নেটফ্লিক্সের অশুভ উদ্দেশ্য এবং ভয়াবহ আর্থিক পরিণাম

    Date:

    Share post:

    হলিউড ইন্ডাস্ট্রি মূলত লিবারেল প্রপাগান্ডার এক আখড়া যা শিশুকিশোর ও তরুণদেরকে টার্গেট করে পরিচালিত হয়ে থাকে। এটা অনস্বীকার্য যে, বিনোদনখাত নিয়ন্ত্রণকারী বড় খেলোয়াড় নেটফ্লিক্সে প্রদর্শিত অনুষ্ঠানগুলো প্রগতিশীল বয়ানে পরিপূর্ণ। তথাকথিত প্রগতিশীলতার সবকিছুই এতে পাওয়া যায়। নারীবাদ থেকে শুরু করে সমকামিতাসহ এমনকি প্রকাশ্যে শয়তানের প্রশংসা ও ভক্তি দেখানো হয়।

    নেটফ্লিক্সের এই কৌশল তাদেরকে ভয়ংকর আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিয়েছে।

    এক দশকের মধ্যে নেটফ্লিক্স তাদের সবচেয়ে খারাপ বছর শেষ করলো। যেখানে পুঁজিবাজারে তাদের শেয়ারের মূল্য ৫০ শতাংশের নিচে নেমে গেছে এবং বাজারমূল্য থেকে ১৩৬ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।

    এধরনের বাস্তব অবস্থা নেটফ্লিক্সকে যেন এই অব্যক্ত বার্তাই দেয় যে, ‘প্রগতিশীল হও, ধ্বংসের মুখে পড়ো।’

    এখন কেউ মনে করতে পারে এইসব প্রতিষ্ঠানের অর্থলোভী প্রধান নির্বাহীদের উদ্দেশ্য যদি শুধু সম্পদ বৃদ্ধিই হয়ে থাকে তাহলে এইসব তথাকথিত প্রগতিশীল অনুষ্ঠানের সংখ্যা কমিয়ে চিরাচরিত গ্রহণযোগ্য অনুষ্ঠান প্রচার করলেই পারে। যদি টাকা-পয়সা উপার্জনই তাদের মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে এটা করাই সবচেয়ে যৌক্তিক।

    যদিও অনুমিতভাবেই তারা এই পথ গ্রহণ করেনি। এইসব প্রতিষ্ঠান মারাত্মক আর্থিক ক্ষতি সত্ত্বেও তথাকথিত প্রগতিশীল অনুষ্ঠান বানানো বন্ধ করেনি।

    কারন তাদের উদ্দেশ্য সম্পদের পাহাড় গড়া না। “২০২২ সালে হলিউডের বড় স্টুডিওসমূহ, অনুষ্ঠান সম্প্রচারকারী প্রতিষ্ঠান, কেবল সরবরাহকারী প্রতিষ্ঠান ও অন্যান্য মিডিয়া মুঘলরা সব মিলিয়ে ৫৪২ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছে।”

    এত মারাত্মক ক্ষতির মুখে পড়ার পরও তারা যে এইসব তথাকথিত অনুষ্ঠান তৈরি এবং সম্প্রচার চালু রেখেছে এতে তাদের অশুভ উদ্দেশ্য বুঝতে বেগ পেতে হয় না।

    প্রাসঙ্গিকঃ মুসলিম বিশ্বে অবাধ যৌনতা প্রসারে নেটফ্লিক্সের ভূমিকা এর প্রতিষ্ঠাতার আশ্চর্য ইতিহাস

    অবশ্যই প্রগতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ঘৃণ্য কাজের সাথে জড়িত। উদাহরণ হিসেবে বলা যায় ধারাবাহিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি তৈরির জন্য নেটফ্লিক্স বারাক ওবামা এবং মিশেল ওবামার সাথে চুক্তি সম্পাদন করেছে। যা বেশ বড় অংকের অর্থের চুক্তি।

    পত্রিকায় প্রকাশিত সংবাদমতে ওবামাদের সাথে চুক্তির পরিমাণ ৫০ মিলিয়ন ডলারের অধিক।

    ওবামা’ই শুধু একমাত্র রাজনীতিবিদ না যে নেটফ্লিক্সের সাথে প্রণয়ে লিপ্ত। প্রকৃতপক্ষে ওবামার এক রাজনৈতিক সহযোগী নেটফ্লিক্সের পরিচালনা পর্ষদের সদস্য।

    সুসান রাইস, ওবামার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘের এম্বাসেডর, নেটফ্লিক্সের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছে – নেটফ্লিক্স এই ঘোষণা দেওয়ার দুই মাসের মধ্যে ওবামার সাথে এই চুক্তি সম্পন্ন হল।

