কুরআনের মাধ্যমে ব্যথা, হতাশা ও দুঃখ থেকে আরোগ্য।

    Date:

    Share post:

    জীবনের একটা পর্যায়ে কুরআন শ্রবণ ছাড়া কোন কিছুই আমাকে আমার বেদনা থেকে রেহাই দিত না।

    সুরাহ ইউনুসের এই তিলওয়াত আমি এবারই প্রথম করছিনা, কিন্তু প্রতিবারই এটাকে অপার্থিব মনে হয়। এটা আমাকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। আমাকে দুঃখ এবং ক্লেশ সহ্য করার প্রেরণা যোগায়।

    আমার এইসকল অভিজ্ঞতার কারণে আমি তাদের জন্য নিখাদ দুঃখবোধ করি যারা জীবনে চলার পথে কুরআনকে সাথী হিসেবে গ্রহণ করে না। আমাদের শারীরিক ও আত্মিক আরোগ্যের জন্য আল্লাহ’র তরফ থেকে নাজিল হওয়া এই অলৌকিক কিতাবের অসংখ্য গুনাগুণ প্রতিনিয়ত আমাদের জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

    এই লেখায় আমি হতাশা এবং উদ্বেগ থেকে মুক্তির খুবই এক কার্যকর পন্থা আলোচনা করার আশা রাখি। এটা এমন একটা পদ্ধতি যা আমি ব্যাক্তিগতভাবে অবলম্বন করি যখনই আমি আশাহীনতার বেড়াজালে আটকিয়ে যাই।

    সংক্ষেপে বলতে গেলে, আপনাকে প্রতিদিনই পবিত্র কুরআনের সাথে কমপক্ষে এক ঘণ্টা সময় অতিবাহিত করতে হবে। কুরআন শ্রবণ দিয়ে শুরু করুন, তারপর নিজে নিজে তেলওয়াত করুন, তাফসীর অধ্যয়ন এবং কুরআন মুখস্ত করুন।

    পরবর্তী লেখাতে আরও কিছু ব্যাবহারিক পদ্ধতি আলোচনার আশা রাখি, যাইহোক, এই লেখাতে আমি কুরআন ভিত্তিক “Talk Therapy” নিয়ে আলোচনা করতে চাই যা সকলের জন্য সহজে ব্যবহার্য। এই ধাপগুলো সকল সমস্যার আশু সমাধান নয় বরং পবিত্র কুরআনের সাথে আপনার জীবনভর সম্পর্ক স্থাপনের দিকে এক নিজস্ব যাত্রা।

    Table of Contents

    পবিত্র কুরআন কিভাবে হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে ?

    সুক্ষভাবে দেখলে হতাশা আসলে আশাহীনতার সাথে সম্পর্কিত। সত্যি কথা বলতে দুঃখ বেদনা আসলে বড় কোন বিষয় না যদি তার থেকে দ্রুততম সময়ে ফিরে আসা যায়।

    পবিত্র কুরআন তিন ধাপে আশাহীনতাকে কাটিয়ে উঠতে সাহায্য করে:

    1. ১. বেদনার পুনঃসংজ্ঞায়ন।
    2. ২. ধৈর্যের মাধ্যমে বেদনা উপশম।
    3. ৩. কার্যকর সমাধান প্রয়োগের মাধ্যমে বেদনা কাটিয়ে উঠা।

    মাঝে মাঝে যেকোন সমস্যাকে সমাধানের একমাত্র পথ একে রহমত হিসেবে দেখা। “Talk Therapy” একই ধরণের দৃষ্টিভঙ্গি ব্যবহার করে থাকে কিন্তু এর কার্যকারিতা মূলত নির্ভরকরে থেরাপিস্টের ধর্মনিষ্ঠতা এবং জীবনদর্শনের উপর।

    সাধারণভাবে মানুষের সাথে কথা বলার নেতিবাচক দিকটি হচ্ছে তারা উপযুক্ত সময়ের আগেই চায় যে তাদের নিজস্ব অভিজ্ঞতা আরেকজনের জীবনদর্শনে ফুটে উঠুক।

    আমরা “রোগী” হিসেবে এটা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না যে কি আমাদের ব্যাথিত করবে,কখন আমাদের ব্যাথিত করবে, আঘাত কতটুকু গভীর হবে অথবা আমাদের আরোগ্যলাভ করতে কত সময় লাগবে। সবসময়ই অভিজ্ঞতার বিভিন্ন পর্যায় থাকে যা সম্মন্ধে আল্লাহ ছাড়া কেউ জানেন না, যা হতে পারে শৈশবে ঘটে যাওয়া কোন ঘটনা অথবা এমন কোন ব্যাপার যা নিয়ে কথা বলতে আমরা বিব্রতবোধ করি।

    অন্যদিকে পবিত্র কুরআন আমাদের আল্লাহ’র দেওয়া আরোগ্যদায়ী বানীতে প্রবেশাধিকার দেয় যা কালোত্তীর্ণ চিকিৎসা পদ্ধতি। পাঠকের মনোজগতে স্থিতি আনার মধ্য দিয়ে কুরআন ব্যাখ্যা করে কেন বিপদাপদ ও কষ্ট আসে এবং ধৈর্য ও অধ্যবসায়কে উৎসাহিত করে।

    আশাহীনতার ব্যাপারে ইসলামের এক চমৎকার দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেকক্ষেত্রে আল্লাহ আমাদের দেখিয়েছেন যে, যা ঘটে থাকে তা ভালোর জন্যই, যেমন নবী হযরত ইউসুফ (আঃ) এর পিতার অনুরোধে তাকে (ইউসুফ (আঃ)) খুঁজে বের করার ব্যাপারে তার ভাইদের শেষ চেষ্টা।

    একইভাবে আবু সালামাহ(রাঃ) এর মৃত্যু আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে যে স্বামী/স্ত্রী’র মৃত্যুর পর পুনঃবিবাহ কষ্ট থেকে মুক্ত হওয়ার সম্ভাব্য সমাধান। তাঁর বিধবা স্ত্রী উম্মু সালামাহ (রাঃ) কখনও তাঁর থেকে উত্তম স্বামী পাওয়ার চিন্তা করতেই পারেননি কিন্তু পরিশেষে তিনি আল্লাহ’র সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে স্বামী হিসেবে লাভ করেন।

    উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত যে তিনি মহানবী (সাঃ) কে বলতে শুনেছেনঃ

    কোন মুসলিম যদি বিপদে পতিত হয় তবে সে যেন বলে যা আল্লাহ বলতে আদেশ করেছেন “নিশ্চয় আমরা আল্লাহ’র জন্য এবং তাঁর নিকটেই আমাদের ফিরে যেতে হবে। হে আল্লাহ আমাকে আমার দুর্ভাগ্যের জন্য পুরস্কৃত করুন এবং ভাল কিছু দিয়ে তা পূরণ করে দিন।“

    তিনি (উম্মু সালামাহ) বলেনঃ যখন আবু সালামাহ ইন্তেকাল করলেন, আমি বললাম “মুসলিমদের মধ্যে আবু সালামাহ’র থেকে উত্তম কে আছে যার পরিবার সর্ব প্রথম মহানবী(সাঃ) এর কাছে হিজরত করেছিল?” অতঃপর আমি এই দোয়া পাঠ করলাম এবং আল্লাহ আমাকে মহানবি(সাঃ) কে দিয়ে ক্ষতিপূরণ দিলেন। (সহীহ মুসলিম)

    ইসলামী পাঠ্যের মূলবক্তব্য হচ্ছে কষ্টকে শুধু ধৈর্য সহকারে আলিঙ্গন করাই নয় বরং জীবনকে এর আলোকে আরও পরিপূর্ণভাবে গড়ে তোলা।

    সম্পর্কিত: বিচ্ছিন্নতা এবং মানসিক স্বাস্থ্য। লকডাউন এবং আধ্যাত্মিক তৃষ্ণা।

    হতাশা কি মুসলিমদের স্পর্শ করে না?

