন৷ যা ছিল মূলত জরাস্ত্রিয়ানিজম, জৈন, হিন্দু, বৌদ্ধ আর ক্যাথলিসিজম এর মিশ্রনে সৃষ্ট একটি ধর্ম। এই ধর্মের সদস্যদের আকবর নিজে বাছাই করেন, এবং এই ধর্মের কোনো ধর্মীয় বই বা ধর্মগুরু ছিলো না। আকবর “ইবাদত খানা” নির্মান করেন যেখানে সব ধর্মের ধর্মগুরুরা আমন্ত্রিত ছিলো।
এবং এই ক্ষেত্রেও, ইসলামের আলেমগন এই ভ্রান্তি খন্ডন করতে তৎপর হন। শাইখ আহমাদ সিরহিন্দি রাহিমাহুল্লাহ এই ফিৎনার অপসারণ করতে ব্যাপক কাজ করেন। খাঁটি ইসলামের সংরক্ষনে তাঁর করা নিরলস পরিশ্রমের জন্য পরবর্তীতে তিনি মুজাদ্দিদ আলফে সানী নামে পরিচিত হন।
আওরঙ্গজেবের আধ্যাত্মিক সিলসিলাই যে দারাশিকোর সাথে বিবাদের মূল কারন, এ ব্যাপারটা বিশ্লেষণ অথবা অন্তত কোনো মন্তব্য করতেও টুশকে ব্যর্থ। এটা আল্লাহরই কুদরত যে আওরঙ্গজেব বেড়ে উঠেছিলেন আকবরের ভ্রান্ত ধর্মের প্রধান শত্রুর বংশধরদের হাতেই। তারা ছিলেন শাইখ আহমাদ সিরহিন্দি (রহ.) এর পুত্র মুহাম্মাদ মাসুম আর নাতি সাইফ আল দ্বীন ইবনে মুহাম্মাদ মাসুম ইবনে আহমাদ সিরহিন্দি। মাধ্যমিক সূত্রসমূহ যেমন জোসেফ ডাব্লিউ. মেরির (পূর্বে উল্লেখিত) বইটিতেই তিনি প্রমান করেন যে আওরঙ্গজেব ছিলেন একজন নকশেবন্দী তরীকার সুফি। প্রাথমিক সূত্র সমূহ যেমন মাকতুবাত মাসুমি (মুহাম্মাদ মাসুম কর্তৃক সংকলিত সম্রাট আওরঙ্গজেবের সাথে আদান প্রদান হওয়া অনেক গুলো পত্রের সংকলন) এর মাধ্যমে এই ব্যাপারটি সম্পর্কে দৃঢ়ভাবে নিশ্চিত হওয়া যায়। এই চিঠিগুলো প্রমান করে যে, সুলতান ছিলেন শাইখ আহমাদ সিরহিন্দির একজন শিষ্য, তাঁর ছেলের ও নাতির কাছে শিক্ষালাভের মাধ্যমে; আরো প্রমানিত হয় তিনি বেড়ে উঠেছিলেন কুরআন এবং সুন্নাহের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও জ্ঞান নিয়ে।
কিন্তু এর ঠিক উল্টো ব্যাপার দেখা যায় দারা শিকোর ক্ষেত্রে। নিজের প্রপিতামহের ভ্রান্ত বিশ্বাস “দ্বীনে এলাহী”কে জিন্দা করতে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলো। আর আওরঙ্গজেব যিনি কিনা ইসলাম ও রাসুল ﷺ এর সুন্নত রক্ষায় বদ্ধপরিকর ছিলেন, তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেন নি যে তার এই ভাই শাসক বনে যাবে।
এ থেকেই বোঝা যায় সম্রাট আওরঙ্গজেব ক্ষমতার লোভে নয় বরং ইসলামকে এ অঞ্চলে জিন্দা রাখতে তখনকার সময়ে মারাত্মক হুমকি হয়ে উঠা “দ্বীনে এলাহী” রুখতেই দারা শিকোর সাথে যুদ্ধে জড়িয়েছিলেন। এটা অতি জরুরি ছিলো। কারন ইতোমধ্যেই সম্রাট আওরঙ্গজেবের পিতা সম্রাট শাহজাহান জনসমক্ষে দারা শিকোকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা দিয়ে ফেলেছিলেন।