    গত মার্চে রাইস বলেন “নেটফ্লিক্সের মত আধুনিক প্রতিষ্ঠান যার নেতৃত্ব, উচ্চমানের অনুষ্ঠান, ও অসামান্য সংস্কৃতির গুণমুগ্ধ। এই ধরণের এক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যোগ দিতে পেরে আমি যারপরনাই আনন্দিত।“

    ওবামাদের নির্মাণ প্রতিষ্ঠান “হায়ার গ্রাউন্ড প্রোডাকশন” একটি ধারাবাহিক নাটকের মুক্তি দিয়েছে যার নাম “উই দা পিপল”। এটা একটা এনিমেটেড ধারাবাহিক যার লক্ষ্য শিশুদের অন্তরে সরকার সম্পর্কে কিছু নির্দিষ্ট ধারণা গড়ে তোলা।

    বিভিন্ন পত্র-পত্রিকায় পাঠানো এক প্রেস রিলিজে এই অনুষ্ঠানের সম্প্রচারক সম্পর্কে জানায় ‘এটি শিশুদের কাছে নাগরিক বিজ্ঞানকে গতানুগতিকতার বাইরে নিয়ে গিয়ে একটি জীবন্ত সত্ত্বা হিসেবে নতুনভাবে চিন্তা করতে শেখাবে। এবং আধুনিক পৃথিবীতে তাদের সরকার ও নাগরিকত্বের ধারণার সাথে নতুন মাত্রা যোগ করবে।’

    নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান রিড হ্যাশটিংসের ডেমক্র্যাট দলীয়দের বিভিন্ন সুবিধা প্রদানেরও অতীত ইতিহাস আছে।

    প্রাদেশিক শিক্ষা-নিয়ন্ত্রক জ্যাক ও’কনলের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পালে হাওয়া লাগে যখন সান্তা ক্রূজ এলাকার ধনাঢ্য ব্যক্তি রিড হ্যাশটিংস ২০১০ সালে ও’কনলের প্রার্থিতার সমর্থনে গঠিত কমিটিতে ১ মিলিয়ন ডলার দান করেন।

    সে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিনটনের সমর্থনে আরও অন্যান্য ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে যৌথ বিবৃতি প্রদান করে।

    “ক্লিনটনের নির্বাচনী শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা রিড হ্যাশটিংস বলেন ‘ট্রাম্প আমেরিকার মহত্ত্বের বৃহৎ অংশই ধ্বংসের মুখে ঠেলে দেবে। “হিলারি ক্লিনটন হচ্ছেন সেই শক্তিশালী নেতা যা আমাদের দরকার এবং এটা গুরুত্বপূর্ণ যে ট্রাম্প যেন চরম পরাজয় বরণ করে যাতে করে সে যা কিছুর প্রতিনিধিত্ব করে তা প্রত্যাখ্যাত হয়।”

    এই তালিকার অন্যান্য বড় নাম হচ্ছে ওয়ারেন বাফেট এবং ফেসবুকের প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। অন্যান্য বৃহৎ কোম্পানির প্রধান নির্বাহীরাও এর অন্তর্ভুক্ত যেমন জেনারেল মোটরস, ডেল্টা এয়ারলাইন্স, বোইয়িং, কস্টকো, এয়ারবিএনবি, ড্রপবক্স, টাম্বলার, ডুপন্ট ও এলফাবেট।

    এটা খুব আশ্চর্যের বিষয় না যে তথাকথিত প্রগতিশীলতার পক্ষে এইসব বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে সবসময় একসাথে মাঠে নামতে দেখা যায়।

    প্রাসঙ্গিকঃ পৃথিবীর সব থেকে বড় প্রতিষ্ঠান ও তার সমাজ সংস্কারের এজেন্ডা

    যাইহোক, এখন আপাতত নেটফ্লিক্সের তথাকথিত গা-শিউরানো প্রগতিশীলতা চাপিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করা যাক।

    বিনোদন মাধ্যমকে ব্যবহার করে জনমত পাল্টে দেওয়ার যত চেষ্টাই নেটফ্লিক্স করুক না কেন, তাদের নির্বাহীরা উপলব্ধি করতে পেরেছে যে তথাকথিত প্রগতিশীলতা ধ্বংস ডেকে আনে। সুতরাং, ২০২২ এর শেষভাগে এসে কৌশলের পরিবর্তন আসে। নেটফ্লিক্স আসলেই তাদের তথাকথিত প্রগতিশীল ও আপত্তিকর অনুষ্ঠানের পরিমাণ কমিয়ে আনে। উদাহরণস্বরূপ, তারা ‘সে সন্তানসম্ভবা’ নামের অনুষ্ঠান বাতিল করে যেখানে একজন পুরুষের গর্ভধারণ বিষয়ে কাহিনী দেখানো হয়।