    এই কথাটা অনেকটা এটা বলার মত যে মুসলিমরা ক্যান্সার থেকে মুক্ত। সমস্যা হচ্ছে কিছু মুসলিম এটা মেনে নিতেই পারে না যে তারাও হতাশা, দারিদ্র, অসুস্থতা এবং পরাজয়ের সম্মুখীন হবে যদি তারা সেই সকল পথ অনুসরণ করে যে পথগুলো এইদিকে নিয়ে যায়।

    হালাল খাবার খাওয়া এবং রোযা রাখা আমাদের টিউমার হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়, তারপরেও যদি আমাদের নিজেদের অজান্তে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান জমা হয় তাহলে আমরা মুসলিম হই বা না হই আমাদের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

    “নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতিরক্ষা করেন, যারা ঈমান এনেছে।[against evil] জেনে রেখ, আল্লাহ কোন বিশ্বাসঘাতক,[of faith] অকৃতজ্ঞক পছন্দ করেন না।[unbelieving] (সুরা আল-হাজ্জ, আয়াতঃ ৩৮)

    কুরআনের এই আয়াতে আল্লাহ বিশ্বাসীদের রক্ষার ওয়াদা করেছেন। এর ব্যাখায় বিজ্ঞ ইমাম যেমন ইবনে ক্কাইয়ুম (রহঃ) বলেছেন আল্লাহ’র এই রক্ষার মাত্রাটা নির্ভর করে ব্যক্তির বিশ্বাস কতোটা শক্তিশালী।

    অর্থাৎ আমাদের লক্ষ্য কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা না করে বরং কষ্টের সঠিক ব্যবস্থাপনার দিকে জোর দেওয়া।

    ক্যান্সারের মতই হতাশাও আনুপাতিকহারে বেড়ে চলেছে যেটা আসলে আধুনিক জীবনব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। আমরা শারীরিক ও মানসিক মিথস্ক্রিয়ার থেকে বরং একাকীত্বে অনেক বেশী অভ্যস্ত হয়ে গেছি যা আমাদেরকে একাকী নিজস্ব চিন্তার মাঝে আবদ্ধ করে ফেলেছে। একাকী নিজের চিন্তার জগতে আমাদের মধ্যে সন্দেহ, আশাহীনতা এবং আত্মসমালোচনা দানা বেঁধে উঠেছে। এটা এক ব্যক্তিগত লড়াই এবং খুব কম মানুষই এই পরিস্থিতিতে সঠিক মানুষের কাছে সঠিক পথনির্দেশের জন্য যায়।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপারটি হচ্ছে এই অবস্থায় আমরা নিজেদের অজান্তেই গুনাহে জড়িয়ে পড়ছি যা আমাদের মনকে আরও ভারাক্রান্ত করে ফেলছে। যেমন ধরুন, মুসলিম সমাজে গানবাজনা ও পশ্চিমা ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ।

    হতাশা এড়িয়ে চলার সবথেকে ভাল পদ্ধতিটি হলো এই উপলব্ধিতে পৌঁছানো যে, “জীবন সবসময় সহজ নয়”। এইটা একটা পরিক্ষা এবং আমরা পরীক্ষার সম্মুখীন হব। আমাদেরকে সবসময় আল্লাহ’র কাছে সঠিক পথনির্দেশ কামনা করতে হবে, নিজের বিশ্বাসে অবিচল থাকার তৌফিক কামনা করতে হবে, দৃঢ়তা কামনা করতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে হবে।

    মানুষ কি মনে করে ‘আমরা ঈমান এনেছি’ এ [simply]কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? (সুরা আল-আনকাবুত, আয়াতঃ ২)

    হৃদয়ের নয় মনের ব্যাপার

    মুসলিম হিসেবে হৃদয় বলতে আমরা যা বুঝি তার সাথে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি একজন মানুষ সম্মন্ধে যা ভাবে এই দুইয়ের মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কোন কারণে মূলধারার দর্শন মানুষের বুদ্ধিবৃত্তি ও মানসিক সুস্থতাতে হৃদয়ের অবদানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে।

    আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে হিসনুল মুসলিমে বর্ণিত এই দোয়া সুস্পষ্টভাবে হৃদয় ও কুরআনের সম্পর্কের বিষয়টিতে জোর আরোপ করেছে।

    “ …আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসিলায়; যে নাম আপনি নিজের জন্য রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকে শিখিয়েছেন অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন— আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বুকের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।”

    দেখুন এই দোয়া সুস্পষ্টভাবে দেখায় যে কুরআনই সমাধান কারণ দুঃখ কষ্ট হৃদয়কে আক্রান্ত করে। অতএব, কোন চিকিৎসা শুরু করার আগে কুরআন শোনা, পড়া ও শিখতে সময় ব্যয় করুন।

    সম্পর্কিত: ইসলাম বনাম আধুনিক বিজ্ঞান: হৃৎপিণ্ড কি কেবল একটি অঙ্গ?

    বেদনা

    আগে যেমন বলেছি যে মহান আল্লাহ আপনার নসীবে যে দুঃখকষ্ট লিখে রেখেছেন তা এড়ানোর কোন উপায় নেই। যাহোক একটা কাজ আপনি করতে পারেন তা হল আপনার দৃষ্টিভঙ্গীর পরিবর্তন।

    এই অধ্যায়ে, আমি পবিত্র কুরআন থেকে কষ্ট সম্মন্ধে কিছু বিষয় তুলে ধরবো যা আমাকে আমার সংগ্রামকে আলিঙ্গন করতে ও মেনে নিতে সহায়তা করেছে।

    বেদনা সার্বজনীন

    তোমরা ওই সব লোকের (অর্থাৎ কাফির দুশমনদের) অনুসন্ধানে দুর্বলতা দেখিও না।[who have assailed you] তোমাদের যদি কষ্ট হয়ে থাকে, তবে তাদেরও তো তোমাদেরই মত কষ্ট হয়েছে। আর তোমরা আল্লাহর কাছে [to receive]এমন জিনিসের আশা কর, যার আশা তারা করে না। আল্লাহ জ্ঞানেরও মালিক এবং হিকমতেরও মালিক । (সুরাঃ আন-নিসা, আয়াতঃ ১০৪)

    প্রত্যেকেই এই দুনিয়ায় তার অংশের কষ্ট প্রাপ্ত হয়। আল্লাহ তাঁর জ্ঞানমাফিক বিশ্বাসীদেরকে বিভিন্ন দুনিয়াবী বিপর্যয়ে ফেলেন। কিন্তু মুসলিমরা এক্ষেত্রে অমুসলিমদের থেকে সুবিধাজনক অবস্থায় আছে। নিচে কিছু পয়েন্ট বর্ণনা করা হলঃ

    1. ১. আল্লাহ বিশ্বাসীদেরকে কষ্টে ধৈর্যধারণ ও অধ্যবসায়ের বিনিময়ে পুরস্কৃত করেন।
    2. ২. আল্লাহ তাদেরকে সাকিনাহ (প্রশান্তি)’র মাধ্যমে তাদের কষ্ট প্রশমন করেন।
    3. ৩. আল্লাহ কষ্ট থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন।
    4. ৪. আল্লাহ অন্যান্য মুসলিমদের তাদেরকে সহায়তা করার এবং পাশে দাঁড়ানোর মানসিকতা ও নির্দেশ দিয়েছেন।

    আপনি দুঃখ ক্লেশ এড়াতে পারবেন না বরং আল্লাহর উপাসনাতে আত্মনিয়োগ করুন তাহলে আপনার জীবনের এই কঠিন যাত্রায় আপনি সবসময় মহান আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন।

    কষ্ট দিতে পারার সক্ষমতার অর্থ এই নয় যে তা সঠিক

    ……তারা তার মাধ্যমে আল্লাহর ইচ্ছা ছাড়া কারও কোন ক্ষতি সাধন করতে পারত না। (কিন্তু) তারা এমন জিনিস শিখত, যা তাদের পক্ষে ক্ষতিকর ছিলো কোন উপকার ই ছিল না। (সুরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ১০২)”

    কুরআনের এই আয়াত যদিও জাদুবিদ্যা সম্পর্কিত তদুপরি খারাপের মাধ্যমে ক্ষতি সাধিত হওয়ার ব্যাপারে মহান আল্লাহ’র সার্বজনীন বিধান সম্পর্কে পরিষ্কার করা হয়েছে। মহান আল্লাহ মুসলিমদের উপর অবিচার হতে দেন তার অর্থ এটা নয় যে, তিনি ঐ কষ্ট প্রদানকারীর উপর সন্তুষ্ট হন।

    তাকদীর এবং মুক্ত ইচ্ছার (Free will) বিষয়ে যে জিনিসটা আমাদের বুঝতে হবে তা হচ্ছে আল্লাহ মানুষদের একে অন্যের ক্ষতি করতে দেন।

    তার অর্থ এই না যে আল্লাহ পাপকে প্রশ্রয় দেন। এই দুনিয়াবী জীবন আমাদের জন্য পরীক্ষা হিসেবেই সৃষ্টি হয়েছে, এই পরীক্ষা আসে আমাদের শত্রুর মাধ্যমে এবং আমাদের ব্যক্তিগত লোভ-লালসার মাধ্যমে। যারা অন্যায় এবং মন্দের সাথে জড়িত তারা এই জীবনে অথবা পরকালে শাস্তির মুখোমুখি হবে।