ঠিক যে ধর্মতাত্ত্বিক বিবাদ ঘটেছিলো সম্রাট আকবর এবং মুজাদ্দিদ আলফে সানী (রহ.) এর মধ্যে, তার শেষ ঘটেছিলো তাদের আধ্যাত্মিক উত্তরসূরীদের মাধ্যমে, যারা হলেন দারা শিকোহ আর বাদশাহ আলমগীর। এই যুদ্ধ শেষে দ্বীনে এলাহীর কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়। এই বাতিল মতবাদ আর কখনোই পুনর্জাগরিত হয় নি, স্রেফ মুঘল ইতিহাসেই এর জায়গা হয়। যুদ্ধে আওরঙ্গজেব বিজয়ী হন এবং শরীয়াহ অনুসারে দারা শিকোর মৃত্যুদণ্ড কার্যকর করে ইসলামের অখন্ডতা রক্ষা করার দায়িত্ব সম্পন্ন করেন।
এই যুদ্ধের দীর্ঘস্থায়ী ছাপকে আধুনিক দিনের রাজনীতিতেও উড়িয়ে দেওয়া যায় না। এখনো দারা শিকোর সাথে সম্রাটের তুলনা করা হয় এমনভাবে যে একজন ছিলেন “চরম মুক্তমনা ও সমন্বয়বাদী” আরেকজন “মারাত্মক হিংসুক”। এই কথার রেশ ধরে অনেকে পরামর্শ দেয় যে দিল্লীর আওরঙ্গজেব রোডের নাম পালটে যেনো দারা শিকো রোড করে ফেলা হয়। ভারতের রাজনীতির এখন এমন এক হাল হয়েছে যে কেউ কেউ বলা শুরু করেছে এই যুদ্ধে দারা শিকো জিতলে ১৯৪৭ এর ভারত ভাগ এড়ানো যেতো। এসব ভিত্তিহীন দাবী দেখিয়ে দেয় যে, সুলতানকে নিয়ে বর্ণনা করা এসব মিথ্যা ইতিহাস কিভাবে ইসলামোফোবিয়াকে উস্কে দেয়।
প্রাসঙ্গিক: হিন্দুধর্ম দ্বারা প্রতিপালিত তীব্র ঘৃণা।
বিতর্ক – ২ঃ
“সুলতান ছিলেন একজন অত্যাচারী হিন্দু-বিদ্বেষী।”
ভারতে এই বয়ান এখন অনেক জনপ্রিয় হয়ে উঠলেও এই স্পর্শকাতর দাবীর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
এটা সুলিখিত যে আওরঙ্গজেব তার রাজত্বকালে হিন্দু জনগন থেকে ব্যাপক সমর্থন লাভ করেছিলেন। ঐতিহাসিক মোহাম্মদ আতহার আলী নিজের গবেষণামূলক বই ‘আওরঙ্গজেবের অধীনে মুঘল আভিজাত্য’ (পাতা.৯৬) এ স্পষ্টভাবে আওরঙ্গজেব ও দারাশিকোর সিংহাসনলাভের যুদ্ধে হিন্দুদের থেকে আসা সমর্থনের সংখ্যাগত তুলনা করেছেন:[16]
“দেখা যায় যে তদূর্ধ্ব ১২৪ জন মনসবদার [সম্ভ্রান্তদের] মধ্যে [nobles] যারা আওরঙ্গজেবকে সমর্থন করেছিলেন, তাদের মধ্যে 20 জন তুরানী, 27 জন ইরানি, 23 আফগান, 33 জন অন্যান্য মুসলিম, 9 জন রাজপুত, 10 জন মারাঠা এবং 2 জন হিন্দু ছিলেন। দারা শিকোহের ৮৭ জন সমর্থকের মধ্যে মানসব ছিল ১৬ জন তুরানি, ২৩ জন ইরানি, একজন আফগান, ২৩ জন অন্যান্য মুসলিম, ২২ জন রাজপুত এবং ২ জন মারাঠা”
সংক্ষেপে, আওরঙ্গজেব এবং দারা শিকোহ উভয়েই হিন্দু অভিযাতদের থেকে প্রায় সমান জনসমর্থন লাভ করেছিলেন। আওরঙ্গজেব ২১ জনের সমর্থন জোগাড় করেছিলেন আর দারা শিকো লাভ করেছিলেন ২৪ জনের। এই সামান্য ব্যবধান এটাই প্রমান করে যে, আওরঙ্গজেব এবং দারা শিকোহ উভয়েরই হিন্দু অভিযাতদের থেকে জনসমর্থন ছিল। অনেক মুঘল অভিজাত, হিন্দু এবং অনান্যরা, আওরঙ্গজেবকে সিংহাসনের জন্য একটি বুদ্ধিমান পছন্দ হিসাবে দেখেন।
