আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    Date:

    Share post:

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: “রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে মন দিন। অন্যকে ধর্ম শেখান, নিজে শিখুন।”

    কিন্তু সরকার যদি “মৌলবাদ” (পড়ুন, চিরন্তন ইসলামি বিশ্বাস ও কাজকর্ম) প্রতিহত করার নামে ইবাদাত, ধর্ম শিক্ষণ ও শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করে, তাহলে?

    যেমন ধরুন, সরকার যদি মাসজিদের সংখ্যা সীমিত করে দেয়, কার্যক্রমের সময়সীমা বেঁধে দেয়, বা সনাতন মুসলিম গোষ্ঠীগুলোর সাথে সংশ্লিষ্ট মাসজিদ বন্ধ করিয়ে দেয়, তাহলে?

    মাসজিদে কী কী বিষয়ে আলোচনা হবে, ইনটারনেটে কোন কোন ধ্যানধারণা প্রচার করা যাবে, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে কোন কোন বই পড়ানো হবে—এগুলোর ওপর যদি সরকার খবরদারি করে?

    যদি “মৌলবাদী”দের ওপর নজরদারি, উৎপীড়ন, বৈষম্য, ও ধরপাকড় চালানো হয়? তারপর “মৌলবাদী”র সংজ্ঞার ভেতর এমন সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়, যারা নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, কুরআন পড়ে, দাড়ি রাখে বা বোরকা পরে?

    সম্পর্কিত: উদারতাবাদ হলো সমাজের ফেনটানাইল

    সকল পশ্চিমা দেশ (যেমন, ফ্রান্স, জার্মানি) এবং বহু মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের শাসকের আসনে থাকা উদারতাবাদী সরকারগুলো ঠিক এইসব নীতিই প্রয়োগ করে থাকে।

    ধর্মকে যেমন রাজনীতিতে সীমাবদ্ধ করে ফেলা যায় না, তেমনি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো (যেমন, ঈমান, তাকওয়া, নামাজ, রোজা, যাকাত, হাজ্জ) সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিতও নয়। অথচ বহু রাজনৈতিক ব্যবস্থা (যেমন, উদারতাবাদ, কমিউনিজম, হিন্দুত্ববাদ, জায়োনবাদ) ইসলাম ধর্মের সকল উপাদানের ওপর বিধিনিষেধ আরোপ বা দমন-পীড়ন করে। ইবাদাত এবং ধর্মীয় শিক্ষা-শিক্ষণ কার্যক্রমও বাদ যায় না এ থেকে।

    তাই যেসকল মুসলিম ইবাদাত ও ধর্মের শিক্ষা-শিক্ষণ অব্যাহত রাখতে চান, তারা রাজনৈতিক বিষয়াদিতে নিরপেক্ষ থাকতে পারেন না। একটি যথাযথ সরকারব্যবস্থা নিশ্চিত করতে পারলেই মুসলিমরা ইবাদাত ও শিক্ষা-শিক্ষণ চালিয়ে যেতে পারবে। অন্যথায় নয়। তাই “রাজনীতি বাদ দিন, শুধু শিক্ষণ আর শিক্ষায় মন দিন” এহেন কথাবার্তা উদ্ভট।

    আমরা এক অদ্ভূত পৃথিবীতে বাস করছি। ইসলামি কার্যক্রমের প্রতি দমনমূলক নীতিমালার সাথে দ্বিমতকারী মুসলিমদের এখানে “মৌলবাদী ইসলামপন্থী” হিসেবে তকমা দেওয়া হয়। তারা নাকি “শুধুই রাজনীতি নিয়ে মাথা ঘামায়” এবং “সন্ত্রাসবাদে” জড়িত হতে উদগ্রীব। চমকে দেওয়া ব্যাপার হলো, এসব অপবাদ কিছু স্বঘোষিত “মুসলিমে”র মুখ থেকেই বের হয়।

    সম্পর্কিত: খিলাফতের যৌক্তিক প্রয়োজনীয়তা

    spot_img
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou
    Daniel Haqiqatjou (pronounced: Ha-qee-qat-joo) was born in Houston, Texas. He attended Harvard University where he majored in Physics and minored in Philosophy. He completed a Masters degree in Philosophy at Tufts University.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    খেলাফত এবং সভ্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাত্রা

    ১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি...

    নেটফ্লিক্সের অশুভ উদ্দেশ্য এবং ভয়াবহ আর্থিক পরিণাম

    হলিউড ইন্ডাস্ট্রি মূলত লিবারেল প্রপাগান্ডার এক আখড়া যা শিশুকিশোর...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...

    কুরআনের মাধ্যমে ব্যথা, হতাশা ও দুঃখ থেকে আরোগ্য।

    জীবনের একটা পর্যায়ে কুরআন শ্রবণ ছাড়া কোন কিছুই আমাকে...