১৯৯০ এর দশক থেকে অনেকেই লক্ষ্য করেছেন যে “জাতি রাষ্ট্র (Nation State)” ব্যবস্থার প্রচলিত মডেল থেকে দূরে সরে গিয়ে “সভ্যতা ভিত্তিক রাষ্ট্র (Civilization State)” ব্যবস্থার উদীয়মান মডেলের দিকে যাওয়ার একটি বৈশ্বিক প্রবণতা তৈরি হয়েছে।
জাতি রাষ্ট্র মডেল একটি সীমিত অঞ্চলে (যেমন, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি) অবস্থিত ভাষাগতভাবে স্বতন্ত্র জনগণের ধারণার উপর ভিত্তি করে সৃষ্ট। এই ধরনের লোকেরা একসাথে এসেছে মোটামুটি সম্প্রতি (বিগত ৫০-২০০ বছরের মত হবে)।
সভ্যতা হচ্ছে আরো বৃহৎ পরিসরে। এটি গঠিত হয় আরো গভীর সাংস্কৃতিক, জাতিগত এবং ধর্মীয় বন্ধনের উপর ভিত্তি করে যার ব্যাপ্তি বহু শতাব্দী কিংবা সহস্রাব্দ ধরে প্রসারিত। এটি প্রায়শই ভাষাগতভাবে অনেক বৈচিত্র্যময় জনগনকে অন্তর্ভুক্ত করে এবং সাধারনত একটি বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ইউরোপ (বা পশ্চিম) হল একটি সভ্যতা যা জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, সেইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা – এসব দেশের জনগণকে অন্তর্ভুক্ত করে।

সভ্যতা ভিত্তিক রাষ্ট্র হল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা (বা সমন্বিত রাজনৈতিক-অর্থনৈতিক-সামরিক সংস্থা) যা একটি সভ্যতা সংরক্ষণ এবং এর স্বার্থকে এগিয়ে নিতে চায়। ইউরোপীয় ইউনিয়নকে (EU) একটি আধা-সভ্যতা ভিত্তিক রাষ্ট্র হিসাবে দেখা যেতে পারে। একই কথা ন্যাটোর (NATO) ক্ষেত্রেও সত্য (স্বল্প আকারে)। এসব সংগঠন পশ্চিমা সভ্যতার স্বার্থ সংরক্ষণ এবং তাদের উন্নতি-অগ্রগতির জন্য কাজ করে।
চীন, ইসরায়েল এবং ভারত ধীরে ধীরে নিজেদেরকে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাচ্ছে – অর্থাৎ যথাক্রমে, প্রাচীন চীনা-কনফুসিয়ান, ইহুদি এবং হিন্দু সভ্যতার প্রতিনিধি হিসেবে। ইউক্রেন এবং বেলারুশকে একীভূত করতে চাওয়ার পিছনে রাশিয়ারও একই উদ্দেশ্য কাজ করছে (অর্থাৎ, একটি অর্থোডক্স স্লাভিক সভ্যতা)।
এই প্রবণতায় প্রধান ব্যতিক্রম হল ইসলাম। মুসলিম জনগোষ্ঠী যেমন, আরব, তুর্কি, বারবার, ভারতীয়, পশ্চিম আফ্রিকান, মালয় – এদের মাঝে একটি শক্তিশালী সভ্যতার চেতনা রয়েছে। কিন্তু একটি সভ্যতা ভিত্তিক রাষ্ট্র বা একটি আধা-সভ্যতা রাষ্ট্র (যেমন, EU/NATO টাইপ জোট) প্রতিষ্ঠা করা থেকে তাদের বিরত রাখা হয়।
সম্পর্কিতঃ খিলাফতের যৌক্তিক প্রয়োজনীয়তা
মুসলিমদের দুর্বল ও বিভক্ত রাখার জন্য পশ্চিমাদের মনের উদ্দেশ্য স্যামুয়েল হান্টিংটনের লেখা থেকে বোঝা যায়ঃ