ট্রুশকের বইয়ের ৫২ নাম্বার পেইজে আওরঙ্গজেবের হিন্দুদের সম্পর্কে মনোভাবের বিষয়ে জানা যায়। মোঘল প্রশাসনের মধ্যে হিন্দুদের সংখ্যার দ্রুত বৃদ্ধি থেকে এ বিষয়ে ধারণা লাভ করা যায়। এখানে বলা হয়েছেঃ
“উদাহরণস্বরূপ আকবরের আমলে মুঘল অভিযাতদের মধ্যে হিন্দু ছিলো মোট ২২.৫ শতাংশ। এই সংখ্যাটা শাহজাহানের রাজত্বে এবং আওরঙ্গজেবের শাসনের প্রথম ২১ বছরে (১৬৫৮-৭৯) কখনোই তেমন কমেনি। কিন্তু ১৬৭৯ থেকে ১৭০৭ পর্যন্ত আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের এলিট সমাজে হিন্দুদের অংশগ্রহণ ৫০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করেন।মুঘল অভিযাতদের ৩১.৬ শতাংশে পরিণত হয় হিন্দুরা।”
এখানে আওরঙ্গজেব তার চেয়ে অনেক বেশি “সহনশীল” শাসক আকবরকেও ছাড়িয়ে গেছেন। যেখানে আকবর তার সমন্বয়বাদের জন্য বিখ্যাত।
সবশেষে বলতে গেলে, হিন্দু কর্মকর্তাদের সাথে তাঁর সরকারের সম্পর্ক নিয়ে গভীর পর্যবেক্ষণ করলে প্রচলিত মতের ভিন্ন ছবিই ভেসে উঠে। রাজা রঘুনাথের কাহিনীটাই দেখা যাক, যিনি ছিলেন সম্রাটের অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাজকর্মচারী। রঘুনাথের রাজকোষ সামলানোর কথা তো বিখ্যাত। নিজের পজিশনের চেয়ে কোর্টে তাঁর প্রভাব এতোটাই বেশি ছিলো যে ফ্রেঞ্চ পরিব্রাজক বেরনিয়ের তাকে সাম্রাজ্যের উজির হিসাবে উল্লেখ করেন।[17]
এমনকি বৃদ্ধ রঘুনাথের মৃত্যুর চার দশক পরেও আওরঙ্গজেব তাঁকে মনে রেখেছিলেন। রঘুনাথের দেয়া সুন্দরভাবে রাজ্য পরিচালনার ক্ষেত্রে বিচক্ষণ পরামর্শগুলো তিনি গুরুত্বের সাথে অন্যান্য প্রশাসককে পাঠানো চিঠিতে উল্লেখ করতেন। রঘুনাথ তখনও সম্রাটের মনে জায়গা দখল করে ছিলেন, শুধু অর্থ বিষয়ক কারনে নয় বরং মোঘল সাম্রাজ্যের প্রতিটি রাষ্ট্রীয় আর বিচার বিভাগীয় বিষয়ের ক্ষেত্রেও।[18]
বিতর্ক – ৩ঃ
“তিনি ছিলেন হাজার হাজার হিন্দু মন্দিরের ধ্বংসকারী।”
সংখ্যাগত সত্যতা
যদিও তারা বলে যে এই সংখ্যা হাজারের ঘরে, এই বিষয়ের শীর্ষস্থানীয় পণ্ডিত রিচার্ড এম. ইটন জানান যে আওরঙ্গজেবের সময়ে ধ্বংস হওয়া মন্দিরের সংখ্যাটা বড়জোর এক ডজনের চেয়ে কিছুটা বেশি। ২০১৫ সালের এই আর্টিকেলটিতে তিনি হিন্দুত্ববাদীদের এই সংখ্যাটা অস্বাভাবিক বাড়িয়ে বলা সম্পর্কে বিশদভাবে জানান)। এবং এর মধ্যে কমসংখ্যকের সাথেই সুলতান সরাসরি জড়িত ছিলেন।[19]