    হ্যাঁ, এটাই তথাকথিত প্রগতিশীল দুনিয়ার শীর্ষ বিনোদন।

    এই পরিবর্তনের পর পুঁজিবাজারে তাদের অবস্থান উপরে উঠা শুরু করে। এটি লক্ষনীয় যে এসব অভিজাতরা খুব সাবধানে তাদের কৌশল প্রয়োগ করে। তারা বিভিন্ন ধরণের অনুষ্ঠানের ব্যপারে জনমত মাপার চেষ্টা করে, তারা দেখার চেষ্টা করে যে কোন ধরণের বিষয়গুলো এখনও মূলধারার জনগনের কাছে আপত্তিকর। একজন গর্ভবতী পুরুষের ব্যাপারে অনুষ্ঠান প্রচারের পর যে সমালোচনার ঝড় উঠে তাতে তাদের কাছে এটা পরিস্কার যে, সাধারণ জনগন এমনকি প্রগতিমনা জনগনের কাছেও এইসব আপত্তিকর বিষয় এবং সহ্যসীমার বাইরে। তাই আপাতত তারা এর লাগাম টেনে ধরল। তারা তাদের তথাকথিত প্রগতিশীল অনুষ্ঠানের পরিমাণ এতটুকু সীমিত করলো যাতে করে তাদের অশুভ উদ্দেশ্যর প্রপাগান্ডা টিকে থাকতে পারে এবং দর্শক যাতে পুরোপুরি মুখ ফিরিয়ে না নেয়।

    যে অনুষ্ঠানগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে মগজধোলাই ও জনমত পাল্টে দেওয়া, তাতে যদি কোন দর্শক না থাকে তাহলে এইসব করা তো নিরর্থক।

    এজন্যই আমরা দেখতে পাই নেটফ্লিক্সের অনুষ্ঠানগুলোর এক গুনগত পরিবর্তন যদিও তাদের আসল লক্ষ্যই হচ্ছে তথাকথিত প্রগতিশীলতার প্রসার। তাদেরকে জনসাধারনের মনোযোগ ধরে রাখতে হবে; এই প্লাটফর্মের প্রতি তাদের আসক্তি বাড়াতে হবে; এবং ধীরে ধীরে তথাকথিত প্রগতিশীলতার নেশাদ্রব্য প্রয়োগ করতে হবে। প্রগতিশীলতার ধব্জাধারীরা মহিলাদের অন্দরমহল থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে যাওয়াকে স্বাভাবিকিকরণ থেকে শুরুকরে ড্র্যাগ কুইনের সাথে গল্পপড়াকে স্বাভাবিকিকরণ কয়েক দিন বা ঘণ্টার ব্যবধানেই করেনি। বরং তা করতে অনেক ধৈর্য ধরেছে ও পরিকল্পনা করেছে। ধীরে ধীরে কিন্তু অপরিহার্যভাবে জনমতকে তারা এক মেরু থেকে বিপরীত মেরুতে নিয়ে যাচ্ছে। এটাই তাদের কৌশল।

    একটা হাতিকে কিভাবে খাওয়া যায়?

    ছোট ছোট কামড়ে।ছোট ছোট কামড়ে।

    প্রাসঙ্গিকঃ ডিজনির সমকামী (LGBTQ) মতবাদ প্রসারের প্রকল্পঃ মুসলিম মা বাবাদের যা জানা জরুরী

    spot_img
    Crypto Cranium
    Crypto Cranium
    Technology and futurism specialist

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Newsletter

    If MuslimSkeptic gets banned from ALL social media, we'll need your email to stay in touch. Sign up NOW!

    Next Steps: Sync an Email Add-On

    To get the most out of your form, we suggest that you sync this form with an email add-on. To learn more about your email add-on options, visit the following page (https://www.gravityforms.com/the-8-best-email-plugins-for-wordpress-in-2020/). Important: Delete this tip before you publish the form.
    Name(Required)

    spot_img

    Popular

    More like this
    Related

    আমরা কি শুধুই আকীদাহ নিয়ে পড়ে থাকব? যে কারণে রাজনীতিকে অগ্রাহ্য করা অসম্ভব

    সেক্যুলার উদারতাবাদীরা ধার্মিকদের বলে: "রাজনীতি বাদ দিন তো! এবাদত-বন্দেগিতে...

    লিবারেলিযম – সমাজের ফেন্টানাইল।

    সময়ের সাথে সাথে লিবারেলিযম (উদারতাবাদ) তার নিয়ম-নীতি এবং সংস্কৃতিকে...

    কুরআনের মাধ্যমে ব্যথা, হতাশা ও দুঃখ থেকে আরোগ্য।

    জীবনের একটা পর্যায়ে কুরআন শ্রবণ ছাড়া কোন কিছুই আমাকে...

    পশ্চিমাদের সক্রিয় শিশু নির্যাতন

    'ইউএসএ টুডে' এর একটি সাম্প্রতিক রিপোর্টে শারিয়া স্মল নামের...