    শুহায়েব ইবনে সিনান (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেন

    বিশ্বাসীদের বিষয়টা আশ্চর্যজনক। তাঁর কর্মপ্রক্রিয়া পুরোপুরিভাবেই তাঁর জন্য কল্যাণকর, যা শুধু বিশ্বাসীদের ক্ষেত্রেই ঘটে থাকে। যখন সে সমৃদ্ধি উপভোগ করে তখন সে শোকরগুজার হয় এবং তা তাঁর জন্য কল্যাণকর। যখন সে বিপর্যয়ে পতিত হয়, সে ধৈর্যধারণ করে এবং তা তাঁর জন্য কল্যাণকর। (সহীহ মুসলিম)

    এছাড়াও, পবিত্র কুরআন এবং রাসুলুল্লাহ (সাঃ) প্রদত্ত নাসীহার ব্যাপারে গভীর ভাবনাচিন্তা আল্লাহর উপর আমাদের বিশ্বাস ও ঈমান বৃদ্ধিতে সাহায্য করবে। জীবনের প্রতিটি বিষয়ও আমাদের কাছে অর্থবহ হয়ে উঠবে।

    পথনির্দেশ ও উদ্বেগ নিরসনে কষ্টের ভুমিকা

    (সেই সময়ের কথা স্মরণ কর) যখন তোমরা ঊর্ধ্বশ্বাসে ছুটছিলে এবং কারও দিকে ঘুরে তাকাচ্ছিলে[else] না আর রাসূল[out to] পিছন দিক থেকে তোমাদেরকে ডাকছিল। ফলে আল্লাহ (রাসূলকে) বেদনা (দেওয়া)-এর বদলে তোমাদেরকে (পরাজয়ের) বেদনা দিলেন[learn], যাতে তোমরা ভবিষ্যতে বেশি [to]দুঃখ না কর। সেই [gain]জিনিসের কারণে যা তোমাদের হাতছাড়া [for]হয়েছে এবং না অন্য কোনও মসিবতের কারণে[loss] যা তোমাদের দেখা দিতে পারে। আল্লাহ তোমাদের কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত । (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ১৫৩)

    উপরোক্ত আয়াত উঁহুদের যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে।

    মাঝেমাঝে, কষ্ট ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমান কষ্টের থেকে আরও সম্ভাব্য বড় বিপর্যয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা। আমরা কি পেলাম বা হারালাম তার থেকে বড় বিপদের সম্মুখীন আমরা হতে পারতাম। আমাদের যা আছে তার জন্য মহান আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং এটা বোঝা উচিত যে আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন তা ঘটবেই।

    আসল ব্যাপারটা হচ্ছে কষ্ট বিপর্যয় আমাদেরকে সাহায্য ও পথনির্দেশ পাওয়ার আকাঙ্ক্ষাই আল্লাহমুখী করে।

    কোন [one]মুসিবতই আল্লাহর হুকুম ছাড়া আসে না। যে-কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে হেদায়াত দান করেন।[to steadfast faithfulness] আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত। (সুরাঃ আত-তাগাবুন, আয়াতঃ ১১)

    বিপদাপদ নিজের উপার্জন

    [O believers!] কি ব্যাপার! তোমাদের উপর যখন বিপদ এসেছে অথচ তোমরা তো ( বদর যুদ্ধে তোমাদের শত্রুদের) এটা [your opponents]অপেক্ষা দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে, এখন তোমরা বলছ, ‘এটা কোত্থেকে আসলো?’ [Rather,](তাদেরকে) বল, ‘ওটা তোমাদের নিজেদের [the doings of]নিকট থেকেই এসেছে’, নিশ্চয় আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ১৬৫)

    তোমার যা-কিছু কল্যাণ লাভ হয়, [any one of]তা কেবল আল্লাহরই পক্ষ হতে আর তোমার যা-কিছু অকল্যাণ ঘটে, তা তোমার নিজেরই [own]কারণে। এবং (হে নবী!) আমি তোমাকে[O Muhammad,] মানুষের কাছে রাসূল করে পাঠিয়েছি।[to convey this message] আর (এ বিষয়ের) সাক্ষ্য দানের জন্য আল্লাহই যথেষ্ট। [to this] (সুরাঃ আন-নিসা, আয়াতঃ ৭৯)

    আমাদের এটা অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা যে বিপদের মুখোমুখি হই তা হতে পারে আমাদের কমতি ও পাপের ফল। আমরা হয়ত আমাদের নিজের কাজের মধ্যদিয়ে বিপদাপদ, মুছিবত ডেকে এনেছি।

    আমাদের এ ধারণা কখনই রাখা উচিত না যে আমার ভাল কাজ বা ধার্মিকতার মাত্রা এতবেশি যে আমার এই অবস্থায় পড়ার কথা না। আমারা কেউই পাপ বা ভুলের উর্ধে না। আমরা নবী-রসুল না। আমরা ভুল করি এবং আমরা যদি আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে নিষ্ঠার সাথে অনুতপ্ত না হয় ও আমাদের গুনাহ বর্জন না করি তাহলে আমরা হয় এই দুনিয়ায় অথবা পরকালে আমাদের কাজের ফলাফলের সম্মুখীন হব।

    এই সত্যটা যদিও অনেকের জন্য মেনে নেওয়া কঠিন, এটা আসলে বেশ স্বস্তিকর। কেউ যদি শুধু এটা ভেবে থাকে যে, সে বিপদাপদ ও জবাবদিহি মুক্ত জীবন পাওয়ার অধিকার রাখে, তবে তা তার হতাশাকে বাড়িয়েই তুলবে। আমরা প্রায়ই শুনে থাকি, সাধারণত অমুসলিমরা বলে থাকেঃ

    “আমিই কেন?!”

    যদি আমরা বুঝতে পারি যে আমাদের নিজস্ব বিপদাপদ কষ্টের সম্ভাব্য কারণ আমরা নিজেই, তখন পরিস্থিতিকে দোষারোপ না করে আমার নিজেদের সামর্থ্য অনুযায়ী ভাল কাজ করার দিকে মনোনিবেশ করব।

    বারংবার অনুতপ্ত (তওবা) হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া (ইস্তিগফার) এবং মহান আল্লাহর কাছে বিপদ মুক্তির দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ বিপদাপদ মুক্ত থাকার জন্য। এইগুলো মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা। একমাত্র মহান আল্লাহই পারেন আমাদেরকে ভবিষ্যতের সম্ভাব্য বিপদ থেকে মুক্ত রাখতে।

    আপনার বালা-মুছিবতের পিছনের গুঢ়-রহস্য

    (হে মুসলিমগণ) আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে দেখে নিতে পারি তোমাদের [for the sake of Allah]মধ্যে কারা জিহাদকারী ও [truly]ধৈর্যশীল এবং যাতে তোমাদের অবস্থাদি[the merit] যাচাই করে নিতে পারি। (সুরাঃ মুহাম্মাদ, আয়াতঃ ৩১)”

    আসলে প্রতিটি কষ্ট-বিপদাপদের পিছনেই লুকিয়ে আছে গভীর জ্ঞান। এটা আমাদেরকে পরিণত ও ধৈর্যশীল হতে শেখায়। আমাদের যা আছে তাতেই কৃতজ্ঞ হতে শেখায়। আমরা আমাদের ভুল থেকে শিখি। সবচেয়ে বড় ব্যাপার এটা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে তোলে।

    বিপদাপদের মধ্যে অধ্যবসায়ের ফলে আপনি আরও শক্তিশালী মুসলিম এ পরিণত হন।

    কষ্ট লুক্কায়িত সত্যকে প্রকাশিত করে

    আল্লাহ এরূপ করতে পারেন না [you]যে, তোমরা এখন যে অবস্থায় [of vulnerability]আছো মুমিনদেরকে সে অবস্থায়ই রেখে দেবেন,[through trial] যতক্ষণ না তিনি পবিত্র হতে [in faith]অপবিত্রকে পৃথক করে দেন এবং (অপর দিকে )তিনি এরূপও[believers] করতে পারেন না যে, [realms of the]তোমাদেরকে (সরাসরি) গায়বের বিষয় জানিয়ে দেবেন।[to know who is faithful and who is not] হাঁ, তিনি (যতটুকু জানানো দরকার মনে করেন, তার জন্য) নিজ নবীগণের মধ্য হতে যাকে চান বেছে নেন।[for this end] সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস রাখ।[unfailingly] যদি তোমরা বিশ্বাস রাখ ও তাকওয়া অবলম্বন কর, তবে মহা প্রতিদানের উপযুক্ত হবে। [awaiting] (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ১৭৯)