হ্যা, কমসংখ্যক কিছু মন্দির ধ্বংস হয়েছিলো, সেসব প্রসঙ্গের কারনসমূহের উপর নিচে আলোকপাত করা হয়েছে। কিন্তু মোঘল সাম্রাজ্যের আইনকানুন এটাই প্রমান করে যে, এসব মন্দিরের ধ্বংস হওয়ার ঘটনা ছিলো সাধারণ নিয়মের বহির্ভূত। রিচার্ড এম. ইটন এ বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন তার ‘মন্দির অপবিত্রকরণ এবং ইন্দো-মুসলিম রাষ্ট্র‘ নামক প্রবন্ধে; (জার্নাল অফ ইসলামিক স্টাডিজ, সেপ্টেম্বর ২০০০, ভলিউম ১১, নং ৩, সেপ্টেম্বর ২০০০, পৃ.৩০৫):
“এই অপবাদগুলো আওরঙ্গজেবের শাসনামল (১৬৫৮-১৭০৭) সম্পর্কে নিয়মিত ছড়ানো হয়, অথচ ১৬৫৯ সালে বেনারসের প্রশাসকের উদ্দেশ্যে তাঁর নিজের লেখা পত্রে জানা যায় যে সেখানকার মন্দিরগুলো সাম্রাজ্যের সুরক্ষার আওতায় আছে। সেই পত্রে দেখা যায়:
অদ্য আদালতে আসা তথ্যসমূহ থেকে জানা যায় বেনারস আর তার আশপাশের এলাকায় কিছু লোক স্রেফ হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে সেখানকার স্থানীয় হিন্দু ও প্রাচীন মন্দির রক্ষাকারী ব্রাহ্মণদের হয়রানী করেছে। সেখানকার স্থানীয় হিন্দু ব্রাহ্মণদের প্রাচীন মন্দির রক্ষার দায়িত্ব থেকে সরাতে চায়। অতএব, এই আদেশ পাওয়ার পরে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, কেউ যাতে অবৈধভাবে সেখানকার ব্রাহ্মণ এবং অন্যান্য হিন্দুদের হয়রানি না করে, যাতে তারা তাদের নিজ স্থানে থাকতে পারে আর সাম্রাজ্যের প্রসিদ্ধির জন্য প্রার্থনা করতে পারে।
নিজের বক্তব্যের সমর্থনে সম্রাট আরো বলেন ‘পবিত্র আইন (শরীয়াহ) থেকেও এটাই জানা যায় যে প্রাচীন মন্দিরগুলো ধ্বংস করা যাবে না।’ এভাবে আওরঙ্গজেব নিজের তত্ত্ব ও শাসনব্যবস্থাকে পূর্ববর্তি ইন্দো মুসলিম শাসনের কাতারে নিয়ে যান।”
আওরঙ্গজেবের নিজের সংকলিত ইসলামিক আইনের বই ফাতওয়া-এ-আলমগীরী, যা মুঘল সাম্রাজ্যের আইন হিসাবে ব্যাবহৃত হয়েছিলো, হিন্দুদের নির্দিষ্ট সংরক্ষিত অধিকারসম্পন্ন জিম্মি হিসাবে চিহ্নিত করে। এর মধ্যে আছে জিম্মিদের প্রার্থনা করার স্থান মন্দিরের সুরক্ষা, ভূমিদান এবং এ বাবদ ব্রাহ্মণদের জন্য বরাদ্দ করা হয় নির্দিষ্ট ভাতা। এই ঐতিহ্য অষ্টম শতাব্দী থেকেই অনেক ইন্দো-মুসলিম শাসকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলো।
কমবেশি এক ডজন ঘটনা ব্যাতিত, হাজার হাজার হিন্দু ও জৈন মন্দির সুলতানের শাসনামলের শেষ পর্যন্ত মোঘল সাম্রাজ্যের ভিতরেই টিকে ছিলো। বাদশাহ আলমগীর যতটা মন্দির ধ্বংস করেছিলেন তার চেয়ে বিশাল সংখ্যক বেশি মন্দির রক্ষা করেছিলেন। এটার রাজনৈতিক গুরুত্বও আছে, তবে এসব মন্দির ধ্বংস করার উদ্দেশ্য মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি ছিলো না।
