সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে ক্রমবর্ধমান সামাজিক আসক্তিতে পরিণত করে।
আমরা দেখতে পাই যে, বিশ্বের লিবেরাল অপশক্তি বেশিরভাগ সময়ই অতিমাত্রার চর্বিযুক্ত ফাস্ট-ফুড, পর্নোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে এর সংস্কৃতি প্রচার করে থাকে। এই সব অত্যন্ত আসক্তিমূলক।
বর্তমানে, উদারপন্থী নিয়ম/সংস্কৃতি কোকেন, হেরোইন এবং ফেন্টানাইলের মতো কঠিন মাদককে অপরাধমুক্ত-করণ অভিযানের মাধ্যমে সমাজে সহজলভ্য ও স্বাভাবিক করে তুলছে।
লিবেরাল বা উদারপন্থীরা প্রায়ই ব্যখ্যা দেয় যে, ‘তাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ে কারণ তা সবসমই “যুক্তির” সাথে সম্পৃক্ত। তারা যুক্তিতেই বিশ্বাসী।’ বাস্তবে, লিবেরাল সংস্কৃতিকে উচ্চ আসক্তিমূলক অভ্যাসের সাথে তুলনা করে আরও ভালভাবে বর্ণনা করা যায় – যা ক্র্যাক বা ফেন্টানাইল ব্যবহারের মতো ছড়িয়ে পড়ে।
উদারপন্থী পশ্চিম সারা বিশ্বে ‘আসক্তিমূলক অভ্যাস’ ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত – বিশেষ করে শিশুদের মাঝে। কারণ শিশুদের এক দীর্ঘ ফাঁদে ফেলা সবচেয়ে সহজ।
একটি শিক্ষামূলক ঐতিহাসিক নজির হল উনিশ শতকের আফিম যুদ্ধ। ব্রিটিশ লিবেরালরা চীনা জনগণের কাছে আফিম ব্যাপকভাবে বিক্রির অনুমতি চেয়েছিল। এর জন্য চীনা সরকারকে বাধ্য করতে সামরিক বহরও ব্যবহার করেছিল। এটি ব্রিটিশ বণিকদের মুনাফা এবং ক্ষমতা লাভের জন্য সমগ্র চীনা জনগোষ্ঠীকে আসক্ত করতে সক্ষম করে।
তাদের চিরাচরিত প্রকৃতি বিবেচনা করলে, এই উদারপন্থীদের অবশ্যই শিশুদের থেকে দূরে রাখতে হবে এবং প্রতিটি জাতি থেকে বহিষ্কার করতে হবে।
প্রাসঙ্গিকঃ ড্রাগ আইনীকরণ এবং ওপিওড সংকট: আমেরিকার শেষ?