    আমাদের গায়েবের বিষয়ে কোন জ্ঞান নেই। মহান আল্লাহ বলেন মুনাফিকরা যারা নিজেদের মুসলমান বলে দাবী করে, বিপদে পতিত হলে তাদের স্বরূপ সামনে চলে আসে। একইভাবে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে জানি, কঠিন সময়ে কিছু মানুষের আসল চেহারা কিভাবে প্রকাশিত হয়। যাদেরকে আমরা নিজেদের শুভাকাঙ্ক্ষী বলে মনে করতাম কিভাবে তারা বিপদের সময় আমাদের ছেড়ে চলে যায়, এমনকি আমাদের বিরুদ্ধেও চলে যায়। মহান আল্লাহ আমদেরকে রক্ষা করুন আমিন।

    দুঃখ বিনা সুখ আসে না

    (হে মুসলিমগণ!) তোমরা[believers] কি মনে করেছ তোমরা জান্নাতে[of Paradise] (এমনিতেই) প্রবেশ করবে, অথচ [of the trials that befell]এখনও পর্যন্ত তোমাদের উপর সেই রকম অবস্থা আসেনি, যেমনটা এসেছিল তোমাদের [over the path of belief]পূর্ববর্তী লোকদের উপর। তাদের উপর এসেছিল অর্থ-সংকট ও দুঃখ-কষ্ট এবং তাদেরকে [severely]করা হয়েছিল প্রকম্পিত, এমনকি [each]রাসূল এবং তাঁর ঈমানদার সঙ্গীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে?[Yet] মনে রেখ, আল্লাহর সাহায্য নিকটেই। (সুরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ২১৪)

    জান্নাত এমন এক মহাপুরস্কার যে, কোন কিছুই তার সাথে তুলনা চলে না। এমন এক মহাপুরস্কার প্রাপ্তির যাত্রাপথ সহজ হবে, তা আমাদের মনে করা উচিত না। এই পথ পরীক্ষা আর কষ্টে পরিপূর্ণ। কিন্তু পুরস্কারটি অভাবনীয়। কষ্ট সহ্য করার বিনিময়ে আমরা যে পুরুস্কার আশা করি তার তুলনায় এই কষ্ট কিছুই না।

    আমাদের স্মরণ রাখতে হবে যে মহান আল্লাহর নবী-রসূলগণ সব থেকে বেশী কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন।

    আপনি কষ্ট সহ্য করতে সক্ষম

    আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। তার[in the Hereafter] উপকার লাভ হবে সে কাজেই [the good]যা সে স্বেচ্ছায় করে এবং তার ক্ষতিও হবে সে [the evil]কাজেই, যা সে স্বেচ্ছায় করে। হে মুসলিমগণ!) তোমরা আল্লাহর কাছে এই দু’আ কর যে,) হে আমাদের প্রতিপালক! আমাদের দ্বারা যদি কোন ভুল-ত্রুটি হয়ে যায় তবে সেজন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করো না, যে রকম ভার অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের প্রতি। হে আমাদের প্রতিপালক! আমাদের উপর এমন ভার চাপিয়ো না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা কর, আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই [alone]আমাদের অভিভাবক ও সাহায্যকারী। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর। (আল-বাকারাহ, আয়াতঃ ২৮৬)”

    আমরা যা বহন করতে সক্ষম, মহান আল্লাহ আমদেরকে তার অতিরিক্ত দায়িত্ব দিয়ে তৈরি করেননি। একইভাবে মহান আল্লাহ আমাদের সহ্য ক্ষমতার অতিরিক্ত কষ্ট ও বিপদাপদ আমাদের উপর পাঠান না।

    মহান আল্লাহ যদি আমাদের জন্য কোন পরীক্ষা নির্ধারিত করেন তাহলে এটা বলাবাহুল্য যে তা আমরা আমাদের বিশ্বাস অটুট রেখেই তাতে উত্তীর্ণ হব। সুতরাং, বিপদে দৃঢ়তা বজায় রাখবেন এবং আল্লাহর সাহায্য কামনা করতে থাকবেন।

    এটা কখনও আশা করবেন না যে, যদি আপনি অন্য কারো জীবন পেতেন কারণ আপনি জানেন না তারা বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কি অবস্থায় পড়বে এবং খুব সম্ভবত তাদের পরীক্ষায় ধৈর্য ধারণ করা ও উৎরিয়ে যাওয়া আপনার নিজস্ব সক্ষমতার বাইরে

    বিপদ চরিত্র গঠনে সহায়ক

    সেই সময়ের কথা স্মরণ কর যখন তোমার বোন ঘর থেকে বের হয়ে চলছে[trailing you alongside the river] তারপর (ফিরাউনের কর্মচারীদেরকে) বলছে,[to Fir’awn’s household] আমি কি তোমাদেরকে এমন এক নারীর সন্ধান দেব, যে একে লালন-পালন করবে? এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ [and find joy in you]জুড়ায় এবং সে চিন্তিত না থাকে। তুমি[then] এক ব্যক্তিকে মেরে ফেলেছিলে ৷ তারপর আমি তোমাকে সে [fear and]সংকট থেকে উদ্ধার করি। আর আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করি। তারপর তুমি কয়েক বছর মাদয়ানবাসীদের মধ্যে অবস্থান করলে । তারপর হে মূসা! [here]এমন এক সময় এখানে আসলে, [I have]যা পূর্ব থেকেই নির্ধারিত ছিল।এবং আমি তোমাকে বিশেষভাবে আমার জন্য তৈরি করেছি। (সুরাঃ ত্ব-হা, আয়াতঃ ৪০-৪১)

    সংগ্রাম জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে আমরা ব্যক্তি হিসেবে পরিণত হয়ে উঠি।

    জীবনের এই বাঁকে এসে আমি প্রথম দেখায় মানুষ সম্মন্ধে সুধারণা পোষণ করি যদি আমি জানতে পারি তাদের ব্যক্তিগত সংগ্রামের ব্যাপারে। কারণ এখন আমি বুঝি উত্তম চরিত্র কোন ল্যাবে চাষ হয় না। মহান আল্লাহ আমাদেরকে গড়ে তোলেন আমাদের বিশ্বাস ও জীবনের অভিজ্ঞতার মাধ্যমে।

    অন্যভাবে বলা যায়, বিপদাপদের জন্য আমাদের মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তা আমাদেরকে ভাল মানুষ এবং সর্বোপরি ভাল মুসলিম হতে সাহায্য করে। মানুষেরা তাদের লক্ষ্য অর্জনের জন্য মনোপ্রশিক্ষকদেরকে অর্থ দিয়ে থাকে যা আপনি প্রকৃতিগতভাবে পেয়ে যান শুধু মুসলিম হওয়ার মাধ্যমে।

    অন্যরা আপনাকে যে কষ্ট দেয় তা শয়তান দ্বারা প্রভাবিত

    হে মুমিনগণ! তোমরা শয়তানের অনুগামী হয়ো না। কেউ শয়তানের অনুগামী হলে শয়তান তো সর্বদা [ungodly]অশ্লীল ও অন্যায় কাজেরই নির্দেশ দেবে।[upon people] তোমাদের প্রতি আল্লাহর ফযল ও রহমত না হলে তোমাদের মধ্যে কেউ কখনও পাক-পবিত্র হতে পারত না। আল্লাহ যাকে চান পবিত্র করে দেন এবং আল্লাহ সকল কথা শোনেন ও সকল বিষয় জানেন । (সুরাঃ আন-নুর, আয়াতঃ ২১)

    অভিশপ্ত শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তার লক্ষ্য হচ্ছে সে আমাদের সকলকে তার সাথে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাবে। সে মানুষদেরকে আল্লাহর অবাধ্য হতে প্রভাবিত করে। যার ভিতরে অন্যের প্রতি অন্যায় করাটাও অন্তর্ভুক্ত।

    এটা অবশ্যই অপরাধীকে তার অপরাধের দায় থেকে মুক্তি দেয় না। তারা তাদের কাজের জন্য দায়ী। শয়তান শুধু তার মনে কুমন্ত্রণা দেয়। তারা’ই অন্যায় করার সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং, কেউ যদি নিষ্ঠার সাথে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া, বিশেষ করে যদি আমাদের পরিবারের কেউ হয়ে থাকে।

    সম্পর্কিত: বিবাহ সম্পর্কে কুরআনের জ্ঞান: ক্ষমার আশ্চর্যজনক উপকারিতা

    ধৈর্য্য

    পবিত্র কুরআনে বর্ণিত আছে যে সবর (ধৈর্য ও অধ্যবসায়) এবং তাক্বওয়া (সচেতনভাবে আল্লাহকে ভয় পাওয়া ও তাঁর উপাসনা করা) হচ্ছে এই দুনিয়াবী পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি। পবিত্র কুরআনে সবর ১০০ এরও অধিকবার বর্ণিত আছে যা প্রত্যেক মুসলিমের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ।