প্রাসঙ্গিকঃ ভারত: মুসলিম বিরোধী নিপীড়নের মধ্যে ইসলামী পুনর্জাগরণ।
যেসব কারনে আওরঙ্গজেব কিছুসংখ্যক মন্দির ধ্বংস করেছিলেন
১. মন্দিরগুলো রাজনৈতিক কেন্দ্র এবং বিদ্রোহের সূচনাস্থল ছিলো ঃ
প্রাক-আধুনিক ভারতে, মন্দিরগুলি কেবল উপাসনার স্থান ছিল না। এগুলো রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রও ছিল। হিন্দু মূর্তিগুলিকে ঐশ্বরিক বৈধতার প্রতীক হিসাবে দেখা হত। এবং যদি কোনও নির্দিষ্ট মন্দির রাজ্যের শত্রুদের সাথে কোনোভাবে যুক্ত হয়ে পড়তো, তবে স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক বিদ্রোহকে উস্কে দিতে পারতো।
এমনকি অনেক হিন্দু রাজারাও এর কারণে মন্দিরগুলিকে রাজনৈতিক কারনে ধ্বংসের বৈধ লক্ষ্য হিসাবেই দেখতো। সপ্তম শতাব্দীতে, হিন্দু রাজারা প্রায়ই একে অপরের মন্দির থেকে বিষ্ণু এবং গণেশের মতো বিভিন্ন হিন্দু দেবতার মূর্তি লুট ও ধ্বংস করতেন। কিছু হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত কিছু সংস্কৃত কবিতা এই ধরনের কাজগুলিকে সম্মান ও স্মরণ করার জন্য রচিত হতো। তারা তাদের ক্রিয়াকলাপকে ধর্মীয় ও নৈতিক ভাবে ন্যায়সঙ্গত হিসেবে দেখতো।[20]
সুতরাং, আওরঙ্গজেব যে ডজন খানেকের কম মন্দির ধ্বংস করেছিলেন তা ছিল হিন্দু নিপীড়নের প্রকাশের কাজ নয় বরং বিদ্রোহ দমন করার এবং যারা মুঘল কর্তৃত্বকে ক্ষুন্ন করতে চেয়েছিলো তাদের থামাতে।
২. যে মন্দিরগুলো ধ্বংস করা হয়েছিলো সেগুলো বিদ্রোহ ও রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত ছিলো-
বিদ্রোহ এবং রাজনৈতিক অশান্তির কেন্দ্রে পরিণত হওয়ার কারনে আওরঙ্গজেব কিছু মন্দির ধ্বংস করেছিলেন। নিচে এর দুইটা উদাহরণ আমরা দেখাবো।
একটা ঘটনা হলো ১৬৬৯ সালে বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস করা। এ ব্যাপারে সাধারণ বয়ানে বলা হয় এটা ছিলো একটা হিন্দুবিদ্বেষ বশবর্তী হয়ে করা কাজ। কাজ। কিন্তু ঐতিহাসিক বিভিন্ন সূত্রে জানা যায় এই মন্দিরটি সেসময় (১৬৬৬) রাজনৈতিক অস্থিরতার এক কেন্দ্রে পরিণত হয়েছিলো। সেসময় জয় সিং (মন্দিরটির নির্মাতার বংশধর) এবং বেনারসের আরো অন্যান্য কিছু ভূস্বামী শিবাজীকে (রাষ্ট্রের এক শত্রু যে তখন কারাবাসে ছিলো) মুঘলদের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করে।[21] এই মন্দিরের মাধ্যমে যোগাযোগ রক্ষাকারী ভূস্বামীদের মধ্যে ১৬৬৯ সালে একটা পুরোপুরি বিদ্রোহের সূচনা হয়, যার সর্বশেষ পরিণতিতে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়।[22][23]