“পশ্চিমের মৌলিক সমস্যা ইসলামী মৌলবাদ নয়। সমস্যা হল ইসলাম, এটা একটা ভিন্ন সভ্যতা যার লোকেরা তাদের সংস্কৃতির শ্রেষ্ঠত্বে বিশ্বাসী এবং তাদের ক্ষমতা না থাকার কারণে হীনমন্যতায় আচ্ছন্ন। ইসলামের সমস্যা সিআইএ বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ নয়। সমস্যা হল পশ্চিমা সভ্যতা, – একটি ভিন্ন সভ্যতা যার লোকেরা তাদের সংস্কৃতির সার্বজনীনতায় বিশ্বাসী এবং মনে করে যে তাদের এই অধিক ক্ষমতাবলে তাদের সংস্কৃতিকে সারা বিশ্বে প্রসারিত করার ব্যাপারে তাদের এক প্রকার বাধ্যবাধকতা আছে। এগুলো হল মৌলিক কারণ যা ইসলাম ও পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্বের ইন্ধন যোগায়।”
Samuel Huntington, The Clash of Civilizations and the Remaking of World Order (1996) p. 217.
ভূ-রাজনৈতিক কারণে পশ্চিমারা মুসলিমদেরকে দুর্বল করে দিতে চায় এবং তাদেরকে জাতি রাষ্ট্র মডেলের (যেমন, গর্বিত কুয়েতি, মালী বা বাংলাদেশী) দিকে ধাবিত করে তাদের বিভক্ত করতে চায়। এটা মুসলিম জনগণ/দেশের মধ্যে ক্রমাগত সংঘাতের পিছনে উস্কানি দেয় (যেমন, মধ্যপ্রাচ্যে সুন্নি-শিয়া বিরোধ)। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলিও একটি ইসলামিক রাষ্ট্র এবং আরও ব্যাপকভাবে, একটি ইসলামী সভ্যতা ভিত্তিক রাষ্ট্রের তথা খিলাফতের ধারণার ব্যাপারে দূর্নাম সৃষ্টির জন্য সন্ত্রাসী সংগঠনগুলোকে (যেমন, ISIS) ব্যবহার করে।
পশ্চিমারা ঘোষণা করেছে যে একটি ইসলামী সভ্যতা ভিত্তিক রাষ্ট্রের ধারণা তথা খিলাফত ভূ-রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যেখানে পশ্চিমা, চীনা, ইহুদি, হিন্দু এবং রাশিয়ানরা প্রকাশ্যে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র গঠন ও শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে, সেখানে মুসলমানরা যারা একই কাজ করতে চায় তারা ISIS-স্টাইলের সন্ত্রাসী/চরমপন্থী হিসেবে অপপ্রচারের শিকার হয়।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা মুসলিম ধর্মীয় আলেমদের নেটওয়ার্কের মাধ্যমে এসব প্রচার করে। এভাবে তারা লিবারেল মুসলিম ইমামদেরকে ব্যবহার করে (যেমন, RAND-এর মডারেট মুসলিম নেটওয়ার্ক)। তারা মাদখালিদেরও ব্যবহার করে। এ সকল মুসলিম আলেমরা প্রচার করে যে, যে কেউ কোন ইসলামি রাষ্ট্রের (বিশেষ করে একটি সভ্যতা ভিত্তিক রাষ্ট্র) ডাক দিবে সে একজন সন্ত্রাসী/চরমপন্থী খারেজি, যাকে অবশ্যই নজরদারি, বন্দী, নির্যাতন বা হত্যা করতে হবে।
সম্পর্কিতঃ খিলাফাহ’র বিরুদ্ধে কথিত “ইসলামী” আপত্তিসমূহের জবাব
সভ্যতা ভিত্তিক রাষ্ট্রের ব্যাপারে আরো জানার জন্য একটি ভালো প্রবন্ধ পড়তে পারেন এখানে।