    ধৈর্য্য লাভের সেরা উপায়

    এদিকে মূসার মায়ের মন ব্যাকুল হয়ে পড়েছিল। সে তো রহস্য ফাঁস[his identity] করেই দিচ্ছিল- যদি না সে (আমার ওয়াদার প্রতি) দৃঢ় বিশ্বাসী থাকবে এজন্য আমি তার অন্তরকে সামাল দিতাম।[of unfailing faith] (সুরাঃ আল-কাসাস, আয়াতঃ ১০)

    নবী মুসা (আঃ)’র মায়ের এই ঘটনাতে বোঝা যায় যে, ধৈর্য্য কোন দক্ষতা নয় যা শেখা যায় বরং তা মহান আল্লাহর রহমত। সুতরাং, ধৈর্যের গুণ অর্জনে আমাদেরকে নিরন্তর মহান আল্লাহর কাছে সাহায্যের আবেদন করতে হবে, যাতে আমরা তা পেতে পারি। আল্লাহ নিম্নে বর্ণিত আয়াতের মত অনেক উদাহরণ আমাদের কাছে পেশ করেছেন যেখানে তার বিশ্বাসী বান্দাগণ তাঁর কাছে নিরন্তর ধৈর্য্য ও আত্মনিয়ন্ত্রণ কামনা করেছেন।

    তারা যখন জালূত ও তার সৈন্যদের মুখোমুখি[engage] হল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক! আমাদের উপর সবরের গুণ ঢেলে দাও এবং আমাদেরকে অবিচল-পদ রাখ আর কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য ও বিজয় দান কর। (সুরাঃ বাকারাহ, আয়াতঃ ২৫০)

    দের মুখ থেকে যে কথা[then] বের হয়েছিল তা এছাড়া আর কিছুই ছিল না যে, তারা বলছিল, হে আমাদের প্রতিপালক! আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলীতে যে সীমালংঘন ঘটে গেছে তা ক্ষমা করে দিন। আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ১৪৭)

    তুমি আমাদের পক্ষ হতে কেবল এ কাজের দরুণই তো ক্ষুব্ধ হয়েছ যে, যখন আমাদের কাছে আমাদের প্রতিপালকের নিদর্শনাবলী এসে গেল তখন আমরা তাতে ঈমান[sure] এনেছি? [Thus they prayed:]হে আমাদের প্রতিপালক! আমাদের উপর সবরের পাত্র ঢেলে দাও এবং তোমার তাবেদাররূপে আমাদের মৃত্যু দান কর।[alone] (সুরাঃ আল-আরাফ, আয়াতঃ ১২৬)

    কার্যকরী অবদানের পূর্বশর্ত ধৈর্য্য

    আর আমি তাদের মধ্যে কিছু লোককে, যখন তারা সবর করল, এমন নেতা বানিয়ে দিলাম, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন[their people] করত এবং [when]তারা আমার [in the truth]আয়াতসমূহে গভীর [revealed]বিশ্বাস রাখত। (সুরাঃ আস-সাজদাহ, আয়াতঃ ২৪)

    জলবায়ু পরিবর্তন বা এর মত প্রচলিত মতবাদ ব্যবহার করে তাদের অনুসরণের ন্যায্যতা দিয়ে থাকে। কিন্তু, আসলে নোবেল বিজয়ীরা এই পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে? আসল অবদান আত্মজাগরণের সাথে সম্পৃক্ত যা মহান আল্লাহ নির্দিষ্ট কিছু মানুষকেই করার সামর্থ্য দেন।

    কিন্তু শুধু নির্দিষ্ট কিছু মানুষকেই কেন মনোনীত করা হয়? অবশ্যই একমাত্র মহান আল্লাহই তার কারণ জানেন, যাই হোক না কেন, আল্লাহ তার কিছু কারণ আমাদেরকে জানিয়েছেন।

    উপরোক্ত কুরআনের আয়াতে যেমন বলা আছে যে, এই মানুষগুলোকে নেতৃতের জন্য মনোনীত করা হয়েছিল কারণ তারা ধৈর্য্য ও ঈমানের উপর দৃঢ় ছিল। এবং কারো ধৈর্য্য ও ঈমানের পরীক্ষা কিভাবে হবে? খুব সহজ, তাদেরকে পরীক্ষাই অবতীর্ণ করার মাধ্যমে।

    মহান আল্লাহ জানান মানুষদের নেতা মনোনীত করার আগে নবী হযরত ইব্রাহীম (আঃ) কে কিভাবে পরীক্ষার সম্মুখীন করা হয়েছিলঃ

    এবং (সেই সময়কে) স্মরণ কর, যখন ইবরাহীমকে তাঁর প্রতিপালক কয়েকটি[arduous] বিষয় দ্বারা পরীক্ষা করলেন এবং সে তা সব [all of]পূরণ করল। আল্লাহ (তাকে) [Allah] বললেন, [to him]আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানাতে চাই। [Ibrahim] ইবরাহীম বলল, [the favor of his Lord]আমার সন্তানদের মধ্য হতে? [Allah] আল্লাহ বললেন, [The promise of] আমার (এ) প্রতিশ্রুতি জালিমদের জন্য প্রযোজ্য নয়। [among them who are godless in heart]. (সুরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ১২৪)

    এবং আমারা এও জানি, আমাদের প্রিয়নবী মুহাম্মাদ(সাঃ) তাঁর শিশুকাল থেকে সারাজীবন অসংখ্য পরীক্ষার মধ্যদিয়ে গিয়েছেন।

    একইভাবে যদি আপনি ফিকহের ৪ ইমামের জীবনী পড়েন তো দেখবেন তাঁরা কি ধরণের কাঠিন্যের মধ্যদিয়ে গিয়েছেন। আমরা কেবল ততটুকুই জানি যা লিপিবদ্ধ হয়েছে। আপনি বিষয়টিকে এভাবে দেখতে পারেন যে, মহান আল্লাহ তাঁর বান্দাদের তাদের নিজ নিজ ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পরীক্ষা করে থাকেন। যারা সফলকাম হয় তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন এবং তাদেরকে আরও কঠিন পরীক্ষায় ফেলেন। তাঁরা অনেকক্ষেত্রে তাদেরকে তাদের আন্তরিকতার উপর ভিত্তি করে আরও বড় ভূমিকা দেওয়া হয়, যেটাও আসলে একধরণের পরীক্ষা।

    আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ

    সবচেয়ে বড় পুরস্কার আসে সব থেকে বড় পরীক্ষার মাধ্যমে। সুতরাং, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন।[with trials] অতএব, যে সন্তুষ্ট হয়ে গেল সে আল্লাহর [Allah’s]সন্তুষ্টি[and contentment in the hereafter] লাভ করল আর যে অসন্তুষ্ট হল সে আল্লাহর [Allah’s]অসন্তুষ্টি লাভ করল।[and anguish in the hereafter] (সুনান ইবন মাজাহ)

    অধ্যবসায়ঃ সংকট সাময়িক

    বস্তুত আল্লাহ সদয় দৃষ্টি দিয়েছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মুহুর্তে নবীর সঙ্গে থেকেছিল, [of the believers] যখন তাদের একটি দলের অন্তর টলে যাওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর আল্লাহ তাদের অবস্থার প্রতি সদয় দৃষ্টি দিলেন। তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু। আর (তিনি অনুগ্রহ করলেন) ঐ তিনজনের [believers]প্রতিও যারা (তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে) পিছনে থেকে গিয়েছিল।[who are herewith granted repentance] তাঁরা অনুশোচনার আগুনে এমনি দগ্ধীভূত হয়েছিলেন যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি[seemed to] নিয়েও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল আর[the very reaches of] তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল আর তারা বুঝতে পারল যে, আল্লাহ ছাড়া তাদের কোন আশ্রয়স্থল নেই, তাঁর পথে ফিরে যাওয়া ব্যতীত। অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে তারা অনুশোচনায় তাঁর দিকে ফিরে আসে। আল্লাহ অতিশয় তওবাহ কবুলকারী, বড়ই দয়ালু। (সুরাঃ আত-তাওবাহ, আয়াতঃ ১১৭-৮)

    খেয়াল করে দেখুন আল্লাহ তাদের সংকট বুঝাতে ‘ক্ষণ’ ব্যবহার করেছেন যা আসলে খুব অল্প সময় বোঝায়। এটা মুতাহ’র যুদ্ধের প্রতি ইংগিত করা হয়েছে এবং তা খুব ক্ষণকাল স্থায়ী হয়েছিল।