এরকমই আরেকটি ঘটনা, জমিদার গোকূলের নেতৃত্বে সংগঠিত জাট বিদ্রোহ (১৬৬৯-১৬৭০), যার ফলে অনেক মুঘল সেনার মৃত্যু ঘটে।[24] এই বিদ্রোহের ফলে এক দীর্ঘ মেয়াদী ক্ষতি হয়, এমনকি কৃষকসম্প্রদায়ও এতে জড়িয়ে পড়ে। ফলে একজন গুরুত্বপূর্ণ মোঘল কমান্ডার আব্দ আল নবি খান ইন্তেকাল করেন। তিনি অনেক মসজিদের পৃষ্ঠপোষক ছিলেন। এই বিদ্রোহের প্রভাবে মথুরার কেশব দেব মন্দির ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়। এই মন্দিরটার এককালে রক্ষনাবেক্ষক ছিলো দারা শিকোহ, এবং সম্ভবত এখান থেকে শিবাজীর পলায়নেও সহায়তা পৌছেছিলো। এই মন্দিরটা অনেক রাজনৈতিক অস্থিরতার কারনও ছিলো।[25]
৩. আওরঙ্গজেব কিছু মন্দিরকে ভুল শিক্ষা বন্ধ করা ও সেখানকার মানুষদের এ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ধ্বংস করেছিলেন।
আওরঙ্গজেব এ বিষয়ে জানতে পেরেছিলেন যে কিছু অভিজাত ব্রাহ্মণ হিন্দু ছাত্রদের নিজেদের ধর্ম বিষয়ে ধোঁকা দিচ্ছিলো৷ এবং আরো উদ্বেগের বিষয় ছিলো অনেক মুসলিমও এই মূর্খদের শিকারে পরিণত হচ্ছিলো। নিচের লেখাটা রিচার্ড এম. ইটনের বই থেকে তুলে দেয়া হলো ‘মন্দির অপবিত্রকরণ এবং ইন্দো-মুসলিম রাজ্য’ (পৃষ্ঠা ৩০৮-৩০৯):
“৮ এপ্রিল, ১৬৬৯ তারিখে, আওরঙ্গজেবের আদালত অবগত হয় যে থাট্টা, মুলতান এবং বিশেষ করে বেনারসে,ব্রাহ্মণরা ‘প্রতিষ্ঠিত বিদ্যালয়ে’ (মাদারিস-ই মুকাররার) মিথ্যা বই (কুতুব-ই বাতিলা) পড়াচ্ছিলো। এবং হিন্দু, মুসলিম উভয় প্রকার ছাত্ররা এই ‘বিপথগামী গোষ্ঠী’ দ্বারা শেখানো ‘অশুভ বিজ্ঞান’ অধ্যয়নের জন্য অনেক দূরত্ব অতিক্রম তাদের নিকট যাচ্ছিলো।. আমরা জানি না এখানে কী ধরণের শিক্ষা, বা মিথ্যা বই এখানে জড়িত ছিল, বা কেন মুসলমান এবং হিন্দু উভয়ই এসবে আকৃষ্ট হচ্ছিলো, যদিও এগুলি কৌতূহল-উদ্দীপক প্রশ্ন৷ তবে যা স্পষ্ট তা হল আদালত অত্যন্ত উদ্বিগ্ন ছিলো, সাম্রাজ্যের মধ্যে শিক্ষার এই নির্দিষ্ট ‘মোড’ বা ‘পদ্ধতি’র (তাওর-ই দরস-ও-তাদ্রিস) প্রভাব দমন করার ব্যাপারে। কিন্তু তা যখন করা সম্ভব হয় নি তখন এই নির্দিষ্ট ধরনের শিক্ষাব্যবস্থা যেসব মন্দিরে চর্চিত হচ্ছে, তা খুজে বের করে ধ্বংস করার সাধারণ নির্দেশ দেয়া হয়।”
প্রাসঙ্গিক: হিন্দু ধর্মে ফাল্লুস পূজা: হিন্দুরা কীভাবে সর্বত্র শিবলিঙ্গ দেখে।
তথ্যসূত্র
- Sarkar, Jadunath (1912). History of Aurangzib Vol. i (PDF) Calcutta: M.C. Sarkar & Sons
- Shaykh ‘Ali al-Tantawi, Rijal min al-Tarikh (p. 237-277)
- Fisher, M., The Mughal Empire. Oxford Research Encyclopedia of Asian History. Retrieved 18 Jan. 2023, from: https://oxfordre.com/asianhistory/view/10.1093/acrefore/9780190277727.001.0001/acrefore-9780190277727-e-357.