    আমাদের জন্য এটা বোঝা জরুরী যে আমাদের জীবনে কোন একটা ক্ষণ যত পীড়াদায়কই হোক না কেন, একটা সময়ে তা স্মৃতির এককোণে পড়ে থাকবে।

    জ্ঞানীরা বলেছে যে কষ্ট আমরা তখনই বেশী অনুভব করি যখন তা আমাদের সরাসরি প্রভাবিত করে। যারা ধৈর্যের নিয়ামত প্রাপ্ত আল্লাহ তাদেরকে সাহায্য করেন ও তাদের ধৈর্য্য বৃদ্ধি করে দেন যাতে তারা পরীক্ষায় সফলকাম হতে পারে। সুতরাং, আমাদের মনে রাখতে হবে আমাদের ক্ষণকালের জন্য ধৈর্য্য ধরতে হবে এবং আল্লাহ শীঘ্রই আমাদের জন্য সহজ করে দেবেন।

    এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং পরস্পরে কলহ করবে না, [among yourselves]অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিলুপ্ত হবে। আর ধৈর্য্য ধারণ করবে। বিশ্বাস রাখ, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সুরাঃ আনফাল, আয়াতঃ ৪৬)

    সম্পর্কিত: গুরুতর নৈতিক লঙ্ঘন: রানিয়া আওয়াদের আত্মহত্যা গবেষণা

    ধৈর্য ধারণ করুন এবং অভিযোগ করা থামান

    আর তারা ইউসুফের জামায় মেকি রক্তও মাখিয়ে এনেছিল। তাদের পিতা বলল, (এটা সত্য নয়) বরং তোমাদের মন নিজের পক্ষ থেকে একটা গল্প বানিয়ে নিয়েছে। সুতরাং[nothing is left to me but] আমার জন্য ধৈর্যই শ্রেয়। আর তোমরা যেসব কথা তৈরি করছ সে ব্যাপারে আল্লাহরই সাহায্য প্রার্থনা করি । (সুরাঃ ইউসুফ, আয়াতঃ ১৮)

    অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন যে সব থেকে সুন্দর ধৈর্য হল সবরে জামিল এই ধরণের ধৈর্যের অধিকারী ব্যক্তি মানুষের কাছে অভিযোগ করা থেকে বিরত থাকেন। আমরা নবী ইয়াকুব (আঃ) থেকে শিখতে পারি। আমরা মহান আল্লাহর কাছে “অভিযোগ” জানাতে পারি।

    সে বলল ‘আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি, আর আমি আল্লাহর নিকট হতে যা জানি, তোমরা তা জানো না। (সুরাঃ ইউসুফ, আয়াতঃ ৮৬)

    অবশ্যই এই অভিযোগ বলতে প্রচলিত অর্থে অভিযোগ বোঝায়না যাতে আক্ষরিক অর্থে আল্লাহর হুকুমের বিরুদ্ধে অভিযোগ হয় বরং এই অভিযোগ হলো মহান আল্লাহ কাছে কষ্ট থেকে মুক্তি চাওয়ার অর্থে।

    আল্লাহ আমাদের দুঃখ কষ্ট সবথেকে ভাল জানেন এবং তিনিই আমাদের স্বস্তির উৎস। আমরা সবসময়ই মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য, পথনির্দেশ ও স্বস্তি কামনা করতে পারি।

    নুষের স্বভাবজাত বিষয় হচ্ছে সে অন্যের সাথে নিজের মনের কথা বলে স্বস্তি পেতে চায় এবং আমাদের উচিত বয়জ্যৈষ্ঠ জ্ঞানী মানুষদের উপদেশ গ্রহণ করা যাতে করে আমরা আমাদের কষ্ট লাঘবের সঠিক দিশা পেতে পারি। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা কারও সাথে আল্লাহর হুকুমের উপর অসন্তোষ ও বিরক্তি প্রকাশ না করি।

    আরও সূক্ষ্মভাবে বলতে গেলে বিলাপ করা বা কাপড় চোপড় ছিঁড়ে আমরা যেন আমাদের দুঃখ-বেদনা প্রকাশ না করি কারণ তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমাদের চেহারাতে যতই দুঃখকষ্টের ছাপ পড়ুক না কেন আমরা যেন অন্তর থেকে আল্লাহ হুকুম পুরোপুরি মেনে নেই।

    সতর্কতা ও লড়াইও ধৈর্যের অন্তর্গত

    হে মুমিনগণ! ধৈর্য অবলম্বন কর, দৃঢ়তা প্রদর্শন কর নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পারিক বন্ধন মজবুত কর এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ২০০)

    এই আয়াত থেকে আমরা জানতে পারি ধৈর্যধারণ করার অর্থ নিষ্ক্রিয়তা নয়। সত্যি বলতে সবচেয়ে কঠিন কাজ যেমন যুদ্ধবিগ্রহ এবং প্রিয়জনের নিরাপত্তার জন্য শারীরিকভাবে সংগ্রাম করতে অনেক ধৈর্যের প্রয়োজন। সুরা আল ইমরানে যুদ্ধক্ষেত্রে অধ্যবসায়ের কথা বারংবার আলোচনা করা হয়েছে।

    এমনকি প্রতিদিনের নিয়মিত দায়িত্ব যেমন নামায আদায় করতেও আমাদের ধৈর্য ও প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। মহান আল্লাহ যা কিছু নিষিদ্ধ করেছেন সেসব থেকেও বিরত থাকার জন্য ধৈর্যের প্রয়োজন। প্রায় সময়ই নিজের প্রবৃত্তি ও শয়তানের কুমন্ত্রণার সাথে যুদ্ধ করে আল্লাহর পথে দৃঢ়চিত্ত থাকতে লড়াই করতে হয়। আমরা দোয়া ও বিভিন্ন নিয়মতান্ত্রিক অভ্যাস যেমন রোযা করে আমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করতে পারি।

    আমরা নবী ইউসুফ (আঃ) এর ঘটনা থেকে জানতে পারি যে তিনি বন্দী থাকা অবস্থায়ও আল্লাহর পথে আহ্বান করেছেন অর্থাৎ আমরা যতই বাঁধাবিপত্তির সম্মুখীন হই না কেন আমাদেরকে আল্লাহর পথে সংগ্রামরত থাকতে হবে। যখন শয়তান আমাদের নির্দিষ্ট পথ বন্ধ করে দেয় যেমন আমাদের স্বাধীনতা, তার অপছন্দের সবকিছু করার মাধ্যমে আমাদের লড়াই করতে হবে যেমন দান করা, কুরআন তেলওয়াত করা, নামায আদায় করা, যিকির করা, দোয়া করা এবং দাওয়াহর কাজ করা।

    বিপর্যয় পরবর্তী ক্রমবিকাশ

    যেদিন থেকে আমি বিপর্যয় পরবর্তী ক্রমবিকাশ সম্মন্ধে শিখেছি, সেদিন থেকে আমি নিজের জীবনকে মহান রবের এক অপার রহমত হিসেবে দেখতে শুরু করেছি যা কঠিন সময়ের পরে উপলব্ধি করা যায়। অনেকে বলতে পারেন এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া কিন্তু আমি বিশ্বাস করি এটা একটা নিজস্ব পছন্দ এবং একধরণের দক্ষতা যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। যদিও এই শব্দমালার জন্ম ধর্মনিরপেক্ষতার আঁতুড়ঘরে তদুপরি এই ক্ষেত্রে পবিত্র কুরআনের দৃষ্টিভঙ্গীই একমাত্র বাস্তবতামুখী।

    রহমতের মাইলফলক

    আমি পূর্ব [returning him to his mother]থেকেই মূসার প্রতি নিরোধ আরোপ করে দিয়েছিলাম[all], যাতে ধাত্রীগণ তাকে দুধ পান করাতে না পারে। মূসার বোন বলল,[to them] আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব, যারা তোমাদের পক্ষ হতে এ শিশুর লালন-পালন করবে এবং তারা হবে তার কল্যাণকামী। এভাবে আমি মূসাকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায়[and find joy in him] এবং সে চিন্তিত না থাকে এবং যাতে সে ভালোভাবে জানতে পারে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ[who disbelieve] লোক জানে না।[that Allah’s will is ever done] (সুরাঃ আল-কাসাস, আয়াতঃ ১২-১৩)

    এক মুহূর্ত ভাবুনতো সদ্যজাত নবী মুসা (আঃ) কি ভয়ংকর কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন যখন কিনা তাঁর যত্নের প্রয়োজন সবচেয়ে বেশী। এই কষ্টটা প্রয়োজনীয় ছিল, যাতে করে ফিরাউনের পরিবার নবী মুসা(আঃ)’র মাকে তাঁর ধাত্রী হিসেবে নিয়োগ দেয়। নবী মুসা (আঃ)’র মায়ের কষ্টটাও চিন্তা করে দেখুন, যে তার সদ্যজাত শিশু সন্তানকে দূরে ঠেলে দিতে হয়েছে।

    এখান থেকে আমরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি যে বেশীরভাগ ক্ষেত্রে আমরা কোন বড় রহমত প্রাপ্তির আগে কষ্টের সম্মুখীন হই।

    জীবনে এই দৃষ্টিভঙ্গী থাকা এক চমৎকার ব্যাপার যেখানে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সফলতার বিলম্ব ও সংগ্রামকে ধৈর্যের সাথে গ্রহণ করতে পারি। আমাদের দৈনন্দিন ব্যাপারগুলো যেমন চাকরি, বিয়ে, টেবিলে খাবার থাকা ইত্যাদি অথবা অন্য যেকোন বিষয় আমরা তাকদীরে নির্দিষ্ট করা সময়েই পাবো। ঐ সুনির্দিষ্ট সময় আসার আগে আমরা যে এক একটি সংগ্রামের মধ্যদিয়ে যাই, তা আমাদের জন্য এক একটি দরজা খোলার মধ্যদিয়ে আমাদের প্রাপ্তির আরও কাছে নিয়ে যায়।

    আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে প্রাথমিক অসফলতা, সংগ্রাম ও অধ্যবসায়ের মধ্যদিয়ে না যায় তবে আমরা ব্যর্থতা মোকাবেলা করার সক্ষমতার মূল্য বুঝতে পারবো না। অতএব, আপনার যাত্রায় আপনি যতবার ব্যর্থতার মুখোমুখি হবেন, তখন ভাববেন এই ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে, যে তা কিভাবে আপনাকে শুধু আধ্যাত্মিকভাবেই নয় বরং শারীরিক ও মানসিক ভাবেও আরও শক্তিশালী ব্যক্তিতে পরিণত করেছে।

    ভুল করা ও ব্যর্থ হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আমরা যাতে হাল ছেড়ে না দেই ও নিরাশ না হয়ে যাই। বরঞ্চ আমাদের অবশ্যই মহান আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং দোয়া ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।

    বল- হে আমার বান্দাগণ! যারা[of you] নিজেদের উপর বাড়াবাড়ি [sins in great]করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি[alone] অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (সুরাঃ আয-যুমার, আয়াতঃ ৫৩)

    সম্পর্কিত: আত্মহত্যাকারী শিশু: “নিউ নরমাল” এর মনস্তাত্ত্বিক প্রভাব

    আশা হারাবেন না

    এবং এভাবে আমি ইউসুফকে সে দেশে এমন ক্ষমতা দান করলাম যে, সে সে দেশের যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে চাই নিজ রহমত দান করি এবং আমি [doing]পুণ্যবানদের কর্মফল নষ্ট করি না । যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে
    তাদের জন্য আখেরাতের [far]প্রতিদানই শ্রেয়। (সুরাঃ ইউসুফ, আয়াতঃ ৫৬-৫৭)

    যদি নবী ইউসুফ (আঃ) তাঁর স্বদেশই থেকে যেতেন তবে তিনি রাজ্যের চূড়ান্ত অবস্থানে যেতে পারতেন না। কে ভাবতে পেরেছিল কারাবরণ করার পরেও তিনি এরকম অভাবনীয় অবস্থানে চলে যাবেন।

    কঠিন সময়ে আশান্বিত থাকা শুনতে যত সহজ মনে হয় আসলে তত সহজ না। আমাদের মধ্যে বেশিরভাগই নীরবে কষ্ট সহ্য করে যায়, যা আসলে একটা নিষ্ক্রিয় অবস্থান।

    আশাহত না হওয়ার অর্থ দুঃখকষ্টের চূড়ান্তে থাকার পরও সক্রিয় থাকা। আমরা সুনিশ্চিত জানি আমাদের অবস্থার পরিবর্তনে মহান আল্লাহ সক্ষম। সুতরাং, অবস্থার পরিবর্তনে আমাদের বাস্তব পদক্ষেপ নিতে হবে। আমাদের সামনে এগোতে হবে হোক তা বর্তমান কাজে মূল্যহীন হওয়ার ফলে নতুন কাজের সন্ধান বা বিবাহে ব্যর্থতার ফলে নতুন সঙ্গীর খোঁজ।

    ইবাদত ও ভাল কাজের পরিমাণ বৃদ্ধি করা

    এই আয়াতগুলো থেকে আমরা শিখতে পারি যে আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের সবসময় ভাল কাজ করে যেতে হবে। শুধু সর্বনিম্ন দায়িত্ব পালনে অভ্যস্ত হয়ে গেলে চলবে না। এটা আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের অন্যতম কূটকৌশল যে কখনই চায় না আমরা ভাল কাজ করি এবং মহাপুরস্কার পাই।

    আমাদের শত দুঃখকষ্ট ও বিপর্যয়ের মধ্যেও আল্লাহর ইবাদত করে যেতে হবে বরং ইবাদতে আরও উন্নতি করার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের অবস্থান ভাল থেকে ভালতর হবে যা এই জীবনে না পেলেও পরকালীন জীবনে পাবো ইনশাআল্লাহ যেখানে কোন দুঃখকষ্ট কিছুই নেই।

    দুঃখের পরেই সুখ ও নতুন সুযোগ আসে

    কষ্টের সাথেই স্বস্তি আছে, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। (সুরাঃ আলাম নাশরাহ, আয়াতঃ ৫-৬)

    আমাদের সামনে এক একটি দরজা যখন বন্ধ হয়ে যায় মহান আল্লাহ তখন আমাদের জন্য অন্য দরজা খুলে দেন। সমস্যাটা হচ্ছে হারানোর বেদনায় আমরা এতটাই কাতর হয়ে থাকি যে আমাদের সামনে উপস্থিত সম্ভাব্য সুযোগ আমাদের চোখ এড়িয়ে যায়।

    আমি আগেই বলেছি বিপর্যয় পরবর্তী বিকাশ একটি দক্ষতা যা শিখতে হয়। যখন আমরা কষ্টে পড়ি তখন আমাদের সামনে উপস্থিত নতুন সুযোগ চিনে নিতে হবে যা আগে ছিল না। আমার নিজের পুনঃপুন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দুর্বিপাকের সময় আন্তরিক চেষ্টা করা একটি রহমত। মহান আল্লাহ আমাদের আশ্বস্ত করেছেন যে দুঃখের পরেই সুখ আসে। আল্লাহর ইবাদত ও তাঁর কাছে চাওয়ার মধ্যদিয়ে আমাদের ধৈর্যধারণ ও অধ্যবসায় করতে হবে। দুঃখকষ্টের সময় আসলে এক আদর্শ সুযোগ সেই গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন কুরআন পড়া, ইসলামের ব্যাপারে জানার চেষ্টা করা ইত্যাদি করা যা অন্য সময় করা হয়ে উঠেনি।

    আল্লাহর সন্তুষ্টি তালাশের মাধ্যমে কঠিন সময় পার করা

    যারা যখম হওয়ার পরও আল্লাহ ও রাসূলের[the summons of] ডাকে আনুগত্যের[to press on in pursuit of the aggressors — even] সাথে সাড়া [themselves]দিয়েছে, এরূপ সৎকর্মশীল ও মুত্তাকীদের[doing] জন্য আছে মহা প্রতিদান[awaiting]। যাদেরকে[faithless] লোকে বলেছিল, (মক্কার কাফির) লোকেরা তোমাদের (সাথে যুদ্ধ করার) জন্য (পুনরায়) একত্র হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো। তখন এটা (এই সংবাদ) তাদের [only]ঈমানের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তারা [to them]বলে ওঠে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। পরিণামে তারা আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ নিয়ে এভাবে ফিরে[from pursuing the aggressors] আসল যে, বিন্দুমাত্র অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহ যাতে খুশী হন তার অনুসরণ করেছে। বস্তুত আল্লাহ [alone]মহা অনুগ্রহের মালিক। প্রকৃতপক্ষে সে[voice of despair] তো [from]শয়তান, যে তার বন্ধুদের সম্পর্কে[your hearts with] ভয় দেখায়। সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাক, তবে তাদেরকে ভয় করো না। বরং কেবল আমাকেই ভয় কর। (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ১৭২-১৭৫)