- John Richards, The Mughal Empire (Cambridge, 1993), p.1
- Alan Guenther, “Hanafi fiqh in Mughal India,” in India’s Islamic Traditions, ed. Richard M. Eaton (New Delhi, 2003), p.209–30
- Haroon, Asif (2004). Muhammad Bin Qasim to General Pervez Musharraf: Triumphs, Tribulations. Lahore: Sang-e-Meel. p.70. ISBN 978-969-35-1624-1.
- Chandra, Mughal Religious Policies, p.170–89
- ‘Abd al-Hayy al-Hasani al-Nadwi, Al-I’lam bi man fi Tarikh al-Hind min al-A’lam
- Tarikh al-Muslimin fi Shibh al-Qarat al-Hindiyyah by Dr. Ahmad Mahmud al-Sadati (p.286-288)
- Saqi Mustaid Khan, Maasir-i Alamgiri, trans. Sarkar, 317–18
- Sewed prayer caps: Careri, Indian Travels, p.237.
- Khan Bahadur Sheikh Sir Abdul Qadir. “THE CULTURAL INFLUENCES OF ISLAM IN INDIA.” Journal of the Royal Society of Arts, vol.84, no. 4338, 1936, pp.228–41. JSTOR, http://www.jstor.org/stable/41360651. Accessed 18 Jan. 2023.
- Truschke, A. (2017). Aurangzeb: The Life and Legacy of India’s Most Controversial King. Stanford, California: Stanford University Press.
- Roy, H. (2020). Indian Political Thought: themes and thinkers. Pearson. p.130. ISBN 978-93-325-8733-5
- Meri, J. W., & Bacharach, J. L. (Eds.). (2005). Medieval Islamic Civilization: An Encyclopedia. Routledge. ISBN 0-415-96690-6. pp.195-196.
- M. Athar Ali, The Mughal Nobility Under Aurangzeb (Delhi, 1997), p.96
- Bernier, F. (1996). Travels in the Mogul Empire, AD 1656-1668. pp.391.
- Ruqaat-i Alamgiri, Persian Kanpur ed., pp.20–21; p.44
- Eaton, R. M. (2000). Temple desecration and Indo-Muslim states. Journal of Islamic Studies, 11(3), 283-319, doi:10.1093/jis/11.3.283
- Davis, Lives of Indian Images, p.51–85
- Surendra Sinha, Subah of Allahabad (Delhi, 1974), pp.65–68
- Rosalind O’Hanlon, “Letters Home,” MAS 44, no. 2 (2010): pp.234–35
- Asher, Architecture of Mughal India, p.278.
- Asher, Architecture of Mughal India, p.254; pp.259–60
- Sri Ram Sharma, The Religious Policy of the Mughal Emperors (Delhi, 1988), 63.
RELATED: The Kurds and Their Historical Contributions to Islam