    এই আয়াতগুলো আমার খুবই প্রিয়। এতে অনেক পথনির্দেশ ও জ্ঞানের গভীরতা আছে। এইগুলো আমাদের সান্ত্বনা দেয় ও আশারবানী শোনায়। এগুলো আমাদের শেখায় যে মুসলিম হিসেবে আমরা চরম দুঃখকষ্টের মাঝেও কিভাবে আমাদের ঈমানে অটল অবিচল থাকব। এই আয়াতগুলো বলে, কিভাবে শয়তান আমদেরকে হতাশার দিকে ঠেলে দেয়। এগুলো আমাদের একই সাথে মহান আল্লাহর উপর আশা ও তাঁকে ভয় পেতে শেখায়। এই আয়াতগুলো আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আর তা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে চিরস্থায়ী পরকালিন শান্তি প্রাপ্তি।

    যখন আমাদের কষ্ট সবথেকে বেশী সেই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া হতে হবে সব থেকে উত্তম। যখনই আমরা কোন বিপদে পড়ব তখন আমাদের সচেষ্ট থাকতে হবে যেন আমরা ধর্ম অনুমোদিত আচরণ করি। আমাদের অবশ্যই পাপমুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে ও মহান আল্লাহ কাছে অনুতপ্ত হতে হবে। আমাদের অবশ্যই বেশী বেশী দোয়া, ভাল কাজ ও ইবাদত করতে হবে।

    এই পদ্ধতির অনেক উপকার আছে, যেমনঃ

    1. ১. এইভাবে আপনি শয়তানকে বিতাড়িত করতে পারবেন নতুবা আপনার দুঃখকষ্টের এই অসহায় সময়ে আপনাকে ভুল পথে পরিচালিত করে আপনার বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলবে।
    2. ২. আপনার এই প্রয়োজনের মুহূর্তে আপনি মহান আল্লাহর থেকে সাহায্য প্রাপ্ত হবেন যেটা ছাড়া আপনার সমস্যা সমাধান আপনার জন্য কঠিন।
    3. ৩. কঠিন পরিস্থিতিতে ধৈর্যধারণের জন্য মহান আল্লাহ আপনার দুঃখকষ্ট লাঘব করবেন ও আপনাকে পুরস্কৃত করবেন।

    পবিত্র কুরআনই হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান

    এবং দু’আ কর- ‘হে প্রতিপালক ! আমাকে যেখানে প্রবেশ করাবে[all good], কল্যাণের সাথে প্রবেশ করিও এবং যেখান থেকে বের[of all harm] করবে কল্যাণের সাথে বের করো এবং আমাকে তোমার নিকট[grace] থেকে বিশেষভাবে এমন ক্ষমতা দান করো, যার সাথে (তোমার) সাহায্য থাকবে । এবং বল,[to the unbelievers] সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা এমন জিনিস, যা বিলুপ্ত হওয়ারই । আমি নাযিল [in the verses]করছি এমন কুরআন, যা মুমিনদের পক্ষে শেফা ও[for body and soul] রহমতের ব্যবস্থা। তবে জালেমদের[godless] ক্ষেত্রে এর দ্বারা [utter]ক্ষতি ছাড়া অন্য কিছু বৃদ্ধি হয় না। আমি মানুষকে যখন কোন নেয়ামত দেই, তখন সে মুখ ফিরিয়ে নেয়[from Allah] ও পাশ কাটিয়ে যায়।[from His worship] আর যদি কোন অনিষ্ট তাকে স্পর্শ করে তবে সে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। (সুরাঃ বনি-ইসরাইল/ ইসরা , আয়াতঃ ৮০-৮৩)

    পরিশেষে পবিত্র কুরআনই রহমত, পথনির্দেশ ও আরোগ্যের উৎস । আমাদের সৃষ্টি ও এই জীবনের জন্য আমরা সৌভাগ্যবান। আমাদের এই ঈমানের উপহারের জন্য আমরা আসলেই সৌভাগ্যবান। মহানবী (সাঃ)’র উম্মত হওয়ার জন্য আমরা আসলেই ভাগ্যবান। আমরা প্রকৃত অর্থে সৌভাগ্যবান যে এই অলৌকিক মহাপবিত্র গ্রন্থ আল-কুরআন আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ।

    এইসব আমাদের জন্য মহা রহমতস্বরূপ। আমরা যে পরিমাণে মহান আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি তার তুলনায় আমাদের কষ্ট বিপর্যয় আসলে সাগরের এক ফোঁটা পানির মত। আমাদের যা কিছু আছে তার জন্য মহান আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এবং দুঃখ কষ্টের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে এই জীবন খুবই ক্ষুদ্র।

    [Allah] আল্লাহ বলবেনঃ[to the doomed on judgment Day] ‘পৃথিবীতে [alive]কয় বছর তোমরা [terms of the]অবস্থান করছিলে? তারা বলবেঃ [It seems that]‘আমরা একদিন[there only] বা এক দিনের[even] কিছু অংশ অবস্থান করেছি। অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর।[for us] তিনি বলবেনঃ ‘তোমরা অল্প সময়ই অবস্থান[there] করেছিলে, তোমরা যদি [how fleeting it would all be]জানতে!’ (সুরাঃ আল-মুমিনুন, আয়াতঃ ১১২-১১৪)

    আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের ঈমানকে দৃঢ় রাখতে হবে জীবনের শেষ পর্যন্ত। আমাদের মহান আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে এবং ফলশ্রুতিতে আমাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী পরকালিন শান্তি। আর কোন দুঃখ নয়, ব্যাথা নয়, হতাশা নয়, উদ্বেগ নয়, কোন কষ্ট নয়, কোন ভোগান্তি নয়, কোন আফসোস নয় কোন দুঃখ নয়, শুধুই আরাম ও আনন্দ। এটাকেই আপনার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলুন।

    আমি [know that]জীন ও [either]মানুষদের[for any other end] সৃষ্টি[know and] করেছি একমাত্র [alone]আমার ইবাদতের জন্য। (সুরাঃ আয-যা-রিয়াত, আয়াতঃ ৫৬)

    এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদেরকে এজন্যই সৃষ্টি করা হয়েছে। যাতে করে মহান আল্লাহকে আমরা জানতে পারি ও তাঁর ইবাদত করতে পারি। এটাকেই সবসময় সামনে রাখবেন তাহলেই আপনি পথহারা হবেন না। আমরা জানি এই জীবন একটা পরীক্ষা ছাড়া কিছু নয়। আমরা জানি এ জীবন সহজ নয়। কিন্তু আমরা এটাও জানি এই পরীক্ষা একসময় শেষ হবে।

    এই জীবনের সংগ্রামে ধৈর্যধারণ করুন, অধ্যবসায় করুন এবং পরকালিন জীবনের সফলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যান।

    আর মুত্তাকীদের জন্য জান্নাতকে [of Paradise] এত নিকটবর্তী করে দেওয়া হবে যে, কোন দূরত্বই থাকবে না।(এবং বলা হবে) এই [the fulfillment of] সেই জিনিস [believers] যার প্রতিশ্রুতি তোমাদেরকে (এভাবে) দেওয়া হত যে, [who was] এটা প্রত্যেক এমন ব্যক্তির জন্য, যে আল্লাহর অভিমুখী থাকে (এবং) নিজেকে রক্ষা করে চলে, [of His covenant] যে দয়াময় আল্লাহকে ভয় করে [while] তাঁকে [domain] না দেখেই এবং আল্লাহর [to his Lord] দিকে রুজুকারী অন্তঃকরণ নিয়ে আসে। তোমরা এতে প্রবেশ কর শান্তির সাথে। সেটা হবে অনন্ত জীবনের দিন। এবং তারা (অর্থাৎ জান্নাতবাসীগণ) তাতে পাবে এমন সবকিছু, যা তারা চাবে এবং আমার কাছে আছে আরও বেশি কিছু। ( সুরাঃ ক্বাফ, আয়াতঃ ৩১-৩৫)

    সম্পর্কিত: কবর আপনার অপেক্ষা করছে: কীভাবে আধুনিক বিভ্রান্তি আপনার পরকালকে ধ্বংস করবে

    spot_img
    Ms. Verses
    Ms. Verses
    Writer focused on architecture, spirituality, and modernity.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    নেটফ্লিক্সের অশুভ উদ্দেশ্য এবং ভয়াবহ আর্থিক পরিণাম

    হলিউড ইন্ডাস্ট্রি মূলত লিবারেল প্রপাগান্ডার এক আখড়া যা শিশুকিশোর...

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    বাঙালি মুসলমান: দক্ষিণ এশিয়ায় মুসলিম জাতীয়তাবাদের প্রবর্তক

    বাঙালি মুসলমান- যারা বাংলাদেশের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা (মোট জনসংখ্যার...